فِي صُحُفٖ مُّكَرَّمَةٖ

ফী সুহুফিম মুকাররমাহউচ্চারণ

এটি এমন সব বইতে লিখিত আছে, যা সম্মানিত, তাফহীমুল কুরআন

এটা লিপিবদ্ধ আছে এমন সহীফাসমূহে, যা অত্যন্ত মর্যাদাপূর্ণ মুফতী তাকী উসমানী

ইহা আছে মর্যাদাময় পত্রসমূহে (লিখিত) –মুজিবুর রহমান

এটা লিখিত আছে সম্মানিত,মাওলানা মুহিউদ্দিন খান

তা আছে মর্যাদাসম্পন্ন লিপিসমূহে ইসলামিক ফাউন্ডেশন

এটা আছে সম্মানিত সহীফাসমূহে।*আল-বায়ান

(এটা লিপিবদ্ধ আছে) মর্যাদাসম্পন্ন কিতাবসমূহেতাইসিরুল

সম্মানিত পৃষ্ঠাগুলোয় --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

এর দ্বারা লাওহে মাহফুজ বোঝানো হয়েছে। তাতে অন্যান্য বিষয় ছাড়া কুরআন মাজীদও লিপিবদ্ধ আছে।

তাফসীরে জাকারিয়া

১৩. এটা আছে মর্যাদা সম্পন্ন লিপিসমূহে

তাফসীরে আহসানুল বায়ান

১৩। সম্মানিত পত্রসমূহে (লওহে মাহফূযে তা লিপিবদ্ধ আছে)। (1)

(1) অর্থাৎ, লওহে মাহ্ফূযে সংরক্ষিত আছে। কেননা, সেখান হতেই কুরআন অবতীর্ণ হয়েছে। অথবা এর মর্মার্থ এই যে, এই সহীফা আল্লাহর নিকটে বড় মর্যাদাপূর্ণ বস্তু। কেননা, তা প্রজ্ঞা ও জ্ঞানে ভরপুর।