وَصَٰحِبَتِهِۦ وَبَنِيهِ

ওয়া সা-হিবাতিহী ওয়া বানীহ।উচ্চারণ

মা, বাপ, স্ত্রী ও ছেলে-মেয়েদের থেকে। ২২ তাফহীমুল কুরআন

এবং নিজ স্ত্রী ও সন্তান-সন্ততি থেকেওমুফতী তাকী উসমানী

তার স্ত্রী ও তার সন্তান হতে,মুজিবুর রহমান

তার পত্নী ও তার সন্তানদের কাছ থেকে।মাওলানা মুহিউদ্দিন খান

তার পত্নী ও তার সন্তান হতে। ইসলামিক ফাউন্ডেশন

তার স্ত্রী ও তার সন্তান-সন্ততি থেকে।আল-বায়ান

তার স্ত্রী ও তার সন্তান থেকে,তাইসিরুল

আর তার পতিপত্নীকে ও তার সন্তানসন্ততিকে।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২২

প্রায় এই একই ধরনের বিষয়বস্তু বর্ণিত হয়েছে সূরা মা’আরিজের ১০ থেকে ১৪ পর্যন্ত আয়াতে। পালাবার মানে এও হতে পারে যে, সেদিন মানুষ নিজের ঐসব প্রিয়তম আত্মীয়-স্বজনকে বিপদ সাগরে হাবুডুবু খেতে দেখে তাদের সাহায্যার্থে দৌড়ে যাবার পরিবর্তে উল্টো তাদের থেকে দূরে পালিয়ে যেতে থাকবে, যাতে তারা সাহায্যের জন্য তাকে ডাকতে না থাকে। আবার এর এ মানেও হতে পারে যে, দুনিয়ায় আল্লাহর ভয় না করে পরস্পরকে গোমরাহ করতে থেকেছে, তার কুফল সামনে স্বমূর্তিতে প্রকাশিত দেখে তাদের প্রত্যেকে যাতে অন্যের গোমরাহী ও গোনাহের দায়িত্ব কেউ তার ঘাড়ে না চাপিয়ে দেয় এই ভয়ে অন্যের থেকে পালাতে থাকবে। ভাই ভাইকে, সন্তান মা-বাপকে, স্বামী স্ত্রীকে এবং মা-বাপ সন্তানকে এই মর্মে ভয় করতে থাকবে যে, নিশ্চয়ই এবার আমার বিরুদ্ধে মামলায় এরা সাক্ষী দেবে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৩৬. তার পত্নী ও তার সন্তান থেকে(১),

(১) এখানে হাশরের ময়দানে সকলের সমাবেশের দিন বোঝানো হয়েছে, সেদিন প্রত্যেক মানুষ আপন চিন্তায় বিভোর হবে। সেদিন মানুষ তার অতি-নিকটাত্মীয়কে দেখলেও মুখ লুকাবে এবং পালিয়ে বেড়াবে। (ইবন কাসীর) প্ৰায় এই একই ধরনের বিষয়বস্তু বর্ণিত হয়েছে সূরা মা'আরিজের ১০ থেকে ১৪ পর্যন্ত আয়াতে।

তাফসীরে আহসানুল বায়ান

৩৬। তার পত্নী ও তার সন্তান হতে।