فَإِذَا قَرَأۡنَٰهُ فَٱتَّبِعۡ قُرۡءَانَهُۥ

ফাইযা- কার’না-হু ফাত্তাবি‘ কুরআ-নাহ।উচ্চারণ

তাই আমি যখন তা পড়ি ১২ তখন এর পড়া মনযোগ দিয়ে শুনবে। তাফহীমুল কুরআন

সুতরাং আমি যখন এটা (জিবরাঈলের মাধ্যমে) পাঠ করি, তখন তুমি সেই পাঠের অনুসরণ কর মুফতী তাকী উসমানী

সুতরাং যখন আমি উহা পাঠ করাই তুমি সেই পাঠের অনুসরণ কর।মুজিবুর রহমান

অতঃপর আমি যখন তা পাঠ করি, তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন।মাওলানা মুহিউদ্দিন খান

সুতরাং যখন আমি তা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ কর, ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর যখন আমি তা পাঠ করি তখন তুমি তার পাঠের অনুসরণ কর।আল-বায়ান

কাজেই আমি যখন তা পাঠ করি, তখন তুমি সে পাঠের অনুসরণ কর।তাইসিরুল

সুতরাং যখন আমরা তা পাঠ করি তখন তুমি তার পঠন অনুসরণ করো,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১২

জিবরাঈল আলাইহিস সালাম যদিও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কুরআন পাঠ করে শুনাতেন। কিন্তু যেহেতু তিনি নিজের পক্ষ থেকে তা শুনাতেননা, বরং আল্লাহ‌ তা’আলার পক্ষ থেকে পড়ে শুনাতেন। তাই একথাটিও আল্লাহ‌ তা’আলাই বলেছেনঃ “যখন আমি তা পাঠ করতে থাকবো। “

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দুই অর্থ হতে পারে (ক) আপনি আপনার মনোযোগ ওহীর শব্দাবলী মুখস্থ করার মধ্যে নয়; বরং কাজে-কর্মে এর অনুসরণের মধ্যে নিবদ্ধ রাখুন। (খ) যেভাবে হযরত জিবরাঈল আলাইহিসসালাম পড়ছেন পরবর্তীতে আপনিও ঠিক সেভাবে পড়ুন।

তাফসীরে জাকারিয়া

১৮. কাজেই যখন আমরা তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন,

তাফসীরে আহসানুল বায়ান

(১৮) সুতরাং যখন আমি ওটা (জিব্রাঈলের মাধ্যমে) পাঠ করি,(1) তখন তুমি সেই পাঠের অনুসরণ কর।(2)

(1) অর্থাৎ, ফিরিশতা (জিবরীল (আঃ)) এর দ্বারা যখন আমি তোমার উপর এর পঠন কাজ সম্পূর্ণ করে নিই।

(2) অর্থাৎ, তার যাবতীয় বিধি-বিধান লোকদেরকে পাঠ করে শুনাও এবং তার অনুসরণও কর।