لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ

লাউকছিমুবিইয়াওমিল কিয়া-মাহ ।

না, আমি শপথ করছি কিয়ামতের দিনের।

وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ

ওয়ালাউকছিমুবিন্নাফছিল লাওওয়া-মাহ।

আর না, আমি শপথ করছি আ‌ত্মসমালোচনাপরায়ণ আ‌ত্মার।

أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ

আ ইয়াহছাবুল ইনছা-নুআল্লান নাজমা‘আ ‘ইজা-মাহ।

মানুষ কি মনে করে যে আমরা কখনো তার হাড়গোড় একত্রিত করব না?

بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ

বালা-ক-দিরীনা ‘আলাআন নুছাওবিয়া বানা-নাহ।

হাঁ, আমরা তার আঙুলগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম।

بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ

বাল ইউরীদুল ইনছা-নুলিইয়াফজুর আমা-মাহ।

তবুও মানুষ চায় যা তার সামনে রয়েছে তা অস্বীকার করতে।

يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ

ইয়াছআলুআইইয়া-না ইয়াওমুল কিয়া-মাহ।

সে প্রশ্ন করে -- "কখন কিয়ামতের দিন আসবে?"

فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ

ফাইযা-বারিকাল বাসার।

কিন্ত যখন দৃষ্টি দিশাহারা হয়ে যাবে,

وَخَسَفَ ٱلۡقَمَرُ

ওয়া খাছাফাল কামার।

আর চন্দ্র হবে অন্ধকারাচ্ছন্ন,

وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ

ওয়া জুমি‘আশশামছুওয়াল কামার।

আর সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে,

يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ

ইয়াকূ লুল ইনছা-নুইয়াওমাইযিন আইনাল মাফার।

মানুষ সেইদিন বলবে -- "কোথায় পালানোর স্থান?"

كَلَّا لَا وَزَرَ

কাল্লা-লা- ওয়াঝার।

কিছুতেই না, কোনো আশ্রয়স্থল নেই।

إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ

ইলা-রব্বিকা ইয়াওমাইযিনিল মুছতাকার।

সেদিন ঠাই হবে কেবল তোমার প্রভুর নিকটেই।

يُنَبَّؤُاْ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذِۭ بِمَا قَدَّمَ وَأَخَّرَ

