ইউ’ফাকু‘আনহু মান উফিক।উচ্চারণ
তার ব্যাপারে সে-ই বিরক্ত যে হকের প্রতি বিমুখ। ৭ তাফহীমুল কুরআন
এর (অর্থাৎ আখেরাতের বিশ্বাস) থেকে মুখ ফিরিয়ে রাখে কেবল সেই যে সম্পূর্ণরূপে সত্যবিমুখ। মুফতী তাকী উসমানী
যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে’ই তা পরিত্যাগ করে।মুজিবুর রহমান
যে ভ্রষ্ট, সেই এ থেকে মুখ ফিরায়,মাওলানা মুহিউদ্দিন খান
যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে-ই তা পরিত্যাগ করে, ইসলামিক ফাউন্ডেশন
যে পথভ্রষ্ট হয়েছে তাকেই তা থেকে ফিরিয়ে নেয়া হয়েছে।আল-বায়ান
যারা সেই (সত্য) মানতে ভুল করে তারাই গুমরাহ।তাইসিরুল
যে মুখ ফিরিয়ে থাকে তাকে এ থেকে ফিরিয়েই রাখা হয়।মাওলানা জহুরুল হক
৭
মূল আয়াতের বাক্য হলো يُؤْفَكُ عَنْهُ مَنْ أُفِكَ । এ আয়াতাংশে ব্যবহৃত عنه সর্বনাম দ্বারা দু’টি জিনিস বুঝানো হয়ে থাকতে পারে। এক, কৃতকর্মের প্রতিদান। দুই, ভিন্ন ভিন্ন কথা ও বক্তব্য। প্রথম ক্ষেত্রে এ বাণীর অর্থ দাঁড়ায় এই যে, কৃতকর্মের প্রতিদান অবশ্যই সামনে আসবে, যদিও তোমরা সে প্রতিদান প্রাপ্তি সম্পর্কে নানা রকমের ভিন্ন ভিন্ন আকীদা পোষণ করে থাকো। তবে তা মেনে নিতে কেবল সেই ব্যক্তিই বিদ্রোহ করে যে ন্যায় ও সত্য বিমুখ। দ্বিতীয় ক্ষেত্রে এ বাণীর অর্থ দাঁড়ায় এই নানা রকমের বক্তব্য ও মতামত দেখে কেবল সেই ব্যক্তিই বিভ্রান্ত হয় যে ন্যায় ও সত্যের প্রতি বিমুখ।
সত্য সন্ধানী ব্যক্তির পক্ষে আখেরাতকে স্বীকার করা মোটেই কঠিন নয়। এ সত্যকে অস্বীকার করে কেবল তারাই যাদের মনে সত্যের অনুসন্ধিৎসা নেই; বরং তারা সত্যের প্রতি বীতশ্রদ্ধ।
৯. ফিরিয়ে রাখা হয় তা থেকে যে ফিরে থাকে।(১)
(১) أفك এর শাব্দিক অর্থ মুখ ফেরানো। এ আয়াতের কয়েকটি অর্থ হতে পারে। (এক) এই সর্বনাম দ্বারা কুরআন ও রাসূলকে বোঝানো হয়েছে। অর্থ এই যে, কুরআন ও রাসূল থেকে সেই হতভাগাই মুখ ফেরায়, যার জন্যে বঞ্চনা অবধারিত হয়ে গেছে। (তাবারী) (দুই) এই সর্বনাম দ্বারা পূর্বের আয়াত বোঝানো হয়েছে; অর্থাৎ এরূপ বিভিন্ন উক্তি বলা থেকে সে ব্যক্তিকেই মুখ ফিরিয়ে রাখা হয়েছে, যাকে আল্লাহ তা'আলা রক্ষা করেছেন এবং তৌফিক দিয়েছেন। (ফাতহুল কাদীর)
(৯) সে ব্যক্তিকে তা হতে বিরত রাখা হয়, যাকে বিরত রাখা হয়েছে। (1)
(1) অর্থাৎ, নবী করীম (সাঃ) এর উপর ঈমান আনা হতে। অথবা সত্য অর্থাৎ, পুনরুত্থানে বিশ্বাস ও একত্ব হতে। কিংবা অর্থ হল, উল্লিখিত মতানৈক্য হতে সেই ব্যক্তিকে বিরত রাখা হয়েছে, যাকে আল্লাহ তাঁর তওফীক দ্বারা বিরত রেখেছেন। প্রথম অর্থ নিন্দনীয় এবং দ্বিতীয় অর্থ প্রশংসনীয়।