ওয়ামা-ইউদরীকা লা‘আল্লাহু ইয়াঝঝাক্ক-।উচ্চারণ
তুমি কি জানো, হয়তো সে শুধরে যেতো তাফহীমুল কুরআন
(হে রাসূল!) তোমার কি জানা আছে? হয়ত সে শুধরে যেত!মুফতী তাকী উসমানী
তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হত,মুজিবুর রহমান
আপনি কি জানেন, সে হয়তো পরিশুদ্ধ হত,মাওলানা মুহিউদ্দিন খান
তুমি কেমন করে জানিবে-সে হয়ত পরিশুদ্ধ হত, ইসলামিক ফাউন্ডেশন
আর কিসে তোমাকে জানাবে যে, সে হয়ত পরিশুদ্ধ হত।আল-বায়ান
(হে নবী!) তুমি কি জান, সে হয়ত পরিশুদ্ধ হত।তাইসিরুল
আর কী তোমাকে বুঝতে দেবে যে সে হয়ত পবিত্র হতে চেয়েছিল,মাওলানা জহুরুল হক
৩. আর কিসে আপনাকে জানাবে যে, —সে হয়ত পরিশুদ্ধ হত,
৩। কিসে জানাবে তোমাকে, হয়তো বা সে পরিশুদ্ধ হত। (1)
(1) অর্থাৎ, সেই অন্ধ ব্যক্তি তোমার নিকট থেকে দ্বীনী পথনির্দেশ লাভ করে সৎকর্ম করত যার কারণে তার চরিত্র ও কর্ম সুন্দর হত, তার আভ্যন্তরীণ অবস্থাও শুদ্ধ হয়ে যেত এবং তোমার নসীহত শুনে সে উপকৃত হতে পারত।