ثُمَّ إِذَا شَآءَ أَنشَرَهُۥ

ছু ম্মা ইযা-শাআ আনশারহ।উচ্চারণ

তারপর যখন তিনি চাইবেন তাকে আবার উঠিয়ে দাঁড় করিয়ে দেবেন। ১৫ তাফহীমুল কুরআন

তারপর যখন ইচ্ছা করবেন, তাকে পুনরায় উত্থিত করবেন।মুফতী তাকী উসমানী

এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন।মুজিবুর রহমান

এরপর যখন ইচ্ছা করবেন তখন তাকে পুনরুজ্জীবিত করবেন।মাওলানা মুহিউদ্দিন খান

এটার পর যখন ইচ্ছা তিনি একে পুনর্জীবিত করবেন। ইসলামিক ফাউন্ডেশন

তারপর যখন তিনি ইচ্ছা করবেন, তাকে পুনর্জীবিত করবেন।আল-বায়ান

অতঃপর যখন তিনি চাইবেন তাকে আবার জীবিত করবেন।তাইসিরুল

তারপর যখন তিনি চাইবেন তখন তাকে পুনর্জীবিত করবেন।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

১৫

অর্থাৎ মৃত্যুর পর স্রষ্টা আবার যখন তাকে জীবিত করে উঠাতে চাইবেন তখন তার পক্ষে উঠতে অস্বীকার করার ক্ষমতাও থাকবে না। প্রথমে সৃষ্টি করার সময় তাকে জিজ্ঞেস করে সৃষ্টি করা হয়নি। সে সৃষ্টি হতে চায় কিনা, এ ব্যাপারে তার মতামত নেয়া হয়নি। সে সৃষ্টি হতে অস্বীকার করলেও তাকে সৃষ্টি করা হতো। এভাবে এই দ্বিতীয়বার সৃষ্টিও তার মর্জির ওপর নির্ভরশীল নয়। মরার পর সে আবার উঠতে চাইলে উঠবে, আবার উঠতে অস্বীকার করলে উঠবে না, এ ধরনের কোন ব্যাপারই এখানে নেই। এ ব্যাপারেও স্রষ্টার মর্জির সামনে সে পুরোপুরি অসহায়। যখনই তিনি চাইবেন তাকে উঠিয়ে দাঁড় করিয়ে দেবেন। তাকে উঠতে হবে, হাজার বার না চাইলেও।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২২. এরপর যখন ইচ্ছে তিনি তাকে পুনর্জীবিত করবেন।(১)

(১) অর্থাৎ মৃত্যুর পর আল্লাহ্ তা'আলাই মানুষকে পুনরুজ্জীবিত করবেন। একমাত্র তিনিই এগুলো করার ক্ষমতা রাখেন। তারপরও মানুষ তাঁকে অস্বীকার করে, তাঁর হক আদায় করে না। (সা’দী) আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুই ফুঁৎকারের মধ্যবর্তী সময় হবে চল্লিশ। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুর সাথীরা বলল, চল্লিশ দিন? আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি এটা বলতে অস্বীকার করছি, তারা বলল, চল্লিশ বছর? তিনি বললেন, আমি এটা বলতেও অস্বীকার করছি। তারা বলল, তাহলে কি চল্লিশ মাস? তিনি বললেন, আমি এটাও বলতে অস্বীকার করছি। তবে মানুষের সবকিছু পঁচে যায় একমাত্র মেরুদণ্ডের নিম্নভাগের একটি ছোট্ট কোষ ব্যতীত। তার উপরই আবার সৃষ্টি জড়ো হবে।” (বুখারী ৪৮১৪, মুসলিম: ২৯৫৫)

তাফসীরে আহসানুল বায়ান

২২। এরপর যখন ইচ্ছা তিনি তাকে পুনরুজ্জীবিত করবেন।