ওয়া আনিছতাগফিরূ রব্বাকুম ছুম্মা তূবূইলাইহি ইউমাত্তি‘কুম মাতা-‘আন হাছানান ইলা আজালিম মুছাম্মাওঁ ওয়াইউ’তি কুল্লা যী ফাদলিন ফাদলাহূ ওয়া ইন তাওয়াল্লাও ফাইন্নী আখা-ফু‘আলাইকুম ‘আযা-বা ইয়াওমিন কাবীর।
"আর যেন তোমাদের প্রভুর কাছে পরিত্রাণ খোঁজো, তারপর তাঁর দিকে ফেরো, -- তিনি তোমাদের সুন্দর জীবনোপকরণ উপভোগ করতে দেবেন এক নির্দিষ্ট কালের জন্য, আর তিনি প্রত্যেক প্রাচুর্যের অধিকারীকে তাঁর প্রাচুর্য প্রদান করেন। আর যদি তোমরা ফিরে যাও তবে নিঃসন্দেহ আমি তোমাদের জন্য আশংকা করি এক মহাদিনের শাস্তির।
আলাইন্নাহুম ইয়াছনূনা সুদূ রহুম লিইয়াছতাখফূমিনহু আলা-হীনা ইয়াছতাগশূনা ছিয়া-বাহুম ইয়া‘লামুমা-ইউছিররূনা ওয়ামা-ইউ‘লিনূনা ইন্নাহূ‘আলীমুম বিযাতিসসুদূ র।
সাবধান! নিঃসন্দেহ তারা কি নিজেদের বুক ভাঁজ করেছে তাঁর কাছ থেকে লুকিয়ে রাখার জন্যে? সাবধান! তারা যখন তাদের পোশাকের দ্বারা নিজেদের আবৃত করে, তিনি জানেন যা তারা লুকিয়ে রাখে ও যা তারা প্রকাশ করে। নিঃসন্দেহ বুকের ভেতরে যা আছে সে-সন্বন্ধে তিনি সর্বজ্ঞাতা।
ওয়ামা-মিন দাব্বাতিন ফিল আরদিইল্লা- ‘আলাল্লা-হি রিঝকুহা- ওয়া ইয়া‘লামু মুছতাকাররহা-ওয়া মুছতাওদা‘আহা- কুল্লুন ফী কিতা-বিম মুবীন।
আর পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার জীবিকার ভার আল্লাহ্র উপরে নয়, আর তিনিই জানেন তার বাসস্থান ও তার বিশ্রামস্থল। সবই আছে এক সুস্পষ্ট গ্রন্থে।
ওয়া হুওয়াল্লাযীখালাকাছছামা-ওয়া-তি ওয়াল আরদাফী ছিত্তাতি আইয়া-মিওঁ ওয়া ক-না ‘আরশুহূ‘আলাল মাই লিইয়াবলুওয়াকুম আইয়ুকুম আহছানু‘আমালাওঁ ওয়ালাইন কুলতা ইন্নাকুম মাব‘ঊছূনা মিম বা‘দিল মাওতি লাইয়াকূলান্নাল্লাযীনা কাফারূইন হা-যাইল্লা-ছিহরুম মুবীন।
আর তিনিই সেইজন যিনি মহাকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে, আর তাঁর আরশ রয়েছে পানির উপরে, যেন তিনি তোমাদের যাচাই করতে পারেন যে তোমাদের মধ্যে কে আচরণে শ্রেষ্ঠ। আর যদি তোমাকে বলতে হয় -- "নিঃসন্দেহ মৃত্যুর পরে তোমাদের পুনরুত্থিত করা হবে", যারা অবিশ্বাস করে তারা নিশ্চয় বলবে -- "এ তো স্পষ্টতঃ জাদু বই নয়।"
ওয়া লাইন আখখারনা-‘আনহুমুল ‘আযা-বা ইলাউম্মাতিম মা‘দূদাতিল লাইয়াকূলুন্না মাইয়াহবিছুহূ আলা-ইয়াওমা ইয়া’তীহিম লাইছা মাছরূফান ‘আনহুম ওয়া হা-কা বিহীম মা-ক-নূবিহী ইয়াছতাহঝিঊ-ন।
আর যদি তাদের থেকে নির্দিষ্ট কাল পর্যন্ত আমরা শাস্তি স্থগিত রাখি তবে তারা নিশ্চয়ই বলবে -- "কিসে একে বাধা দিচ্ছে?" এটি কি নয় যে যেদিন তাদের নিকটে এ আসবে সেদিন তাদের থেকে এটি প্রতিহত হবে না, আর যা নিয়ে তারা ঠাট্টা-বিদ্রূপ করছিল তাই তাদের ঘেরাও করবে?
ওয়ালাইন আযাকনাল ইনছা-না মিন্না-রহমাতান ছুম্মা নাঝা‘না-হা-মিনহু ইন্নাহূ লাইয়াঊছুন কাফূর।
আর যদি আমরা মানূষকে আমাদের থেকে করুণার আস্বাদ করাই ও পরে তার থেকে তা নিয়ে নিই, তাহলে সে নিশ্চয়ই হবে হতাশ্বাস, অকৃতজ্ঞ।
ওয়ালাই আযাকনা-হু না‘মাআ বা‘দা দাররআ মাছছাতহু লাইয়াকূলান্না যাহাবাছ ছাইয়িআ-তু‘আন্নী ইন্নাহূলাফারিহুন ফাখূর।
আর যদি আমরা তাকে অনুগ্রহের আস্বাদ করাই দুঃখ-কষ্ট তাকে স্পর্শ করার পরে সে তখন বলেই থাকে -- "আমার থেকে বিপদ-আপদ কেটে গেছে।" নিঃসন্দেহ সে উল্লসিত, অহংকারী, --
ফালা‘আল্লাকা তা-রিকুম বা‘দা মা-ইঊহাইলাইকা ওয়া দাইকুম বিহী সাদরুকা আইঁ ইয়াকূলূলাওলাউনঝিলা ‘আলাইহি কানঝুন আও জাআ মা‘আহূমালাকুন ইন্নামা আনতা নাযীরুওঁ ওয়াল্লা-হু ‘আলা-কুল্লি শাইইওঁ ওয়াকীল।
তুমি কি তবে পরিত্যাগকারী হবে তোমার কাছে যা প্রত্যাদিষ্ট হয়েছে তার কিছু অংশ, আর তোমার বক্ষ এর দ্বারা সংকুচিত করবে যেহেতু তারা বলে -- "তার কাছে কেন কোনো ধনভান্ডার পাঠানো হয় না অথবা তার সঙ্গে কোনো ফিরিশ্তা আসে না?" নিঃসন্দেহ তুমি তো একজন সতর্ককারী। আর আল্লাহ্ সব-কিছুর উপরে কর্ণধার।
আম ইয়াকূলুনাফ তার-হু কুল ফা’তূবি‘আশরি ছুওয়ারিম মিছলিহী মুফতারইয়া-তিওঁ ওয়াদ‘ঊ মানিছতাতা‘তুম মিনদূ নিল্লা-হি ইন কুনতুম সা-দিকীন।
অথবা তারা কি বলে -- "সে এটি বানিয়েছে?" বলো -- "তাহলে এর মত দশটি বানানো সূরা নিয়ে এস, আর আল্লাহ্কে ছেড়ে দিয়ে যাকে পার ডাকো, যদি তোমরা সত্যবাদী হও।"
ফাইল্লাম ইয়াছতাজীবূলাকুম ফা‘লামূআন্নামাউনঝিলা বি‘ইলমিল্লা-হি ওয়া আল্লাইলা-হা ইল্লা-হুওয়া ফাহাল আনতুম মুছলিমূন।
আর যদি তারা তোমাদের প্রতি সাড়া না দেয় তবে জেনে রেখো -- এ অবশ্যই অবতীর্ণ হয়েছে আল্লাহ্র জ্ঞানভান্ডার থেকে, আর তিনি ছাড়া অন্য উপাস্য নেই। তোমরা কি তবে আত্মসমর্পণকারী হবে না?
