إِذۡ دَخَلُواْ عَلَيۡهِ فَقَالُواْ سَلَٰمٗاۖ قَالَ سَلَٰمٞ قَوۡمٞ مُّنكَرُونَ

ইয দাখালূ‘আলাইহি ফাক-লূছালা-মান ক-লা ছালা-মুন কাওমুম মুনকারূন।উচ্চারণ

তারা যখন তার কাছে আসলো, বললোঃ আপনার প্রতি সালাম। সে বললোঃ “আপনাদেরকেও সালাম- কিছু সংখ্যক অপরিচিত লোক। ২৩ তাফহীমুল কুরআন

যখন তারা ইবরাহীমের কাছে উপস্থিত হয়ে বলল সালাম, তখন ইবরাহীমও বলল, সালাম (এবং সে মনে মনে চিন্তা করল যে,) এরা তো অপরিচিত লোক।মুফতী তাকী উসমানী

যখন তারা তার নিকট উপস্থিত হয়ে বললঃ সালাম। উত্তরে সে বললঃ সালাম। এরাতো অপরিচিত লোক!মুজিবুর রহমান

যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বললঃ সালাম, তখন সে বললঃ সালাম। এরা তো অপরিচিত লোক।মাওলানা মুহিউদ্দিন খান

যখন এরা তার নিকট উপস্থিত হয়ে বলল, ‘সালাম’। উত্তরে সে বলল,‘সালাম’। এরা তো অপরিচিত লোক। ইসলামিক ফাউন্ডেশন

যখন তারা তার কাছে আসল এবং বলল, ‘সালাম’, উত্তরে সেও বলল, ‘সালাম’। এরা তো অপরিচিত লোক।আল-বায়ান

যখন তারা তার সামনে উপস্থিত হল তখন বলল, ‘সালাম’। সে উত্তর দিল- ‘সালাম’। (ইবরাহীম মনে মনে ভাবল এদেরকে তো দেখছি) অপরিচিত লোক।তাইসিরুল

তারা যখন তাঁর দরবারে প্রবেশ করল তারা তখন বললে -- "সালাম"। তিনিও বললেন -- "সালাম", অপরিচিত লোক।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৩

পূর্বাপর প্রসঙ্গ অনুসারে এ আয়াতাংশের দু’টি অর্থ হতে পারে। একটি হচ্ছে, হযরত ইবরাহীম আলাইহিস সালাম নিজেই সে মেহমানদের বলেছিলেন যে, পূর্বে কখনো আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ হয়নি। আপনার হয়তো এ এলাকায় নতুন এসেছেন। অপরটি হচ্ছে, তাদের সালামের জবাব দেয়ার পর হযরত ইবরাহীম মনে মনে বললেন কিংবা বাড়ীতে মেহেমানদারীর ব্যবস্থা করার জন্য যাওয়ার সময় তাদের খাদেমদের বললেন, এরা অপরিচিত লোক। আগে কখনো এ এলাকায় এরূপ জাঁকজমক ও বেশভুষার লোক দেখা যায়নি।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৫. যখন তারা তার কাছে উপস্থিত হয়ে বলল, সালাম। উত্তরে তিনি বললেন, ‘সালাম’। এরা তো অপরিচিত লোক।(১)

(১) منكر শব্দের অর্থ অপরিচিত। বাক্যের অর্থ এই যে, ফেরেশতাগণ মানব আকৃতিতে আগমন করেছিল। ইবরাহীম আলাইহিস সালাম তাদেরকে চিনতে পারেননি। তাই মনে মনে বললেন, এরা তো অপরিচিত লোক। (কুরতুবী)

তাফসীরে আহসানুল বায়ান

(২৫) যখন তারা তার নিকট উপস্থিত হয়ে বলল, ‘সালাম।’ উত্তরে সে বলল, ‘সালাম। এরা তো অপরিচিত লোক।’ (1)

(1) এ কথাটা তিনি মনে মনে বলেছিলেন। তাঁদেরকে সম্বোধন করে (প্রকাশ্যে) বলেননি।