ইয়াওমা হুম ‘আলান্না-রি ইউফতানূন।উচ্চারণ
তা সেদিন আসবে যেদিন তাদের আগুনে ভাজা হবে। ১০ তাফহীমুল কুরআন
তা সেই দিন, যে দিন তাদেরকে আগুনে দগ্ধ করা হবে।মুফতী তাকী উসমানী
(বলঃ) সেই দিন, যখন তাদেরকে শাস্তি দেয়া হবে অগ্নিতে,মুজিবুর রহমান
যেদিন তারা অগ্নিতে পতিত হবে,মাওলানা মুহিউদ্দিন খান
বল, ‘সেদিন যখন এদেরকে শাস্তি দেওয়া হবে অগ্নিতে।’ ইসলামিক ফাউন্ডেশন
‘যে দিন তারা অগ্নিতে সাজাপ্রাপ্ত হবে’।আল-বায়ান
(তা হবে সেদিন) যেদিন তাদেরকে আগুনে শাস্তি দেয়া হবে।তাইসিরুল
সেই দিনটাতে আগুনে তাদের পরীক্ষা করা হবে।মাওলানা জহুরুল হক
১০
প্রতিদান দিবস কবে আসবে কাফেরদের এ প্রশ্ন আসলে প্রকৃত তথা জানার জন্য ছিল না, বরং তা ছিল-বিদ্রূপ ও হাসি ঠাট্রার উদ্দেশ্যে। তাই তাদেরকে এ ভঙ্গিতে জবাব দেয়া হয়েছে। এটা ঠিক সেরূপ যখন আপনি কোন ব্যক্তিকে দুষ্কর্ম থেকে বিরত থাকার জন্য উপদেশ দিতে গিয়ে বললেন, একদিন এ আচরণের খারাপ পরিণতি দেখতে পাবে। কিন্তু সে বিদ্রূপ করে আপনাকে জিজ্ঞেস করছেঃ জনাব, কবে আসবে সেদিন? সুতরাং একথা স্পষ্ট যে, “খারাপ পরিণতি কবে আসবে” তার এ প্রশ্ন সেই খারাপ পরিণতি আসার তারিখ জানার জন্য নয়। বরং আপনার উপদেশকে বিদ্রূপ করার জন্য। সুতরাং এর সঠিক জবাব হবে এই যে, তা সেদিন আসবে যেদিন তোমার দুর্ভাগ্য আসবে। এখানে একথাটিও ভালভাবে বুঝে নেয়া দরকার যে, আখেরাত অস্বীকারকারী কোন ব্যক্তি যদি ভদ্রতা ও যুক্তি সহকারে বিতর্ক করে তাহলে সে এর স্বপক্ষে ও বিপক্ষে যুক্তি দিয়ে কথা বলতে পারে। কিন্তু তার মস্তিষ্ক খারাপ না হলে সে এ প্রশ্ন কখনো করতে পারে না যে, আখেরাত কোন তারিখে সংঘটিত হবে তা বলো। তার পক্ষ থেকে যখনই এ ধরনের প্রশ্ন আসবে, বিদ্রূপ ও হাসি-তামাশা হিসেবেই আসবে। তাই আখেরাত সংঘটিত হওয়া না হওয়ার তারিখ বলে দেয়াতে মূল বিষয়ের ওপর কোন প্রভাবই পড়ে না। কেউ এ কারণে আখেরাত অস্বীকার করে না যে, তা সংঘটিত হওয়ার সন, মাস এবং দিন বলে দেয়া হয়নি। আবার তা অমুক সন, অমুক মাস ও অমুক তারিখ সংঘটিত হবে তা শুনে কেউ তা মেনে নিতে পারে না। তারিখ নির্দিষ্ট করে বলে দেয়া আদৌ কোন প্রমাণ নয় যে, তা কোন অস্বীকারকারীকে স্বীকার করে নিতে আগ্রহী করে তুলবে। কারণ এরপরে এ প্রশ্নও দেখা দেয় যে, ঐ দিনটি আসার আগে কিভাবে বিশ্বাস করা যায় যে, সেদিন সত্যি সত্যিই তা সংঘটিত হবে।
১৩. যে দিন তারা আগুনে সাজাপ্রাপ্ত হবে।
(১৩) (বল,) যেদিন তাদেরকে শাস্তি দেওয়া হবে অগ্নিতে, (1)
(1) يُفْتَنُوْنَ এর অর্থ হল, يُحَرّقُوْنَ وَيُعَذَّبُوْنَ যেভাবে সোনা আগুনে পুড়িয়ে যাচাই ও পরীক্ষা করা হয়, ঠিক ঐভাবে এদেরকেও আগুনে নিক্ষেপ করে শাস্তি দেওয়া হবে।