মান ক-না ইউরীদুলহায়া-তাদদুনইয়া-ওয়াঝীনাতাহা-নুওয়াফফি ইলাইহিম আ‘মা-লাহুম ফীহা-ওয়াহুম ফীহা-লা-ইউবখাছূন।
যে কেউ পার্থিব জীবন ও এর শোভা-সৌন্দর্য কামনা করে তাদের ক্রিয়াকর্মের জন্য এখানেই আমরা তাদের পুরোপুরি প্রতিফল প্রদান করি, আর এ ব্যাপারে তারা ক্ষতিসাধিত হবে না।
উলাইকাল্লাযীনা লাইছা লাহুম ফিল আ-খিরতি ইল্লান্না-রু ওয়া হাবিতা মা-সানা‘ঊ ফীহা-ওয়া বা-তিলুম মা-ক-নূইয়া‘মালূন।
এরাই তারা যাদের জন্য পরকালে আগুন ছাড়া আর কিছুই নেই, আর তারা যা করেছে তা সেখানে বৃথা যাবে, আর তারা যা করে যাচ্ছিল সে-সবই নিরর্থক।
আফামান ক-না ‘আলা-বাইয়িনাতিম মির রব্বিহী ওয়া ইয়াতলূহু শা-হিদুম মিনহু ওয়ামিন কাবলিহী কিতা-বুমূছা-ইমা-মাওঁ ওয়া রহমাতান উলাইকা ইউ’মিনূনা বিহী ওয়া মাইঁ ইয়াকফুর বিহী মিনাল আহঝা-বি ফান্না-রু মাও‘ইদুহূ ফালা-তাকুফী মিরইয়াতিম মিনহু ইন্নাহুল হাক্কুমির রব্বিকা ওয়ালা-কিন্না আকছারন্না-ছি লাইউ’মিনূন।
তবে কি যে রয়েছে তার প্রভুর কাছে থেকে স্পষ্ট-প্রমাণের উপরে প্রতিষ্ঠিত এবং তাঁর কাছ থেকে একজন সাক্ষী তা পাঠ করেন, আর এর আগে মুসার গ্রন্থ পথনির্দেশক ও করুণাস্বরূপ? এরা এতে বিশ্বাস করে। আর দলগুলোর মধ্যের যে এতে অবিশ্বাস পোষণ করে তার প্রতিশ্রুত স্থান তবে আগুন, অতএব তুমি এ-সন্বন্ধে সন্দেহে থেকো না। নিঃসন্দেহ এটি তোমার প্রভুর কাছ থে কে ধ্রুবসত্য, কিন্তু বেশিরভাগ লোকেই বিশ্বাস করে না।
ওয়া মান আজলামূমিম্মানিফতার-‘আলাল্লা-হি কাযিবান উলাইকা ইউ‘রদূনা ‘আলারব্বিহিম ওয়া ইয়াকূলুল আশহা-দুহাউলাইল্লাযীনা কাযাবূ‘আলা-রব্বিহিম আলা-লা‘নাতুল্লা-হি ‘আলাজ্জা-লিমীন।
আর কে তার চাইতে বেশী অন্যায়কারী যে আল্লাহ্ সন্বন্ধে মিথ্যা রচনা করে? এদের আনা হবে তাদের প্রভুর সামনে, আর সাক্ষীগণ বলবে -- "এরাই তারা যারা তাদের প্রভুর বিরুদ্ধে মিথ্যা আরোপ করেছিল।" এমন কি নয় যে আল্লাহ্র অসন্তষ্টি যালিমদের উপরে --
উলাইকা লাম ইয়াকূনূ মু‘জিঝীনা ফিল আরদিওয়ামা-ক-না লাহুম মিন দূ নিল্লা-হি মিন আওলিয়াআ । ইউদা-‘আফুলাহুমুল ‘আযা-বু মা-ক-নূইয়াছতাতী‘ঊনাছছাম‘আ ওয়ামা-ক-নূইউবসিরূন।
এরা পৃথিবীতে প্রতিহত করতে পারত না, আর তাদের জন্য আল্লাহ্কে ছেড়ে দিয়ে কোনো অভিভাবক নেই। তাদের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে। তারা শোনা সহ্য করতে পারত না, আর তারা দেখতেও পারত না।
ইন্নাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি ওয়া আখবাতুইলা-রব্বিহিম উলাইকা আসহা-বুল জান্নাতি হুম ফীহা-খা-লিদূ ন।
নিঃসন্দেহ যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, এবং বিনয়াবনত হয় তাদের প্রভুর কাছে, -- তারাই বেহেশতের বাসিন্দা, এতে তারা থাকবে চিরকাল।
মাছালুল ফারীকাইনি কালআ‘মা-ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াছছামী‘ই হাল ইয়াছতাবিইয়া-নি মাছালান- আফালা-তাযাক্কারূন।
দল দুটির উপমা হচ্ছে অন্ধ ও বধিরের এবং চক্ষুষ্মান ও শ্রবণশক্তিমানের মতো, -- উভয় কি তুলনায় সমান-সমান? তবুও কি তোমরা মনোনিবেশ করবে না?
