‘আবাছা ওয়া তাওয়াল্লা-।
তিনি ভ্রকুটি করলেন এবং ফিরে বসলেন,
আন জাআহুল আ‘মা-।
কেননা একজন অন্ধ তাঁর কাছে এসেছিল।
ওয়ামা-ইউদরীকা লা‘আল্লাহু ইয়াঝঝাক্ক-।
আর কী তোমাকে বুঝতে দেবে যে সে হয়ত পবিত্র হতে চেয়েছিল,
আও ইয়াযযাক্কারু ফাতানফাআহুযযিকর-।
অথবা সে মনোনিবেশ করত, ফলে স্মারকবাণী তার উপকারে আসত?
আম্মা-মানিছ তাগনা-।
আর তার ক্ষেত্রে যে নিজেকে সমৃদ্ধ ভাবে,
ফাআনতা লাহূতাসাদ্দা-।
তুমি তো তার প্রতিই মনোযোগ দেখাচ্ছ।
ওয়ামা-‘আলাইকা আল্লা-ইয়াঝঝাক্ক-।
অথচ তোমার উপরে নেই যদি সে নিজেকে পবিত্র না করে।
ওয়া আম্মা-মান জাআকা ইয়াছ‘আ-।
আর তার ক্ষেত্রে যে তোমার কাছে এসেছিল আগ্রহ নিয়ে,
ওয়া হুওয়া ইয়াখশা-।
আর সে ভয় করছিল,
ফাআনতা ‘আনহু তালাহহা-।
কিন্ত তুমি তার প্রতি অবহেলা দেখালে।
কাল্লাইন্নাহা-তাযকিরহ।
কদাচ না! নিঃসন্দেহ এ এক স্মরণীয় বার্তা,
ফামান শাআ যাকরহ ।
অতএব যে ইচ্ছা করে সে তা স্মরণ রাখুক।
ফী সুহুফিম মুকাররমাহ
সম্মানিত পৃষ্ঠাগুলোয় --
মারফূ‘আতিম মুতাহহারহ।
সুউন্নত, সুপবিত্র,
বিআইদী ছাফারহ।
লেখকদের হস্তাক্ষরে,
কির-মিম বাররহ।
সম্মানিত, গুণান্নিত।
কুতিলাল ইনছা-নুমা-আকফারহ।
যা তাকে অকৃতজ্ঞ বানিয়েছে সেজন্য মানুষকে ধ্বংস করা হোক।
মিন আইয়ি শাইয়িন খালাকাহ।
কী জিনিস থেকে তাকে তিনি সৃষ্টি করেছেন?
মিন নুতফাতিন খালাকাহূফাকাদ্দারহ।
এক শুক্রকীট থেকে! তিনি তাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তাকে সুসমঞ্জস করেছেন,
ছু ম্মাছ ছাবীলা ইয়াছছরহ।
তারপর তার জন্য পথ সহজ করে দিয়েছেন,
ছু ম্মা আমা-তাহূফাআকবারহ।
তারপর তিনি তার মৃত্যু ঘটান, এবং তাকে কবরস্থ করেন,
ছু ম্মা ইযা-শাআ আনশারহ।
তারপর যখন তিনি চাইবেন তখন তাকে পুনর্জীবিত করবেন।
কাল্লা-লাম্মা-ইয়াকদিমাআমারহ।
না, তাকে তিনি যা আদেশ করেছিলেন তা সে পালন করে নি।
ফালাইয়ানজুরিল ইনছা-নুইলা-তা‘আ-মিহ।
অতএব মানুষ তার খাদ্যের দিকে ভেবে দেখুক --
আন্না-সাবাবনাল মাআ সাব্বা-।
কেমন ক’রে আমরা বৃষ্টি বর্ষণ করি বর্ষণধারায়,
ছু ম্মা শাকাকনাল আরদা শাক্ক-।
তারপর আমরা মাটিকে ফাটিয়ে দিই চৌচির ক’রে,
ফাআমবাতনা-ফীহা-হাব্বা-।
তারপর তাতে আমরা জন্মাই শস্য,
ওয়া ‘ইনাবাওঁ ওয়া কাদবা-।
আর আঙ্গুর ও শাকসবজি,
ওয়া ঝাইতূনাওঁ ওয়া নাখলা-।
আর জলপাই ও খেজুর,
ওয়া হাদাইকা গুলবা-।
আর ঘন গাছপালাময় বাগান,
ওয়া ফা-কিহাতাওঁ ওয়া আব্বা-।
আর ফলফসল ও তৃণলতা, --
মাতা-‘আল্লাকুম ওয়ালি আন‘আ-মিকুম।
তোমাদের জন্য খাদ্যভান্ডার ও তোমাদের গবাদি-পশুর জন্যেও।
ফাইযা-জাআতিসসা-খখাহ।
তারপর যেদিন কান-ফাটানো আওয়াজ আসবে --
ইয়াওমা ইয়াফিররুল মারউ মিন আখীহ।
সেইদিন মানুষ তার ভাইকে ছেড়ে পালাবে,
ওয়া উম্মিহী ওয়া আবীহ।
আর তার মাকে ও তার বাবাকে,
ওয়া সা-হিবাতিহী ওয়া বানীহ।
আর তার পতিপত্নীকে ও তার সন্তানসন্ততিকে।
লিকুল্লিম রিইম মিনহুম ইয়াওমাইযিন শা’নুইঁ ইউগনীহ।
সেদিন তাদের মধ্যের প্রত্যেক লোকেরই এত ব্যস্ততা থাকবে যে তাকে বেখেয়াল করে দেবে।
উজূহুইঁ ইয়াওমাইযিমমুছফিরহ।
অনেক মুখ সেইদিন হবে উজ্জ্বল,
দা-হিকাতুমমুছতাবশিরহ।
হাসিমাখা, আনন্দমুখর,
ওয়া উজূহুইঁ ইয়াওমাইযিন ‘আলাইহা-গাবারহ।
আর সেইদিন অনেক মুখ -- তাদের উপরে ধূলো-বালি,
তারহাকুহা-কাতারহ।
কালো- আঁধার তাদের ঢেকে ফেলবে।
উলাইকা হুমুল কাফারতুল ফাজারহ।
এরা নিজেরাই সত্যপ্রত্যাখ্যানকারী, দুষ্কৃতিকারী।