ইয়াছআলূনা আইয়া-না ইয়াওমুদ্দীন।উচ্চারণ
তারা জিজ্ঞেস করে, তবে সেই কর্মফল দিবস কবে আসবে? তাফহীমুল কুরআন
জিজ্ঞেস করে, কর্মফল দিবস কবে? মুফতী তাকী উসমানী
তারা জিজ্ঞেস করেঃ কর্মফল দিন কবে হবে?মুজিবুর রহমান
তারা জিজ্ঞাসা করে, কেয়ামত কবে হবে?মাওলানা মুহিউদ্দিন খান
এরা জিজ্ঞাসা করে, ‘কর্মফল দিবস কবে হবে ?’ ইসলামিক ফাউন্ডেশন
তারা জিজ্ঞাসা করে, ‘প্রতিদান দিবস’ কবে’?আল-বায়ান
তারা জিজ্ঞেস করে- ‘প্রতিফল দিবস কবে হবে?’তাইসিরুল
তারা জিজ্ঞাসা করে -- "কবে আসবে বিচারের দিন?"মাওলানা জহুরুল হক
তারা এ প্রশ্ন সত্য জানার উদ্দেশ্যে নয়; বরং উপহাস করার জন্যই করত।
১২. তারা জিজ্ঞাসা করে, প্রতিদান দিবস কবে হবে?
(১২) তারা জিজ্ঞেস করে, ‘কর্মফল দিবস কবে হবে?’