ইউনাব্বাউল ইনছা-নুইয়াওমাইযিম বিমা-কাদ্দামা ওয়া আখখার।

মানুষকে সেইদিন জানানো হবে কী সে আগবাড়িয়েছে এবং সে ফেলে রেখেছে।

بَلِ ٱلۡإِنسَٰنُ عَلَىٰ نَفۡسِهِۦ بَصِيرَةٞ

বালিল ইনছা-নু‘আলা- নাফছিহী বাসীরহ।

বস্তুত মানুষ তার নিজের সত্ত্বা সন্বন্ধে চক্ষুষ্মান,

وَلَوۡ أَلۡقَىٰ مَعَاذِيرَهُۥ

ওয়া লাও আলক- মা‘আ-যীরহ।

যদিও সে তার অজুহাত দেখায়।

لَا تُحَرِّكۡ بِهِۦ لِسَانَكَ لِتَعۡجَلَ بِهِۦٓ

লা-তুহাররিক বিহী লিছা-নাকা লিতা‘জালা বিহ।

এর দ্বারা তোমার জিহবা নাড়াচাড়া করো না একে ত্বরান্বিত করতে।

إِنَّ عَلَيۡنَا جَمۡعَهُۥ وَقُرۡءَانَهُۥ

ইন্না ‘আলাইনা-জাম‘আহূওয়া কুরআ-নাহ ।

নিঃসন্দেহ আমাদের উপরেই রয়েছে এর সংগ্রহের ও এর পাঠ করানোর দায়িত্ব।

فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ

ফাইযা- কার’না-হু ফাত্তাবি‘ কুরআ-নাহ।

সুতরাং যখন আমরা তা পাঠ করি তখন তুমি তার পঠন অনুসরণ করো,

ثُمَّ إِنَّ عَلَيۡنَا بَيَانَهُۥ

ছু ম্মা ইন্না ‘আলাইনা-বায়া-নাহ।

তারপর নিশ্চয় আমাদেরই উপরে রয়েছে এর ব্যাখ্যাকরণ।

كَلَّا بَلۡ تُحِبُّونَ ٱلۡعَاجِلَةَ

কাল্লা-বাল তুহিববূনাল ‘আ-জিলাহ।

না, তোমরা কিন্তু ভালবাস ক্ষণস্থায়ী,

وَتَذَرُونَ ٱلۡأٓخِرَةَ

ওয়া তাযারূনাল আ-খিরহ।

আর অবহেলা কর পরকালকে।

وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاضِرَةٌ

উজূহুইঁ ইয়াওমাইযিন না- দিরহ।

সেদিন কতকগুলো মুখ হবে উজ্জ্বল, --

إِلَىٰ رَبِّهَا نَاظِرَةٞ

ইলা-রব্বিহা-না-জিরহ।

তাদের প্রভুর দিকে চেয়ে থাকবে,

وَوُجُوهٞ يَوۡمَئِذِۭ بَاسِرَةٞ

ওয়া উজূহুইঁ ইয়াওমাইযিম বা-ছিরহ।

আর কতকগুলো মুখ সেইদিন বিবর্ণ হয়ে যাবে, --

تَظُنُّ أَن يُفۡعَلَ بِهَا فَاقِرَةٞ

তাজুন্নুআইঁ ইউফ‘আলা বিহা-ফা-কিরহ।

এই ভেবে যে কোনো বিধ্বংসী বিপর্যয় তাদের উপরে পড়তে যাচ্ছে।

كَلَّآ إِذَا بَلَغَتِ ٱلتَّرَاقِيَ

কাল্লাইযা-বালাগাতিত্তার-কী।

না, যখন এটি গলায় এসে পৌঁছুবে,

وَقِيلَ مَنۡۜ رَاقٖ

ওয়া কীলা মান র-ক।

এবং বলা হবে -- "কে সেই জাদুকর?"

وَظَنَّ أَنَّهُ ٱلۡفِرَاقُ

ওয়া জান্না আন্নাহুল ফির-ক।

আর সে বুঝতে পারে যে, এ হচ্ছে বিদায় বেলা,

وَٱلۡتَفَّتِ ٱلسَّاقُ بِٱلسَّاقِ

ওয়াল তাফফাতিছছা-কুবিছছা-ক।

এবং এক পায়ের হাড় অন্য পায়ের হাড়ে ঠোকর খেতে থাকবে,

إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمَسَاقُ

ইলা-রব্বিকা ইয়াওমাইযিনিল মাছা-ক।

তোমার প্রভুর দিকেই সেইদিন হবে চালিয়ে নেওয়া।

فَلَا صَدَّقَ وَلَا صَلَّىٰ

ফালা- সাদ্দাকা ওয়ালা- সাল্লা- ।

সে তো সত্যনিষ্ঠ ছিল না, আর নামাযও পড়ে নি,

وَلَٰكِن كَذَّبَ وَتَوَلَّىٰ

ওয়া লা- কিন কাযযাবা ওয়া তাওয়াল্লা- ।

বরং সে সত্যপ্রত্যাখ্যান করেছিল এবং ফিরে এসেছিল,

ثُمَّ ذَهَبَ إِلَىٰٓ أَهۡلِهِۦ يَتَمَطَّىٰٓ

ছু ম্মা যাহাবা ইলাআহলিহী ইয়াতামাত্তা- ।

তারপর সে তার স্বজনগণের কাছে গিয়েছিল গর্ব করতে করতে।

أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰ

আওলা-লাকা ফাআওলা- ।

"তুমি নিপাত যাও! তবে নিপাত যাও!

ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ

ছু ম্মা আওলা- লাকা ফাআওলা- ।

আবার তুমি নিপাত যাও, ফলে নিপাত যাও!

أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَن يُتۡرَكَ سُدًى

আ ইয়াহছাবুল ইনছা-নুআইঁ ইউতরকা ছুদা- ।

মানুষ কি ভাবে যে তাকে ছেড়ে দেয়া হবে বাঁধনছাড়াভাবে?

أَلَمۡ يَكُ نُطۡفَةٗ مِّن مَّنِيّٖ يُمۡنَىٰ

আলাম ইয়াকুনুতফাতাম মিম মানিইয়িইঁ ইউমনা- ।

সে কি ছিল না এক শুক্রকীট এক সবেগে নির্গত স্খলনের মধ্যেকার?

ثُمَّ كَانَ عَلَقَةٗ فَخَلَقَ فَسَوَّىٰ

ছু ম্মা ক-না ‘আলাকাতান ফাখালাকা ফাছাওয়া-।

তারপর সে হলো একটি রক্তপিন্ড, তারপর তিনি আকৃতি দান করলেন ও পূর্ণাঙ্গ করলেন।

فَجَعَلَ مِنۡهُ ٱلزَّوۡجَيۡنِ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ

ফাজা‘আলা মিনহুঝঝাওজাইনিযযাকার ওয়াল উনছা- ।

তারপর তিনি তা হতে সৃষ্টি করলেন তার যুগল -- পুরুষ ও নারী।

أَلَيۡسَ ذَٰلِكَ بِقَٰدِرٍ عَلَىٰٓ أَن يُحۡـِۧيَ ٱلۡمَوۡتَىٰ

আলাইছা যা- লিকা বিক-দিরিন ‘আলাআইঁ ইউ হইয়াল মাওতা- ।

তবুও কি তিনি ক্ষমতাবান নন মৃতকে পুনর্জীবিত করতে?