ফাকালাল মালাউল্লাযীনা কাফারূ মিন কাওমিহী মা-নার-কা ইল্লা-বাশারম মিছলানাওয়ামা-নার-কাততাবা‘আকা ইল্লাল্লাযীনা হুম আর-যিলুনা-বা-দিয়ারর’ই ওয়ামানার-লাকুম ‘আলাইনা-মিন ফাদলিম বাল নাজুন্নুকুম ক-যিবীন।
কিন্তু তাঁর সম্প্রদায়ের মধ্যের যারা অবিশ্বাস করেছিল তাদের প্রধানরা বললে -- "আমরা তো তোমাকে আমাদের মতো একজন মানুষ বই দেখছি না, আর আমরা তোমাকে দেখছি না যে তোমাকে তারা ছাড়া এমন অন্য কেউ অনুসরণ করছে যারা হচ্ছে প্রথম দৃষ্টিতেই আমাদের মধ্যে অধম, আর আমরা তোমাদের মধ্যে আমাদের চাইতে কোনো গুণপনাও দেখছি না, বরং আমরা তোমাদের মনে করি মিথ্যাবাদী।"
ক-লা ইয়া-কাওমি আরআইতুম ইন কুনতু‘আলা-বাইয়িনাতিম মির রববী ওয়া আ-তা-নী রহমাতাম মিন ‘ইনদিহী ফা‘উম্মিয়াত ‘আলাইকুম আনুলঝিমুকুমূহা-ওয়া আনতুম লাহাক-রিহূন।
তিনি বললেন -- "হে আমার সম্প্রদায়! তোমরা কি ভেবে দেখেছ -- আমি যদি আমার প্রভুর কাছ থেকে স্পষ্ট-প্রমাণে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি আমাকে তাঁর তরফ থেকে অনুগ্রহ প্রদান করে থাকেন, অথচ তোমাদের কাছে এটি ঝাপসা হয়ে গেছে, আমরা কি তবে এটিতে তোমাদের বাধ্য করতে পারি যখন তোমরা এর প্রতি বিরূপ?
ওয়া ইয়া-কাওমি লাআছআলুকুম ‘আলাইহি মা-লান ইন আজরিয়া ইল্লা-‘আলাল্লা-হি ওয়ামাআনা-বিতা-রিদিল্লাযীনা আ-মানূ ইন্নাহুম মুলা-কূরব্বিহিম ওয়ালাকিন্নীআর-কুম কাওমান তাজহালূন।
"আর হে আমার সম্প্রদায়! এর বিনিময়ে আমি তোমাদের কাছে ধনদৌলত চাই না। আমার শ্রমফল কেবল আল্লাহ্র কাছেই রয়েছে, আর যারা বিশ্বাস করেছে তাদের আমি তাড়িয়েও দেবার নই। নিঃসন্দেহ তাদের প্রভুর কাছে তারা মুলাকাত করতে যাচ্ছে, কিন্তু আমি তোমাদের দেখছি একটি অজ্ঞানতাকুশল সম্প্রদায়।
ওয়ালাআকূলুলাকুম ‘ইনদী খাঝাইনুল্লা-হি ওয়ালাআ‘লামুল গাইবা ওয়ালাআকূলু ইন্নী মালাকুওঁ ওয়ালাআকূলুলিল্লাযীনা তাঝদারীআ‘ইউনুকুম লাইঁ ইউতিয়াহুমুল্লা-হু খাইরন আল্লা-হু আ‘লামুবিমা-ফীআনফুছিহিম ইন্নীইযাল লামিনাজ্জালিমীন।
আর আমি তোমাদের বলি না -- আমার কাছে আল্লাহ্র ধনভান্ডার রয়েছে, আর আমি অদৃশ্য সন্বন্ধেও জানি না, আর আমি বলি না যে আমি তো একজন ফিরিশ্তা, আর তোমাদের চোখে যাদের নগণ্য ভাব তাদের সন্বন্ধে আমি বলি না যে আল্লাহ্ কখনো তাদের করুণাভান্ডার দেবেন না। আল্লাহ্ ভাল জানেন যা-কিছু আছে তাদের অন্তরে, -- তাহলে আমি আলবৎ অন্যায়কারীদের মধ্যেকার হতাম।
ক-লূ ইয়া-নূহু কাদ জা-দালতানা ফাআকছারতা জিদা-লানা- ফা’তিনা- বিমাতা‘ইদুনাইন কুনতা মিনাসসা-দিকীন।
তারা বললে -- "হে নূহ্! তুমি অবশ্যই আমাদের সঙ্গে বিতর্ক করছ আর আমাদের সঙ্গে তর্ক বাড়িয়ে তুলেছ, সুতরাং আমাদের কাছে নিয়ে এস যার ভয় আমাদের দেখাচ্ছ, যদি তুমি সত্যবাদীদের মধ্যেকার হও।"
ওয়ালা-ইয়ানফা‘উকুম নুসহীইন আরততুআন আনসাহা লাকুম ইন ক-নাল্লা-হু ইউরীদু আইঁ ইউগবিয়াকুম হুওয়া রব্বুকুম ওয়া ইলাইহি তুরজা‘ঊন।
আর আমার উপদেশ তোমাদের উপকার করবে না যদিও আমি চাই তোমাদের উপদেশ দিতে, যদি আল্লাহ্ চান যে তিনি তোমাদের বিভ্রান্ত করবেন। তিনিই তোমাদের প্রভু, আর তাঁর কাছেই তোমাদের ফিরিয়ে আনা হবে।
আম ইয়াকূলূনাফ তার-হু কুল ইনিফ তারইতুহূফা‘আলাইয়া ইজর-মী ওয়া আনা বারীউম মিম্মা-তুজরিমূন।
অথবা তারাও কি বলে -- "তিনি এটি বানিয়েছেন?" বলো -- "যদি আমি এটি বানিয়ে থাকি তবে আমার উপরেই আমার অপরাধ, আর তোমরা যে-সব অপরাধ করছ সে-সব থেকে আমি নিষ্কৃত।"
ওয়া ঊহিয়া ইলা-নূহিনআন্নাহূলাইঁ ইউ’মিনা মিন কাওমিকা ইল্লা-মান কাদ আ-মানা ফালাতাবতাইছ বিমা-ক-নূইয়াফ‘আলূন।
আর নূহের কাছে প্রত্যাদেশ দেয়া হল -- "নিঃসন্দেহ তোমার সম্প্রদায়ের মধ্যে থেকে কেউ কখনও বিশ্বাস করবে না সে ব্যতীত যে ইতিমধ্যে বিশ্বাস করেছে, সুতরাং তারা যা করে চলেছে তার জন্য দুঃখ কর না।
ওয়াসনা‘ইল ফূলকা বিআ‘ইউনিনা-ওয়া ওয়াহয়িনা-ওয়ালা-তুখা-তিবনী ফিল্লাযীনা জালামূ ইন্নাহুম মুগরকূন।
"আর আমাদের চোখের সামনে ও আমাদের প্রত্যাদেশ মতে জাহাজ তৈরি কর, আর যারা অত্যাচার করেছে তাদের সন্বন্ধে আমার কাছে আবেদন কর না, নিঃসন্দেহ তারা নিমজ্জিত হবে।”
ওয়া ইয়াসনা‘উল ফুলকা ওয়া কুল্লামা-মারর ‘আলাইহি মালাউম মিন কাওমিহী ছাখিরূ মিনহু ক-লা ইন তাছখারূ মিন্না-ফাইন্না-নাছখারু মিনকুম কামা-তাছখারূন।
