مَّتَٰعٗا لَّكُمۡ وَلِأَنۡعَٰمِكُمۡ

মাতা-‘আল্লাকুম ওয়ালি আন‘আ-মিকুম।উচ্চারণ

তোমাদের ও তোমাদের গৃহপালিত পশুর জীবন ধারণের সামগ্রী হিসেবে। ২০ তাফহীমুল কুরআন

তোমাদের নিজেদের ও তোমাদের গবাদি পশুর ভোগের জন্য।মুফতী তাকী উসমানী

এটা তোমাদের ও তোমাদের পশুগুলির ভোগের জন্য।মুজিবুর রহমান

তোমাদেরও তোমাদের চতুস্পদ জন্তুদের উপাকারার্থে।মাওলানা মুহিউদ্দিন খান

এটা তোমাদের ও তোমাদের আন‘আমের ভোগের জন্যে। ইসলামিক ফাউন্ডেশন

তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।আল-বায়ান

তোমাদের আর তোমাদের গৃহপালিত পশুগুলোর ভোগের জন্য।তাইসিরুল

তোমাদের জন্য খাদ্যভান্ডার ও তোমাদের গবাদি-পশুর জন্যেও।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২০

অর্থাৎ কেবল তোমাদের জন্যই নয়, তোমাদের যেসব পশু থেকে তোমরা গোশত, চর্বি, দুধ, মাখন ইত্যাদি খাদ্য সামগ্রী লাভ করে থাকো এবং যারা তোমাদের আরো অসংখ্য অর্থনৈতিক প্রয়োজন পূর্ণ করে থাকে, তাদের জন্যও। এসব কিছুই কি এজন্য করা হয়েছে যে, তোমরা এসব দ্রব্য সামগ্রী ব্যবহার করে লাভবান হবে এবং যে আল্লাহর রিযিক লাভ করে তোমরা বেঁচে আছো তাঁর নির্দেশ প্রত্যাখ্যান করবে?

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩২. এগুলো তোমাদের ও তোমাদের চতুস্পদ জন্তুদের ভোগের জন্য।(১)

(১) অর্থাৎ কেবল তোমাদের জন্যই নয়, তোমাদের যেসব গবাদি-গৃহপালিত পশু রয়েছে, তাদের জন্যও। এসব নেয়ামতের দিকে দৃষ্টিপাত করলে মহান আল্লাহর ইবাদত, তার প্রতি শুকরিয়া আদায় করা ও তার নির্দেশাবলি মেনে চলার প্রয়োজনীয়তা ফুটে ওঠে।

তাফসীরে আহসানুল বায়ান

৩২। এটা তোমাদের ও তোমাদের পশুদের উপভোগের জন্য।