مَّرۡفُوعَةٖ مُّطَهَّرَةِۭ

মারফূ‘আতিম মুতাহহারহ।উচ্চারণ

উন্নত মর্যাদা সম্পন্ন ও পবিত্র তাফহীমুল কুরআন

উচ্চ স্তরের, পবিত্র। মুফতী তাকী উসমানী

(এবং) উন্নত পুতঃ –মুজিবুর রহমান

উচ্চ পবিত্র পত্রসমূহে,মাওলানা মুহিউদ্দিন খান

যা উন্নত, পবিত্র, ইসলামিক ফাউন্ডেশন

সমুন্নত, পবিত্র,আল-বায়ান

সমুন্নত, পবিত্র।তাইসিরুল

সুউন্নত, সুপবিত্র,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ সব ধরনের মিশ্রণ থেকে মুক্ত ও পবিত্র। এর মধ্যে নির্ভেজাল সত্যের শিক্ষা পেশ করা হয়েছে। কোন ধরনের বাতিল, অসৎ ও অন্যায় চিন্তা ও মতবাদের কোন স্থানই সেখানে নেই। দুনিয়ার অন্যান্য ধর্মগুলো যেসব ময়লা-আবর্জনা ও দুর্গন্ধে ভরে তোলা হয়েছে তার সামান্য গন্ধটুকুও এখানে নেই। মানুষের চিন্তা-ভাবনা কল্পনা বা শয়তানী ওয়াসওয়াসা ও দুরভিসন্ধি সবকিছু থেকে তাকে পাক-পবিত্র রাখা হয়েছে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ সকল ত্রুটি-বিচ্যুতি ও মলিনতা হতে পবিত্র এবং শয়তানের হাত থেকেও পবিত্র। তারা সেখানে পৌঁছতে ও তাতে কোন রকম হস্তক্ষেপ করতে পারে না। -অনুবাদক

তাফসীরে জাকারিয়া

১৪. যা উন্নত, পবিত্ৰ(১),

(১) مكرمة অর্থ সম্মানিত, মর্যাদাসম্পন্ন। مرفوعة বলে এর মর্যাদা অনেক উচ্চতা বোঝানো হয়েছে। (ইবন কাসীর) আর مطهرة বলে বোঝানো হয়েছে হাসান বসরীর মতে, যাবতীয় নাপাক থেকে পবিত্র। সুদ্দী বলেন, এর অর্থ কাফেররা এটা পাওয়ার অধিকারী নয়। তাদের হাত থেকে পবিত্র। হাসান থেকে অপর বর্ণনায় বলা হয়েছে, এর অর্থ মুশরিকদের উপর নাযিল হওয়া থেকে পবিত্ৰ। (কুরতুবী) ইবন কাসীর বলেন, এর অর্থ এটি বাড়তি-কমতি ও অপবিত্রতা থেকে পবিত্র ও মুক্ত।

তাফসীরে আহসানুল বায়ান

১৪। যা উচ্চ মর্যাদাপূর্ণ, পূত-পবিত্র। (1)

(1) مرفوعة অর্থাৎ, আল্লাহর নিকটে মর্যাদাপূর্ণ। অথবা এটা সন্দেহ এবং পরস্পরবিরোধিতা থেকে বহু উচ্চে। مطهرة অর্থাৎ, সেটি একেবারে পূত-পবিত্র। কেননা, তাকে পবিত্র লোক (ফিরিশতা)গণ ছাড়া কেউ স্পর্শ করে না। কিংবা তা কম-বেশী হতে পাক-পবিত্র।