আর তিনি জাহাজ তৈরি করতে লাগলেন, আর যখনই তাঁর সম্প্রদায়ের প্রধানেরা তাঁর পাশ দিয়ে যেতো তারা তাঁর প্রতি উপহাস করত। তিনি বলেছিলেন -- "যদি তোমরা আমাদের সন্বন্ধে হাসাহাসি কর তবে আমরাও তোমাদের সন্বন্ধে তেমনি হাসব যেমন তোমরা হাসছ।
হাত্তা-ইযা-জাআ আমরুনা-ওয়া ফা-রত্তাননূরু কুলনাহমিল ফীহা-মিন কুল্লিন ঝাওজাইনিছ নাইনি ওয়া আহলাকা ইল্লা-মান ছাবাকা ‘আলাইহিল কাওলুওয়ামান আ-মানা ওয়ামাআ-মানা মা‘আহূইল্লা-কালীল।
যে পর্যন্ত না আমাদের আদেশ এল এবং মাটঘাট প্লাবিত হল, আমরা বললাম -- "এতে বোঝাই কর প্রত্যেক জাতের দুটি -- এক জোড়া, এবং তোমার পরিবার -- তাকে ছাড়া যার বিরুদ্ধে সিদ্ধান্ত বর্তিত হয়েছে, আর যারা বিশ্বাস করেছে তাদের।" আর যারা তাঁর সঙ্গে বিশ্বাস করেছিল তারা তো স্বল্পসংখ্যক।
ওয়া ক-লার কাবূফীহা-বিছমিল্লা-হি মাজরেহা-ওয়া মুরছা-হা- ইন্না রববী লাগাফূরুর রহীম।
আর তিনি বললেন -- "এতে আরোহণ কর, আল্লাহ্র নামে হোক এর যাত্রা ও এর পৌঁছা, নিঃসন্দেহ আমার প্রভু তো পরিত্রাণকারী, অফুরন্ত ফলদাতা।"
ওয়া হিয়া তাজরী বিহিম ফী মাওজিন কালজিবা-লি ওয়া না-দা-নূহুনিবনাহূওয়া ক-না ফী মা‘ঝিলিইঁ ইয়া-বুনাইয়ার কাব মা‘আনা-ওয়ালা তাকুম মা‘আল ক-ফিরীন।
আর তাদের নিয়ে এটি বয়ে চললো পাহাড়ের মত ঢেউয়ের মধ্য দিয়ে, আর নূহ তাঁর পুত্রকে ডেকে বললেন আর সে ডাঙায় রয়েছিল, -- "হে আমার পুত্র! আমাদের সঙ্গে চড়, আর অবিশ্বাসীদের সঙ্গী হয়ো না।"
ক-লা ছাআ-বীইলা জাবালিইঁ ইয়া‘সিমুনী মিনাল মাই ক-লা লা-‘আ-সিমাল ইয়াওমা মিন আমরিল্লা-হি ইল্লা-মার রহিমা ওয়াহা-লা বাইনাহুমাল মাওজুফাক-না মিনাল মুগরকীন।
সে বললে -- "আমি এখনি কোনো পাহাড়ে আশ্রয় নেব, তা আমাকে প্লাবন থেকে রক্ষা করবে।" তিনি বললেন -- "আজকের দিনে আল্লাহ্র হুকুম থেকে রক্ষা করার কেউ নেই, শুধু সে যাকে তিনি দয়া করবেন।" আর তাদের উভয়ের মধ্যে ঢেউ এসে পড়ল, ফলে সে হয়ে গেল নিমজ্জিতদের অন্তর্ভুক্ত।
ওয়া-কীলা ইয়াআরদুবলা‘ঈমাআকি ওয়া ইয়া-ছামাউআকলি‘ঈ ওয়া গীদাল মাউওয়াকুদিয়াল আমরু ওয়াছতাওয়াত ‘আলাল জুদিইয়ি ওয়া কীলা বু‘দাল লিলকাওমিজ্জা-লিমীন।
এরপর বলা হল -- "হে পৃথিবী। তোমার জল শোষণ করে নাও, আর হে আকাশ! ক্ষান্ত হও।" তখন জল শুকিয়ে এটি জুদী পর্বতের উপরে থামল, আর বলা হল -- "দূর হোক অন্যায়কারিগোষ্ঠী!"
ওয়া না-দা-নূহুর রব্বাহূফাক-লা রব্বি ইন্নাবনী মিন আহলী ওয়া ইন্না ওয়া‘দাকাল হাক্কু আনতা আহকামুল হা-কিমীন।
আর নূহ্ তাঁর প্রভুকে ডাকলেন ও বললেন -- "আমার প্রভু! আমার পুত্র আলবৎ আমার পরিবারভুক্ত আর তোমার ওয়াদা নিঃসন্দেহ সত্য, আর তুমি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক।"
ক-লা ইয়া-নূহুইন্নাহূলাইছা মিন আহলিকা ইন্নাহূ‘আমালুন গাইরু সা-লিহিন ফালা-তাছআলনি মা-লাইছা লাকা বিহী ‘ইলমুন ইন্নী আ‘ইজুকা আন তাকূনা মিনাল জা-হিলীন।
তিনি বললেন -- "হে নূহ! নিঃসন্দেহ সে তোমার পরিবারভুক্ত নয়। নিঃসন্দেহ তার কাজকর্ম সৎকর্মের বর্হিভূত, কাজেই আমার কাছে সওয়াল কর না যে-সন্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই। আমি অবশ্যই তোমাকে উপদেশ দিচ্ছি -- পাছে তুমি অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে পড়।"
ক-লা রব্বি ইন্নীআঊযুবিকা আন আছআলাকা মা-লাইছা লী বিহী ‘ইলমুওঁ ওয়া ইল্লাতাগফিরলী ওয়া তারহামনী আকুম মিনাল খা-ছিরীন।
তিনি বললেন -- "আমার প্রভু! আমি অবশ্যই তোমার কাছে আশ্রয় চাইছি পাছে যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই সে- সন্বন্ধে তোমার কাছে প্রার্থনা করে ফেলি। আর তুমি যদি আমাকে রক্ষা না কর ও আমার প্রতি করুণা না দর্শাও তবে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।"
কীলা ইয়া-নূহুহবিতবিছালা-মিম মিন্না-ওয়া বারক-তিন ‘আলাইকা ওয়া ‘আলাউমামিম মিম্মাম মা‘আকা ওয়া উমামুন ছানুমাত্তি‘উহুম ছু ম্মা ইয়ামাছছুহুম মিন্না‘আযা-বুন আলীম।
বলা হল -- "হে নূহ! অবতরণ কর আমাদের থেকে শান্তির সাথে, আর তোমার উপরে ও তোমার সাথে যারা রয়েছে তাদের সম্প্রদায়ের উপরে আশীর্বাদ নিয়ে। আর এমন জাতিরাও হবে যাদের আমরা অচিরেই জীবনোপকরণ দেব, তারপর আমাদের থেকে মর্মন্তুদ শাস্তি তাদের স্পর্শ করবে।"
