তাজুন্নুআইঁ ইউফ‘আলা বিহা-ফা-কিরহ।উচ্চারণ
মনে করতে থাকবে যে, তাদের সাথে কঠোর আচরণ করা হবে। তাফহীমুল কুরআন
তারা উপলব্ধি করবে যে, তাদের সঙ্গে এমন আচরণ করা হবে যা তাদের মেরুদণ্ড ভেঙ্গে দেবে।মুফতী তাকী উসমানী
এবং এই আশংকায় যে, এক ধ্বংসকারী বিপর্যয় আসন্ন।মুজিবুর রহমান
তারা ধারণা করবে যে, তাদের সাথে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।মাওলানা মুহিউদ্দিন খান
আশংকা করবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাদের ওপর আপতিত হবে। ইসলামিক ফাউন্ডেশন
তারা ধারণা করবে যে, এক বিপর্যয় তাদের উপর আপতিত করা হবে।আল-বায়ান
তারা ধারণা করবে যে, তাদের সঙ্গে কোমর-ভাঙ্গা আচরণ করা হবে।তাইসিরুল
এই ভেবে যে কোনো বিধ্বংসী বিপর্যয় তাদের উপরে পড়তে যাচ্ছে।মাওলানা জহুরুল হক
২৫. আশংকা করবে যে, এক ধ্বংসকারী বিপর্যয় তাদের উপর আপতিত হবে।
(২৫) এই ধারণা করবে যে, তাদের সাথে মেরুদন্ড-ভাঙ্গা আচরণ করা হবে। (1)
(1) আর তা এই যে, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে।