ثُمَّ كَانَ عَلَقَةٗ فَخَلَقَ فَسَوَّىٰ

ছু ম্মা ক-না ‘আলাকাতান ফাখালাকা ফাছাওয়া-।উচ্চারণ

অতঃপর তা মাংসপিণ্ডে পরিণত হয়। তারপর আল্লাহ‌ তার সুন্দর দেহ বানালেন এবং তার অংগ-প্রতংগগুলো সুসামঞ্জস্য করলেন। তাফহীমুল কুরআন

তারপর সে মাংসপিণ্ডে পরিণত হয়েছে, তারপর আল্লাহ তাকে মানব রূপ দান করেছেন ও তাকে সুঠাম করেছেন। #%১৪%#মুফতী তাকী উসমানী

অতঃপর সে রক্তপিন্ডে পরিণত হয়। তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন।মুজিবুর রহমান

অতঃপর সে ছিল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।মাওলানা মুহিউদ্দিন খান

এরপর সে ‘আলাকায় পরিণত হয়। তারপর আল্লাহ্ তাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন। ইসলামিক ফাউন্ডেশন

অতঃপর সে ‘আলাকায় পরিণত হয়। তারপর আল্লাহ তাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন।আল-বায়ান

তারপর সে হল রক্তপিন্ড, অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করলেন ও সুবিন্যস্ত করলেন।তাইসিরুল

তারপর সে হলো একটি রক্তপিন্ড, তারপর তিনি আকৃতি দান করলেন ও পূর্ণাঙ্গ করলেন।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

মানব সৃষ্টির পর্যায়ক্রমিক ধাপসমূহ সূরা মুমিনূন (২৩ : ১৪)-এ বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

তাফসীরে জাকারিয়া

৩৮. তারপর সে ‘আলাকা’য় পরিণত হয়। অতঃপর আল্লাহ তাকে সৃষ্টি করেন এবং সুঠাম করেন।

তাফসীরে আহসানুল বায়ান

(৩৮) অতঃপর সে রক্তপিন্ডে পরিণত হয়। তারপর আল্লাহ তাকে সৃষ্টি করেন এবং সুঠাম বানান। (1)

(1) فَسَوَّى অর্থাৎ, তাকে সুন্দর সুবিন্যস্ত করে পূর্ণ আকৃতি দিয়ে তার মধ্যে আত্মা দান করেছেন।