তিলকা মিন আমবাইল গাইবি নূহীহাইলাইকা মা-কুনতা তা‘লামুহা-আনতা ওয়ালাকাওমুকা মিন কাবলি হা-যা- ফাসবির ইন্নাল ‘আ-কিবাতা লিলমুত্তাকীন।
এসব হচ্ছে অদৃশ্য সন্বন্ধে সংবাদ যা আমরা তোমার কাছে প্রত্যাদেশ করছি। তুমি এর আগে এ-সব জানতে না -- তুমিও না, তোমার সম্প্রদায়ও না। অতএব অধ্যবসায় অবলন্বন কর। নিঃসন্দেহ শুভপরিণাম ধর্মভীরুদেরই জন্যে।
ওয়া ইলা- ‘আ-দিন আখা-হুম হূদান ক-লা ইয়া-কাওমি‘বুদুল্লা-হা মা-লাকুম মিন ইলা-হিন গাইরুুহূ ইন আনতুম ইল্লা-মুফতারূন।
আর 'আদ-এর কাছে তাদের ভাই হূদকে। তিনি বললেন -- "হে আমার সম্প্রদায়! আল্লাহ্র উপাসনা কর, তোমাদের জন্য তিনি ছাড়া অন্য উপাস্য নেই। তোমরা তো শুধু মিথ্যা রচনাকারী।
ইয়া-কাওমি লাআছআলুকুম ‘আলাইহি আজরন ইন আজরিয়া ইল্লা-‘আলাল্লাযী ফাতারনী আফালা- তা‘কিলূন।
"হে আমার সম্প্রদায়! আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাইছি না। আমার শ্রমফল কেবল তাঁর কাছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা কি তবে বুঝবে না?
ওয়া ইয়া-কাওমিছতাগফিরূ রব্বাকুমছুম্মা তূবূইলাইহি; ইয়ুরছিলিছছামাআ ‘আলাইকুম মিদররওঁ ওয়া ইয়াঝিদকুমকুওওয়াতান ইলা-কুওওয়াতিকুমওয়ালা-তাতাওয়াল্লাও মুজরিমীন।
আর হে আমার সম্প্রদায়! তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা কর, তারপর তাঁর দিকে ফেরো, তিনি আকাশকে তোমাদের প্রতি পাঠাবেন বর্ষণোন্নুখ করে, আর তোমাদের শক্তির উপরে তোমাদের শক্তি বাড়িয়ে দেবেন, আর তোমরা ফিরে যেও না অপরাধী হয়ে।
ক-লূইয়া-হূদুমা-জি’তানা-ব্বিাইয়িনাতিওঁ ওয়ামা-নাহনুবিতা-রিকী আ-লিহাতিনা- ‘আন কাওলিকা ওয়ামা-নাহনুলাকা বিমু’মিনীন।
তারা বললে -- "হে হূদ! তুমি আমাদের কাছে কোনো স্পষ্ট প্রমাণ আন নি, আর তোমার কথায় আমরা আমাদের দেবতাদের পরিত্যাগ করতে যাচ্ছি না, আর তোমার প্রতি আমরা বিশ্বাসীও নই।
ইন নাকূলুইল্লা‘তার-কা বা‘দুআ-লিহাতিনা-বিছূইন ক-লা ইন্নীউশহিদুল্লা-হা ওয়াশহাদূ আন্নী বারীউম মিম্মা-তুশরিকূন।
"আমরা বলি নি এ ছাড়া অন্য কিছু যে আমাদের কোনো দেবতা তোমাতে ভর করেছেন খারাপ ভাবে।" তিনি বললেন -- "নিঃসন্দেহ আমি আল্লাহ্কে সাক্ষী করি, আর তোমরাও সাক্ষী থেকো যে আমি আলবাৎ সংস্রবহীন তাদের সঙ্গে যাদের তোমরা শরিক কর --
ইন্নী তাওয়াক্কালতু‘আলাল্লা-হি রববী ওয়া রব্বিকুম মা-মিন দাব্বাতিন ইল্লা-হুওয়া আখিযুম বিনা-সিয়াতিহা- ইন্না-রববী ‘আলা-সির-তিম মুছতাকীম।
"আমি অবশ্যই নির্ভর করি আল্লাহ্র উপরে -- যিনি আমার প্রভু ও তোমাদেরও প্রভু। এমন কোনো প্রাণী নেই যার আলচুল তিনি ধরে না আছেন। নিঃসন্দেহ আমার প্রভু সহজ-সঠিক পথে অধিষ্ঠিত।
ফাইন তাওয়াল্লাও ফাকাদ আবলাগতুকুম মাউরছিলতুবিহীইলাইকুম ওয়া ইয়াছতাখলিফু রববী কাওমান গাইরকুম ওয়ালা-তাদুররূনাহূশাইআন ইন্না রববী ‘আলা-কুল্লি শাইইন হাফীজ।
কিন্তু তোমরা যদি ফিরে যাও তবে আমি নিশ্চয় তোমাদের কাছে পৌঁছে দিয়েছি যা দিয়ে আমাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। আর আমার প্রভু তোমাদের থেকে পৃথক কোনো সম্প্রদায়কে স্থলাভিষিক্ত করবেন, আর তোমরা তাঁর কোনো ক্ষতি করতে পারবে না। নিঃসন্দেহ আমার প্রভু সব-কিছুর উপরে তত্ত্বাবধায়ক।
ওয়া লাম্মা-জাআ আমরুনা-নাজ্জাইনা-হুদাওঁ ওয়াল্লাযীনা আ-মানূমা‘আহূ বিরহমাতিম মিন্না- ওয়া নাজ্জাইনা-হুম মিন ‘আযা-বিন গালীজ।
আর যখন আমাদের নির্দেশ ঘনিয়ে এল তখন আমরা হূদকে ও তাঁর সঙ্গে যারা আস্থা রেখেছিল তাদের উদ্ধার করেছিলাম আমাদের অনুগ্রহের ফলে, আর আমরা তাদের উদ্ধার করেছিলাম কঠিন শাস্তি থেকে।
ওয়া তিলকা ‘আ-দুন জাহাদূবিআ-য়া-তি রব্বিহিম ওয়া‘আসাও রুছুলাহূ ওয়াত্তাবা‘উআমর কুল্লি জাব্বা-রিন ‘আনীদ।
আর এই ছিল 'আদ জাতি, তারা তাদের প্রভুর নির্দেশাবলী অস্বীকার করেছিল ও তাঁর রসূলগণকে অমান্য করেছিল, আর অনুসরণ করেছিল।
ওয়া উতবি‘ঊ ফী হা-যিহিদদুনইয়া-লা‘নাতাওঁ ওয়া ইয়াওমাল কিয়া-মাতি আলাইন্না ‘আ-দান কাফারূ রব্বাহুম আলা-বু‘দাল লি‘আদিন কাওমি হূদ।
আর এই দুনিয়াতে অভিশাপকে তাদের পিছু ধরান হয়েছিল, আর কিয়ামতের দিনেও। এটি কি নয় যে 'আদ জাতি তাদের প্রভুকে অস্বীকার করেছিল? এটি কি নয় -- “দূর হও 'আদ জাতি -- হূদের সম্প্রদায়!"
