فَقَرَّبَهُۥٓ إِلَيۡهِمۡ قَالَ أَلَا تَأۡكُلُونَ

ফাকাররবাহূইলাইহিম ক-লা আলা-তা’কুলূন।উচ্চারণ

এনে মেহমানদের সামনে পেশ করলো। সে বললোঃ আপনারা খান না কেন? তাফহীমুল কুরআন

এবং তা সেই অতিথিদের সামনে এগিয়ে দিল এবং বলল, আপনারা খাচ্ছেন না যে?মুফতী তাকী উসমানী

তাদের সামনে রাখল এবং বললঃ তোমরা খাচ্ছনা কেন?মুজিবুর রহমান

সে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন?মাওলানা মুহিউদ্দিন খান

ও তাদের সামনে রাখলো এবং বলল, ‘তোমরা খাচ্ছ না কেন ?’ ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর সে তা তাদের সামনে পেশ করল এবং বলল, ‘তোমরা কি খাবে না?’আল-বায়ান

অতঃপর সেটিকে তাদের সামনে রেখে দিল এবং বলল- ‘তোমরা খাচ্ছ না কেন?’তাইসিরুল

তারপর তিনি এটি তাদের সামনে এগিয়ে দিলেন, তিনি বললেন -- "আপনারা কি খাবেন না?"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৭. অতঃপর তিনি তা তাদের সামনে রেখে বললেন, তোমরা কি খাবে না?

তাফসীরে আহসানুল বায়ান

(২৭) তা তাদের সামনে রাখল এবং বলল, ‘তোমরা খাচ্ছ না কেন?’ (1)

(1) অর্থাৎ, সম্মুখে রাখা সত্ত্বে তাঁরা খাওয়ার জন্য সেদিকে হাতই বাড়ালেন না, তখন তিনি জিজ্ঞাসা করলেন।