কাল্লা-বাল তুহিববূনাল ‘আ-জিলাহ।উচ্চারণ
কখ্খনো না ১৪ আসল কথা হলো, তোমরা দ্রুত লাভ করা যায় এমন জিনিসকেই (অর্থাৎ দুনিয়া) ভালবাস তাফহীমুল কুরআন
সাবধান (হে কাফেরগণ!) প্রকৃতপক্ষে তোমরা নগদ প্রাপ্তব্য বস্তু (অর্থাৎ পার্থিব জীবন)-কেই ভালোবাস।মুফতী তাকী উসমানী
না, তোমরা প্রকৃত পক্ষে পার্থিব জীবনকে ভালবাস।মুজিবুর রহমান
কখনও না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালবাসমাওলানা মুহিউদ্দিন খান
না, তোমরা প্রকৃতপক্ষে পার্থিব জীবনকে ভালবাস; ইসলামিক ফাউন্ডেশন
কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালবাস।আল-বায়ান
(আবার পূর্বের প্রসঙ্গে ফিরে গিয়ে আল্লাহ বলছেন) না, প্রকৃতপক্ষে তোমরা ইহজীবনকেই ভালবাস,তাইসিরুল
না, তোমরা কিন্তু ভালবাস ক্ষণস্থায়ী,মাওলানা জহুরুল হক
১৪
মাঝের অপ্রাসঙ্গিক কথাটির আগে বক্তব্যের যে ধারাবাহিকতা ছিল এখানে এসে আবার সে ধারাবাহিকতা শুরু হয়েছে। কখখনো না, অর্থ হলো, তোমাদের আখেরাতকে অস্বীকার করার আসল কারণ এটা নয় যে, বিশ্ব-জাহানের সৃষ্টিকর্তা কিয়ামত সংঘটিত করতে কিংবা মৃত্যুর পর তোমাদেরকে আবার জীবিত করতে পারবেন না বলে তোমরা মনে করো বরং আসল কারণ হলো এটি।
২০. কখনো না, বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালবাস;
(২০) না, তোমরা বরং ত্বরান্বিত (পার্থিব) জীবনকে ভালবাস।