ওয়া ইলা-ছামূদা আখা-হুম সা-লিহা- । ক-লা ইয়া-কাওমি‘বুদুল্লা-হা মা-লাকুম মিন ইলা-হিন গাইরুহু হুওয়া আনশাআকুম মিনাল আরদিওয়াছতা‘মারকুম ফীহাফাছতাগফিরূহু ছুম্মা তূবূইলাইহি ইন্না রববী কারীবুম মুজীব।
আর ছামুদ জাতির কাছে তাদের ভাই সালিহ্কে। তিনি বললেন -- "হে আমার সম্প্রদায়! আল্লাহ্র উপাসনা কর, তোমাদের জন্য তিনি ব্যতীত অন্য উপাস্য নেই। তিনি তোমাদের গড়ে তুলেছেন মাটি থেকে আর এতেই তোমাদের বসবাস করিয়েছেন, অতএব তাঁর কাছেই পরিত্রাণ খোঁজো এবং তাঁর দিকেই ফেরো। নিঃসন্দেহ আমার প্রভু নিকটেই, জবাবদয়াক।"
ক-লূইয়া-সা-লিহু কাদ কুনতা ফীনা-মারজুওওয়া কাবলা হা-যা-আতানহা-না-আন না‘বুদা মা-ইয়া‘বুদুআ-বাউনা-ওয়া ইন্নানা-লাফী শাক্কিম মিম্মা- তাদ‘ঊনা ইলাইহি মুরীব।
তারা বললে -- "হে সালিহ্! তুমি তো আমাদের কাছে এর আগে ছিলে আশা-ভরসার পাত্র, তুমি কি আমাদের পিতৃপুরুষরা যাদের উপাসনা করত তাদের উপাসনা করতে আমাদের নিষেধ করছ? আর আমরা তো অবশ্যই সন্দেহের মধ্যে রয়েছি সে-সন্বন্ধে যার প্রতি তুমি আমাদের আহ্বান করছ -- বিভ্রান্তিকর!"
ক-লা ইয়া-কাওমি আরআইতুম ইন কুনতু‘আলা-বাইয়িনাতিম মির রববী ওয়া আ-তা-নী মিনহু রহমাতান ফামাইঁ ইয়ানসুরুনী মিনাল্লা-হি ইন ‘আসাইতুহূ ফামা-তাঝীদূ নানী গাইর তাখছীর।
তিনি বললেন -- "হে আমার সম্প্রদায়! তোমরা কি ভেবে দেখেছ -- আমি যদি আমার প্রভু থেকে পাওয়া স্পষ্ট-প্রমাণের উপরে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি তাঁর কাছ থেকে আমাকে অনুগ্রহ দান করে থাকেন তবে কে আমাকে সাহায্য করবে আল্লাহ্র কবল থেকে যদি আমি তাঁর অবাধ্যতা করি? সুতরাং তোমরা তো ক্ষতি সাধন করা ছাড়া আমার আর কিছুই বাড়াবে না।"
ওয়া ইয়া- কাওমি হা-যিহী না-কাতুল্লা-হি লাকুমআ-য়াতান ফাযারূহা- তা’কুল ফীআরদিল্লা-হি ওয়ালা-তামাছছূহা বিছূইন ফাইয়া’খুযাকুম ‘আযা-বুন কারীব।
আর হে আমার সম্প্রদায়! এটি হচ্ছে আল্লাহ্র উষ্টী, -- তোমাদের জন্য একটি নিদর্শন, অতএব এটিকে ছেড়ে দাও আল্লাহ্র মাটিতে চরে খেতে, আর তাকে কোনো ক্ষতিতে ক্ষতি কর না, পাছে আসন্ন শাস্তি তোমাদের পাকড়াও করে।
ফা‘আকারূহা-ফাক-লা তামাত্তা‘ঊ ফী দা-রিকুম ছালা-ছাতা আইইয়া-মিন যালিকা ওয়া‘দুন গাইরু মাকযূব ।
কিন্তু তারা তাকে হত্যা করলে, সেজন্য তিনি বললেন -- "তোমরা তোমাদের বাড়িঘরে তিন দিন জীবন উপভোগ করে নাও, এ একটি প্রতিশ্রুতি যা মিথ্যা হওয়ার নয়।"
ফালাম্মা-জাআ আমরুনা-নাজ্জাইনা-সা-লিহাওঁ ওয়াল্লাযীনা আ-মানূমা‘আহূ বিরহমাতিম মিন্না-ওয়ামিন খিঝয়ি ইয়াওমিইযিন ইন্না-রব্বাকা হুওয়াল কাবিইয়ুল ‘আঝীঝ।
তারপর যখন আমাদের নির্দেশ এল তখন আমরা সলিহকে ও তাঁর সঙ্গে যারা আস্থা রেখেছিল তাদের উদ্ধার করেছিলাম আমাদের অনুগ্রহের ফলে, আর সেই দিনের লাঞ্ছনা থেকে। নিঃসন্দেহর তোমার প্রভু -- তিনিই মহাবলীয়ান, মহাশক্তিশালী।
কাআল্লাম ইয়াগনাও ফীহা- আলাইন্না ছামূদা কাফারূরব্বাহুম আলা-বু‘দাল লিছামূদ।
যেন তারা কখনও সেখানে বসবাস করে নি। এটি কি নয় যে ছামুদ জাতি তাদের প্রভুকে অস্বীকার করেছিল? এটি কি নয় -- "দূর হও ছামুদ জাতি!"?
