ফাইযা-জাআতিসসা-খখাহ।উচ্চারণ
অবশেষে যখন সেই কান ফাটানো আওয়াজ আসবে ২১ তাফহীমুল কুরআন
পরিশেষে যখন কান বিদীর্ণকারী আওয়াজ এসেই পড়বে। #%১০%# (তখন এ অকৃতজ্ঞতার পরিণাম টের পাবে।)মুফতী তাকী উসমানী
যখন ঐ ধ্বংস ধ্বনি এসে পড়বে;মুজিবুর রহমান
অতঃপর যেদিন কর্ণবিদারক নাদ আসবে,মাওলানা মুহিউদ্দিন খান
যখন কিয়ামত উপস্থিত হবে, ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর যখন বিকট আওয়াজ* আসবে,আল-বায়ান
অবশেষে যখন কান-ফাটানো শব্দ আসবে;তাইসিরুল
তারপর যেদিন কান-ফাটানো আওয়াজ আসবে --মাওলানা জহুরুল হক
২১
এখানে কিয়ামতের শেষ শিংগা ধ্বনির কথা বলা হয়েছে। এই বিকট আওয়াজ বুলন্দ হবার সাথে সাথেই মরা মানুষেরা বেঁচে উঠবে।
এর দ্বারা কিয়ামত বোঝানো হয়েছে, যার সূচনা হবে শিঙ্গার ফুঁৎকার দ্বারা।
৩৩. অতঃপর যখন তীক্ষ্ণ আওয়াজ আসবে(১),
(১) আয়াতে বর্ণিত الصاخة শব্দটির মূল অর্থ হলো, “এমন কঠোর ডাক যার ফলে মানুষ শ্রবণশক্তি হারিয়ে ফেলে।” এখানে কিয়ামতের দ্বিতীয় শিংগাধ্বনির কথা বলা হয়েছে। যা পুনরুত্থানের শিঙ্গায় ফুঁক দেয়া বোঝায়। এই বিকট আওয়ায বুলন্দ হবার সাথে সাথেই মরা মানুষেরা জীবিত হয়ে উঠবে এবং কেয়ামতের মাঠে উপস্থিত হবে। (মুয়াস্সার, জালালাইন)
৩৩। অতঃপর যখন (কিয়ামতের) ধ্বংস-ধ্বনি এসে পড়বে। (1)
(1) কিয়ামতকে صاخّة শ্রবণশক্তি হরণকারী ধ্বংস-ধ্বনি এই জন্য বলা হয়েছে যে, এটা অতি ভয়ংকর আওয়াজের সাথে সংঘটিত হবে এবং তা কর্ণকে বধির করে ফেলবে।