উজূহুইঁ ইয়াওমাইযিন না- দিরহ।উচ্চারণ
সেদিন কিছু সংখ্যক চেহারা তরতাজা থাকবে। ১৬ তাফহীমুল কুরআন
সে দিন অনেক চেহারা উজ্জ্বল হবে।মুফতী তাকী উসমানী
সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হবে।মুজিবুর রহমান
সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে।মাওলানা মুহিউদ্দিন খান
সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হবে, ইসলামিক ফাউন্ডেশন
সেদিন কতক মুখমণ্ডল হবে হাস্যোজ্জ্বল।আল-বায়ান
কতক মুখ সেদিন উজ্জ্বল হবে।তাইসিরুল
সেদিন কতকগুলো মুখ হবে উজ্জ্বল, --মাওলানা জহুরুল হক
১৬
অর্থাৎ খুশীতে তারা দীপ্তিময় হয়ে উঠবে। কারণ, তারা যে আখেরাতের প্রতি ঈমান এনেছিল তা হুবহু তাদের বিশ্বাস অনুযায়ী চোখের সামনে বিদ্যমান থাকবে। যে আখেরাতের প্রতি ঈমান আনার কারণে তারা দুনিয়ার যাবতীয় অবৈধ স্বার্থ পরিত্যাগ করেছিল এবং সত্যিকার অর্থেই ক্ষতি স্বীকার করেছিল তা চোখের সামনে বাস্তবে সংঘটিত হতে দেখে নিশ্চিত হয়ে যাবে যে, তারা নিজেদের জীবনাচরণ সম্পর্কে অত্যন্ত সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল। এখন তার সর্বোত্তম ফলাফল দেখার সময় এসে গেছে।
২২. সেদিন কোন কোন মুখমণ্ডল উজ্জ্বল হবে,
(২২) সেদিন বহু মুখমন্ডল উজ্জ্বল হবে।