ওয়া লাকাদ জাআত রুছুলুনা-ইবর-হীমা বিলবুশর-ক-লূছালা-মান ক-লা ছালা-মুন ফামা লাবিছা আন জাআ বি‘ইজলিন হানীয।
আর আমাদের বাণীবাহকরা ইব্রাহীমের কাছে এসেছিলেন সুসংবাদ নিয়ে, তারা বললে -- "সালাম"। তিনিও বললেন -- "সালাম", আর তিনি দেরি করলেন না একটি কাবাব করা গোরুর বাছুর আনতে।
ফালাম্মা-রআআইদিয়াহুম লা-তাসিলুইলাইহি নাকিরহুম ওয়া আওজাছা মিনহুম খীফাতান ক-লূলা-তাখাফ ইন্নাউরছিলনাইলা-কাওমি লূত।
কিন্তু যখন তিনি দেখলেন তাদের হাত ওর দিকে বাড়ছে না তখন তিনি তাদের বিস্ময়কর ভাবলেন এবাং তাদের সন্বন্ধে তিনি ভয় অনুভব করলেন। তারা বললে -- "ভয় করো না, আমরা লুতের লোকদের প্রতি প্রেরিত হয়েছি।"
ওয়ামর’আতুহূ কাইমাতুনফাদাহিকাত ফাবাশশারনা-হা- বিইছহা-কা ওয়ামিওঁ ওয়ারই ইছহা-কা ইয়া‘কূব।
আর তাঁর স্ত্রী দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি হাসলেন, আমরা তখন তাঁকে সুসংবাদ দিলাম ইসহাকের এবং ইসহাকের পরে ইয়াকুবের।
ক-লাত ইয়া-ওয়াইলাতাআআলিদুওয়া আনা-‘আজুঝুওঁ ওয়া হা-যা-বা‘লী শাইখান ইন্না হা-যা-লাশাইউন ‘আজীব।
তিনি বললেন -- "হায় আমার আফসোস! আমি কি সন্তান জন্ম দেব যখন আমি বৃদ্ধা হয়ে গেছি আর আমার স্বামীও বৃদ্ধ? এটি নিশ্চয়ই আজব ব্যাপার।"
ক-লূআতা‘জাবীনা মিন আমরিল্লা-হি রহমাতুল্লা-হি ওয়া বারক-তুহূ‘আলাইকুম আহলাল বাইতি ইন্নাহূহামীদুম মাজীদ।
তারা বললে -- "তুমি কি তাজ্জব হচ্ছ আল্লাহ্র হুকুমের প্রতি? আল্লাহ্র অনুগ্রহ ও তাঁর আশীর্বাদ তোমাদের উপরে রয়েছে, হে পরিবারবর্গ, নিঃসন্দেহ তিনি প্রশংসার্হ, মহিমান্নিত।
ফালাম্মা যাহাবা ‘আন ইবর-হীমার রও‘উ ওয়া জাআতহুল বুশর- ইউজা-দিলুনা-ফী কাওমি লূত।
তারপর যখন ইব্রাহীমের থেকে ভয় চলে গেল এবং তাঁর কাছে সুসংবাদ এল তখন তিনি আমাদের কাছে কাকুতি-মিনতি শুরু করলেন লূতের লোকদের সম্পর্কে।
ইয়া-ইবরহীমুআ‘রিদ‘আন হা-যা- ইন্নাহূকাদ জাআ আমরু রব্বিকা ওয়া ইন্নাহুম আ-তীহিম ‘আযা-বুন গাইরু মারদূদ।
হে ইব্রাহীম! এ থেকে ক্ষান্ত হও, নিঃসন্দেহ তোমাদের প্রভুর বিধান এসে পড়েছে, আর ওদের ক্ষেত্রে -- শাস্তি তাদের উপরে আসবেই, তা ফেরানো যাবে না।
ওয়া লাম্মা-জাআত রুছুলুনা-লূতান ছীআ বিহিম ওয়াদা-কাবিহিমযারআওঁ ওয়া ক-লা হা-যা-ইয়াওমুন ‘আসীব।
আর যখন আমাদের বাণীবাহকরা লূত-এর কাছে এসেছিল তখন তিনি ব্যতিব্যস্ত হলেন, এবং তিনি তাদের রক্ষা করতে নিজেকে অসহায় বোধ করছিলেন, তাই তিনি বলেছিলেন -- "এ এক নিদারুণ দিন!"
ওয়া জাআহূকাওমুহূইউহর‘ঊনা ইলাইহি ওয়া মিন কাবলুক-নূ ইয়া‘মালূনাছছাইয়িআ-তি ক-লা ইয়া-কাওমি হাউলাই বানা-তী হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লা-হা ওয়া লা-তুখঝূনি ফী দাইফী আলাইছা মিনকুম রজুলুর রশীদ।
আর তাঁর লোকেরা তাঁর কাছে এল, উদভ্রান্ত হয়ে তাঁর দিকে এল, আর আগে থেকেই তারা কুকর্ম করে যাচ্ছিল। তিনি বললেন -- "হে আমার সম্প্রদায়! এরাই আমার কন্যা, এরা তোমাদের জন্য পবিত্রতর, কাজেই আল্লাহ্কে ভয়ভক্তি কর, আর আমার মেহ্মানদের সন্বন্ধে আমাকে লজ্জিত কর না। তোমাদের মধ্যে কি কোনো ভাল মানুষ নেই?"
ক-লূলাকাদ ‘আলিমতা মা-লানা-ফী বানা-তিকা মিন হাক্কিওঁ ওয়া ইন্নাকা লাতা‘লামুমা-নুরীদ।
তারা বললে -- "তুমি নিশ্চয়ই জানো যে তোমার কন্যাদের প্রতি আমাদের কোনো দাবি নেই, আর নিশ্চয়ই তুমি ভাল করেই জান কি আমরা চাই।"
ক-লূইয়া-লূতুইন্না-রুছুলুরব্বিকা লাইঁ ইয়াসিলূইলাইকা ফাআছরি বিআহলিকা বিকিত‘ইম মিনাল লাইলি ওয়ালা-ইয়ালতাফিত মিনকুম আহাদুন ইল্লাম রআতাকা ইন্নাহূমুসীবুহা-মাআসা-বাহুম ইন্না মাও‘ইদাহুমুসসুবহু আলাইছাসসুবহুবিকারীব।
তারা বললে -- "হে লূত! আমরা নিশ্চয় তোমার প্রভুর দূত। তারা কখনই তোমার কাছে ঘেসতে পারবে না, সুতরাং তোমার পরিবারবর্গসহ যাত্রা করো রাতের এই প্রহরের মধ্যে, আর তোমাদের মধ্যের কেউই পেছন ফেরো না তোমার স্ত্রী ব্যতীত, কেননা ওদের যা ঘটবে তারও তাই ঘটবে। নিঃসন্দেহ তাদের নির্ধারিত সময় হচ্ছে ভোরবেলা। ভোরবেলা কি আসন্ন নয়?"
