إِلَىٰ رَبِّكَ يَوۡمَئِذٍ ٱلۡمُسۡتَقَرُّ

ইলা-রব্বিকা ইয়াওমাইযিনিল মুছতাকার।উচ্চারণ

সেদিন তোমার রবের সামনেই গিয়ে দাঁড়াতে হবে। তাফহীমুল কুরআন

সে দিন তো প্রত্যেককে তোমার প্রতিপালকের কাছে গিয়েই অবস্থান নিতে হবে।মুফতী তাকী উসমানী

সেদিন ঠাঁই হবে তোমার রবের নিকট।মুজিবুর রহমান

আপনার পালনকর্তার কাছেই সেদিন ঠাঁই হবে।মাওলানা মুহিউদ্দিন খান

সেদিন ঠাঁই হবে তোমার প্রতিপালকেরই নিকট। ইসলামিক ফাউন্ডেশন

ঠাঁই শুধু সেদিন তোমার রবের নিকট।আল-বায়ান

সেদিন ঠাঁই হবে (একমাত্র) তোমার প্রতিপালকেরই নিকট।তাইসিরুল

সেদিন ঠাই হবে কেবল তোমার প্রভুর নিকটেই।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১২. সেদিন ঠাঁই হবে আপনার রবেরই কাছে।

তাফসীরে আহসানুল বায়ান

(১২) সেদিন ঠাঁই হবে তোমার প্রতিপালকেরই নিকট। (1)

(1) যেখানে তিনি বান্দার মাঝে বিচার-ফায়সালা করবেন। এ সম্ভব হবে না যে, কেউ আল্লাহর এই আদালত থেকে নিজেকে গোপন করে নেবে।