أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ

আও ইয়াযযাক্কারু ফাতানফাআহুযযিকর-।উচ্চারণ

অথবা উপদেশের প্রতি মনোযোগী হতো এবং উপদেশ দেয়া তার জন্য উপকারী হতো? তাফহীমুল কুরআন

অথবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ দান তার উপকারে আসত!মুফতী তাকী উসমানী

অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসতো।মুজিবুর রহমান

অথবা উপদেশ গ্রহণ করতো এবং উপদেশ তার উপকার হত।মাওলানা মুহিউদ্দিন খান

অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসত! ইসলামিক ফাউন্ডেশন

অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।আল-বায়ান

কিংবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে লাগত।তাইসিরুল

অথবা সে মনোনিবেশ করত, ফলে স্মারকবাণী তার উপকারে আসত?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৪. অথবা উপদেশ গ্ৰহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।(১)

(১) অর্থাৎ আপনি কি জানেন এই সাহাবী যা জিজ্ঞেস করেছিল তা তাকে শিক্ষা দিলে সে তা দ্বারা পরিশুদ্ধ হতে পারত কিংবা কমপক্ষে আল্লাহ তা’আলাকে স্মরণ করে উপকার লাভ করতে পারত। (দেখুন: মুয়াস্‌সার; সাদী)

তাফসীরে আহসানুল বায়ান

৪। অথবা উপদেশ গ্রহণ করত, ফলে তা তার উপকারে আসত।