ছু ম্মা আমা-তাহূফাআকবারহ।উচ্চারণ
তারপর তাকে মৃত্যু দিয়েছেন এবং কবরে পৌঁছিয়ে দিয়েছেন। ১৪ তাফহীমুল কুরআন
অতঃপর তার মৃত্যু ঘটিয়ে তাকে কবরস্থ করেছেন,মুফতী তাকী উসমানী
অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কাবরস্থ করেন।মুজিবুর রহমান
অতঃপর তার মৃত্যু ঘটান ও কবরস্থ করেন তাকে।মাওলানা মুহিউদ্দিন খান
তৎপর এর মৃত্যু ঘটান এবং একে কবরস্থ করেন। ইসলামিক ফাউন্ডেশন
তারপর তিনি তাকে মৃত্যু দেন এবং তাকে কবরস্থ করেন।আল-বায়ান
অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।তাইসিরুল
তারপর তিনি তার মৃত্যু ঘটান, এবং তাকে কবরস্থ করেন,মাওলানা জহুরুল হক
১৪
অর্থাৎ কেবল তার সৃষ্টি ও তকদীরের ব্যাপারেই নয়, মৃত্যুর ব্যাপারেও তার স্রষ্টার কাছে সে একেবারেই অসহায়। নিজের ইচ্ছায় সে সৃষ্টি হতে পারে না। নিজের ইচ্ছায় মরতেও পারে না। নিজের মৃত্যুকে এক মুহূর্তকালের জন্য পিছিয়ে দেবার ক্ষমতাও তার নেই। যে সময় যেখানে যে অবস্থায়ই তার মৃত্যুর সিদ্ধান্ত করে দেয়া হয়েছে ঠিক সে সময় সে জায়গায় সে অবস্থায়ই তার মৃত্যু হয়। আর মৃত্যুর পর তার জন্য যে ধরনের কবর নির্দিষ্ট করে দেয়া হয়েছে ঠিক সেই ধরনের কবরেই সে স্থান লাভ করে। তার এই কবর মৃত্তিকা গর্ভে, সীমাহীন সাগরের গভীরতায়, অগ্নিকুণ্ডের বুকে বা কোন হিংস্র পশুর পাকস্থলীতে যে কোন জায়গায় হতে পারে। মানুষের তো কোন কথাই নেই। সারা দুনিয়ায় সমস্ত সৃষ্টি মিলে চেষ্টা করলেও কোন ব্যক্তির ব্যাপারে স্রষ্টার এই সিদ্ধান্ত বদলাতে পারে না।
২১. এরপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।
২১। অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন। (1)
(1) অর্থাৎ, মৃত্যুর পর তাকে কবরে দাফন করার হুকুম দেওয়া হয়েছে; যাতে তার সম্মান ও কদর বজায় থাকে। নচেৎ হিংস্র পশু-পক্ষী তার লাশকে ছিঁড়ে-ফেড়ে খেতো এবং তাতে তার অসম্মান হত।