ফালা- সাদ্দাকা ওয়ালা- সাল্লা- ।উচ্চারণ
কিন্তু সে সত্যকে অনুসরণও করেনি। নামাযও পড়েনি। তাফহীমুল কুরআন
তা সত্ত্বেও মানুষ বিশ্বাস করেনি ও নামায পড়েনি। #%১২%#মুফতী তাকী উসমানী
সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি।মুজিবুর রহমান
সে বিশ্বাস করেনি এবং নামায পড়েনি;মাওলানা মুহিউদ্দিন খান
সে বিশ্বাস করে নাই এবং সালাত আদায় করে নাই। ইসলামিক ফাউন্ডেশন
সুতরাং সে বিশ্বাসও করেনি এবং সালাতও আদায় করেনি।আল-বায়ান
কিন্তু না, সে বিশ্বাসও করেনি, নামাযও আদায় করেনি।তাইসিরুল
সে তো সত্যনিষ্ঠ ছিল না, আর নামাযও পড়ে নি,মাওলানা জহুরুল হক
এর দ্বারা বিশেষ কোন কাফেরের দিকেও ইশারা করা হতে পারে এবং সাধারণভাবে সমস্ত কাফেরের অবস্থার চিত্রায়নও হতে পারে। বলা হচ্ছে যে, এতটা সুস্পষ্ট দলীল-প্রমাণ সামনে এসে যাওয়া সত্ত্বেও তারা ঈমান তো আনেই না, উল্টো দম্ভভরে মুখ ফিরিয়ে নেয়।
৩১. সুতরাং সে বিশ্বাস করে নি এবং সালাতও আদায় করে নি।
(৩১) সে সত্য বলে মানেনি এবং নামায পড়েনি। (1)
(1) অর্থাৎ, এই ব্যক্তি না রসূল (সাঃ) এবং কুরআনকে সত্যজ্ঞান করেছে, আর না নামায আদায় করেছে। অর্থাৎ, সে আল্লাহর ইবাদতও করেনি।