ফামান শাআ যাকরহ ।উচ্চারণ
যার ইচ্ছা এটি গ্রহণ করবে। তাফহীমুল কুরআন
যার ইচ্ছা সে একে স্মরণ রাখবে। মুফতী তাকী উসমানী
যে ইচ্ছা করবে সে ইহা স্মরণ রাখবে,মুজিবুর রহমান
অতএব, যে ইচ্ছা করবে, সে একে গ্রহণ করবে।মাওলানা মুহিউদ্দিন খান
যে ইচ্ছা করবে সে এটা স্মরণ রাখবে, ইসলামিক ফাউন্ডেশন
কাজেই যে ইচ্ছা করবে, সে তা স্মরণ রাখবে।আল-বায়ান
কাজেই যার ইচ্ছে তা স্মরণে রাখবে,তাইসিরুল
অতএব যে ইচ্ছা করে সে তা স্মরণ রাখুক।মাওলানা জহুরুল হক
অর্থাৎ কুরআন মাজীদের নির্দেশনা মেনে নিয়ে সে অনুযায়ী চলবে।
১২. কাজেই যে ইচ্ছে করবে। সে এটা স্মরণ রাখবে,
১২। যে ইচ্ছা করবে সে তা স্মরণ রাখবে (ও উপদেশ গ্রহণ করবে)।(1)
(1) অর্থাৎ, যে ব্যক্তি তাতে আগ্রহ রাখে সে যেন তা হতে উপদেশ গ্রহণ করে। তাকে মুখস্থ করে এবং তার প্রতি আমল করে। আর যে তা হতে মুখ ফিরিয়ে নেয় এবং অমনোযোগিতা দেখায় - যেমন কুরাইশদের মর্যাদাবানরা করেছিল - তো তাদের ব্যাপারে চিন্তা করার প্রয়োজন নেই।