يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ

ইয়াছআলুআইইয়া-না ইয়াওমুল কিয়া-মাহ।উচ্চারণ

সে জিজ্ঞেস করে, কবে আসবে কিয়ামতের সেদিন? তাফহীমুল কুরআন

সে জিজ্ঞেস করে, কিয়ামত দিবস কবে আসবে?মুফতী তাকী উসমানী

সে প্রশ্ন করেঃ কখন কিয়ামাত দিবস আসবে?মুজিবুর রহমান

সে প্রশ্ন করে-কেয়ামত দিবস কবে?মাওলানা মুহিউদ্দিন খান

সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামত দিবস আসবে ?’ ইসলামিক ফাউন্ডেশন

সে প্রশ্ন করে, ‘কবে কিয়ামতের দিন’?আল-বায়ান

সে জিজ্ঞেস করে, ‘ক্বিয়ামত দিবস কবে?’তাইসিরুল

সে প্রশ্ন করে -- "কখন কিয়ামতের দিন আসবে?"মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

এ প্রশ্ন প্রকৃতপক্ষে জানার জন্য নয়। বরং তা অস্বীকৃতিমূলক ও বিদ্রূপাত্মক প্রশ্ন অর্থাৎ কিয়ামত কবে আসবে তা জানতে চায়নি তারা। বরং তারা একথা বলেছিলো বিদ্রূপ করে যে, জনাব আপনি যে দিনটির আসার খবর দিচ্ছেন তা আসার পথে আবার কোথায় আটকে রইলো?

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৬. সে প্রশ্ন করে, কখন কিয়ামতের দিন আসবে?

তাফসীরে আহসানুল বায়ান

(৬) সে প্রশ্ন করে, কখন কিয়ামত দিবস আসবে? (1)

(1) তারা এ প্রশ্ন এই জন্য করে না যে, কৃতপাপ হতে তওবা করবে। বরং কিয়ামত সংঘটিত হওয়াকে তারা অসম্ভব মনে করে। আর এই কারণেই তারা অন্যায়-অনাচার থেকে ফিরে আসে না। পরের আয়াতে মহান আল্লাহ কিয়ামত সংঘটিত হওয়ার সময় বর্ণনা করছেন।