ثُمَّ أَوۡلَىٰ لَكَ فَأَوۡلَىٰٓ

ছু ম্মা আওলা- লাকা ফাআওলা- ।উচ্চারণ

হ্যাঁ,, এ আচরণ তোমার পক্ষেই শোভনীয় এবং তোমার পক্ষেই মানানসই। ২২ তাফহীমুল কুরআন

ফের শুনে রাখ, ধ্বংস তোর জন্য, হ্যাঁ, ধ্বংস!মুফতী তাকী উসমানী

আবার তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ!মুজিবুর রহমান

অতঃপর, তোমার দুর্ভোগের উপর দূর্ভোগ।মাওলানা মুহিউদ্দিন খান

আবার দুর্ভোগ তোমার জন্যে, দুর্ভোগ!ইসলামিক ফাউন্ডেশন

তারপরও দুর্ভোগ তোমার জন্য এবং দুর্ভোগ!আল-বায়ান

অতঃপর তোমার জন্য দুর্ভোগের উপর দুর্ভোগ।তাইসিরুল

আবার তুমি নিপাত যাও, ফলে নিপাত যাও!মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২২

তাফসীরকারগণاولى لك আয়াতাংশের কয়েকটি অর্থ বর্ণনা করেছেন। যেমন ঠিক তোমাকে! সর্বনাশ হোক তোমার! মন্দ, ধ্বংস এবং দুর্ভাগ্য হোক তোমার! তবে বাক্যটির অবস্থান বিবেচনা করলে আমার মতে এর দু’টি উপযুক্ত অর্থ হতে পারে যা হাফেয ইবনে কাসীর তাঁর তাফসীরে বর্ণনা করেছেন। অর্থাৎ “তুমি যখন তোমার সৃষ্টিকর্তাকে অস্বীকার করার ধৃষ্টতা করছো। ” এটি একটি শ্লেষ বাক্য। কুরআন মজীদের আরো এক জায়গায় এ ধরনের বাক্য প্রয়োগ করা হয়েছে। বলা হয়েছে যে, দোযখে আযাব দেয়ার সময় পাপী লোকদের বলা হবেঃ ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ "নাও, এর মজা চাখো। তুমি অতি বড় সম্মানী মানুষ কিনা। ” (আদ দুখান, ৪৯)।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৫. আবার দুর্ভোগ তোমার জন্য, দুর্ভোগ!(১)

(১) أَوْلَىٰ অর্থ ধ্বংস, দুর্ভোগ। সর্বনাশ হোক তোমার! মন্দ, ধ্বংস এবং দুর্ভাগ্য হোক তোমার! এখানে কাফিরদেরকে খুবই মারাত্মকভাবে সাবধান করে দেয়া হয়েছে। (ফাতহুল কাদীর) ইবন কাসীর বলেনঃ এটি একটি শ্লেষ বাক্যও হতে পারে। কুরআন মজীদের আরো এক জায়গায় এ ধরনের বাক্য প্রয়োগ করা হয়েছে। বলা হয়েছে যে, জাহান্নামে আযাব দেয়ার সময় পাপী লোকদের বলা হবেঃ “নাও, এর মজা আস্বাধন করে নাও। তুমি অতি বড় সম্মানী মানুষ কিনা।” (সূরা আদ-দুখান: ৪৯)

তাফসীরে আহসানুল বায়ান

(৩৫) আবার দুর্ভোগ তোমার জন্য দুর্ভোগ। (1)

(1) এটা তিরস্কার বাক্য। এর প্রকৃত গঠন ছিল এই রকম, أَوْلاَكَ اللهُ مَا تَكْرَهُهُ আল্লাহ তোমাকে এমন জিনিসের সম্মুখীন করুক, যা তোমার কাছে অপছন্দনীয়! (অনুবাদে ‘তোমার জন্য দুর্ভোগ’ বলে সে কথা প্রকাশ করা হয়েছে।)