ওয়া জুমি‘আশশামছুওয়াল কামার।উচ্চারণ
এবং চাঁদ ও সূর্যকে একত্র করে একাকার করে দেয়া হবে। ৮ তাফহীমুল কুরআন
এবং চাঁদ ও সূর্যকে একত্র করা হবেমুফতী তাকী উসমানী
যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে।মুজিবুর রহমান
এবং সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে-মাওলানা মুহিউদ্দিন খান
যখন সূর্য ও চন্দ্রকে একত্র করা হবে- ইসলামিক ফাউন্ডেশন
আর চাঁদ ও সূর্যকে একত্র করা হবে।আল-বায়ান
সুরুজ আর চাঁদকে একত্রে জুড়ে দেয়া হবে,তাইসিরুল
আর সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে,মাওলানা জহুরুল হক
৮
এটা কিয়ামতের প্রথম পর্যায়ে বিশ্ব-জাহানের ধ্বংস হয়ে যাওয়ার একটি সংক্ষিপ্ত বিবরণ। চাঁদের আলেহীন হয়ে যাওয়া এবং চাঁদ ও সূর্যের পরস্পর একাকার হয়ে যাওয়ার অর্থ এও হতে পারে যে, সূর্য থেকে প্রাপ্ত চাঁদের আলোই শুধু ফুরিয়ে যাবে না। বরং সূর্য নিজেও অন্ধকার হয়ে যাবে এবং আলোহীন হয়ে যাওয়ার ক্ষেত্রে উভয়ের অবস্থা হবে একই। দ্বিতীয় অর্থ এও হতে পারে যে, হঠাৎ পৃথিবী উল্টা দিকে চলতে শুরু করবে এবং সেদিন চাঁদ ও সূর্য একই সাথে পশ্চিম দিক থেকে উদিত হবে। এর তৃতীয় আরেকটি অর্থ এও গ্রহণ করা যেতে পারে যে, চাঁদ অকস্মাৎ পৃথিবীর মহাকর্ষ থেকে মুক্ত হয়ে বেরিয়ে যাবে এবং সূর্যের ওপরে গিয়ে আছরে পড়বে। এছাড়া এর আরো কোন অর্থ হতে পারে যা বর্তমানে আমাদের বোধগম্য নয়।
৯. আর যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে(১)—
(১) চাঁদের আলোহীন হয়ে যাওয়া এবং চাঁদ ও সূর্যের পরস্পর একাকার হয়ে যাওয়ার অর্থ, মুজাহিদ বলেন, দু'টিকে একত্রে পেচানো হবে। (আত-তাফসীরুস সহীহ)
(৯) যখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। (1)
(1) অর্থাৎ, জ্যোতিবিহীন হওয়াতে একরকম করা হবে। অর্থাৎ, চাঁদের মত সূর্যের জ্যোতিও শেষ হয়ে যাবে।