ইন্না ‘আলাইনা-জাম‘আহূওয়া কুরআ-নাহ ।উচ্চারণ
তা মুখস্ত করানো ও পড়ানো আমারই দায়িত্ব। তাফহীমুল কুরআন
নিশ্চয়ই একে (তোমার অন্তরে) জমানো ও (মুখ দিয়ে) পাঠ করানোর দায়িত্ব আমারই।মুফতী তাকী উসমানী
ইহা সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই।মুজিবুর রহমান
এর সংরক্ষণ ও পাঠ আমারই দায়িত্ব।মাওলানা মুহিউদ্দিন খান
এটা সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই। ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে।আল-বায়ান
এর সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই।তাইসিরুল
নিঃসন্দেহ আমাদের উপরেই রয়েছে এর সংগ্রহের ও এর পাঠ করানোর দায়িত্ব।মাওলানা জহুরুল হক
১৭. নিশ্চয় এর সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমাদেরই।
(১৭) নিশ্চয় এটার সংরক্ষণ ও পাঠ করাবার দায়িত্ব আমারই। (1)
(1) অর্থাৎ, তোমার বক্ষে তা সংরক্ষণ করে দেওয়া এবং জবানে তার পঠন কাজ চালু করে দেওয়া হল আমার দায়িত্ব। যাতে তার কোন অংশ তোমার স্মরণচ্যুত না হয় এবং কোন কিছু তোমার স্মৃতি থেকে মুছে না যায়।