ফালাম্মা-জাআ আমরুনা-জা‘আলনা-‘আ-লিয়াহা-ছা-ফিলাহা-ওয়া আমতারনা‘আলাইহা-হিজা-রতাম মিন ছিজজীলিম মানদূদ।
অতঃপর আমাদের হুকুম যখন এল তখন আমরা এগুলোর উপরভাগ করে দিলাম তাদের নিচেরভাগ, আর তাদের উপরে বর্ষণ করলাম পোড়া-মাটির পাথর -- স্তরীভূতভাবে --
ওয়া ইলা-মাদইয়ানা আখা-হুম শু‘আইবান ক-লা ইয়া-কাওমি‘বুদুল্লা-হা মা-লাকুম মিন ইলা-হিন গাইরুহূ ওয়ালা-তানকুসুল মিকয়া-লা ওয়াল মীঝা-না ইন্নীআর-কুম বিখাইরিওঁ ওয়া ইন্নীআখা-ফু‘আলাইকুম ‘আযা-বা ইয়াওমিম মুহীত।
আর মাদয়ানবাসীর নিকট তাদের ভাই শোআইবকে। তিনি বললেন -- "হে আমার সম্প্রদায়! আল্লাহ্র উপাসনা করো, তোমাদের জন্য তিনি ছাড়া অন্য উপাস্য নেই। আর মাপে ও ওজনে কম কর না, নিঃসন্দেহ আমি তোমাদের দেখছি সমৃদ্ধিশালী, আর আমি নিশ্চয়ই তোমাদের জন্য আশংকা করছি এক সর্বগ্রাসী দিনের শাস্তির।
ওয়া ইয়া-কাওমি আওফুলমিকয়া-লা ওয়াল মীঝা-না বিলকিছতিওয়ালা-তাবখাছুন্না-ছা আশইয়াআহুম ওয়ালা-তা‘ছাও ফিল আরদিমুফছিদীন।
"আর হে আমার সম্প্রদায়! পুরো মাপ ও ওজন দেবে ন্যায়সঙ্গতভাবে, আর কোনো লোককে তাদের বিষয়বস্তুতে বঞ্চিত কর না, আর পৃথিবীতে গর্হিত আচরণ কর না গোলযোগ সৃষ্টিকারী হয়ে।
ক-লূইয়া-শু‘আইবুআসালা-তুকা তা’মুরুকা আন নাতরুকা মা-ইয়া‘বুদুআ-বাউনাআও আন্নাফ‘আলা ফীআমওয়া-লিনা-মা-নাশাউ ইন্নাকা লাআনতাল হালীমুর রশীদ।
তারা বললে -- "হে শোআইব! তোমার নামায কি তোমাকে নির্দেশ দেয় যে আমাদের পিতৃপুরুষরা যার উপাসনা করত তা আমাদের বর্জন করতে হবে, অথবা আমাদের ধন-সম্পদ সন্বন্ধে আমাদের যা খুশি তা করতে পারব না? তুমি তো সত্যিসত্যি সহনশীল, সদাচারী!"
ক-লা ইয়া-কাওমি আরআইতুম ইন কুনতু‘আলা-বাইয়িনাতিম মির রববী ওয়া রঝাকানী মিনহু রিঝকান হাছানাওঁ ওয়ামাউরীদুআন উখা-লিফাকুম ইলা-মাআনহা-কুম ‘আনহু ইন উরীদুইল্লাল ইসলা-হা মাছতাতা‘তু ওয়ামা-তাওফীকীইল্লা-বিল্লাহি ‘আলাইহি তাওয়াক্কালতুওয়া ইলাইহি উনীব।
তিনি বললেন -- "হে আমার সম্প্রদায়! তোমরা ভেবে দেখো -- আমি যদি আমার প্রভুর কাছ থেকে স্পষ্ট দলিল-প্রমাণে প্রতিষ্ঠিত থাকি এবং তিনি যদি তাঁর কাছ থেকে উত্তম জীবনোপকরণ দিয়ে আমাকে জীবিকা দান করেন? আর আমি চাই না যে তোমাদের বিপরীতে আমি সেই আচরণ করি যা করতে আমি তোমাদের নিষেধ করে থাকি। আমি শুধু চাই সংস্কার করতে যতটা আমি সাধ্যমত পারি। আর আমার কার্যসাধন আল্লাহ্র সাহায্যে বৈ নয়। আমি তাঁরই উপরে নির্ভর করি আর তাঁরই দিকে আমি ফিরি।
ওয়া ইয়া-কাওমি লা-ইয়াজরিমান্নাকুম শিক-কীআইঁ ইউসীবাকুম মিছলুমাআসা-বা কাওমা নূহিন আও কাওমা হূদিন আও কাওমা সা-লিহিওঁ ওয়ামা-কাওমুলূতিম মিনকুম ব্বিা‘ঈদ।
"আর, হে আমার সম্প্রদায়! আমার সঙ্গে মতানৈক্য তোমাদের অপরাধী না করুক যার ফলে তোমাদের উপরে ঘটতে পারে তার মতো যা ঘটেছিল নূহ-এর সম্প্রদায়ের উপরে, অথবা হূদ-এর সম্প্রদায়ের উপরে, কিংবা সালিহ্-এর সম্প্রদায়ের উপরে, আর লূত- এর সম্প্রদায়ও তোমাদের থেকে দূরে নয়।
ক-লূইয়া-শু‘আইবুমা-নাফকাহু কাছীরম মিম্মা-তাকূলুওয়া ইন্না-লানার-কা ফীনা-দা‘ঈফাওঁ- ওয়া লাওলা-রহতুকা লারজামনা-কা ওয়ামাআনতা ‘আলাইনাবি‘আঝীঝ।
তারা বললে -- "হে শোআইব! তুমি যা বল তার অধিকাংশই আমরা বুঝি না, আর আমরা অবশ্য আমাদের মধ্যে তোমাকে দুর্বলই তো দেখছি, আর তোমার পরিজনবর্গের জন্যে না হলে আমরা তোমাকে পাথর মেরেই শেষ করতাম, আর তুমি আমাদের উপরে মোটেই শক্তিশালী নও।"
ক-লা ইয়া-কাওমি আরহতী-আ‘আঝঝু‘আলাইকুম মিনাল্লা-হি ওয়াত্তাখাযতুমূহু ওয়ারআকুম জিহরিইয়া- ইন্না রববী বিমা-তা‘মালূনা মুহীত।
তিনি বললেন -- "হে আমার সম্প্রদায়! আমার পরিজনবর্গ কি তোমাদের কাছে আল্লাহ্র চেয়েও বেশী শ্রদ্ধেয়? আর তোমরা তাঁকে গ্রহণ করেছ তোমাদের পৃষ্ঠদেশের পশ্চাদভাগে ফেলা বস্তুর মত। নিঃসন্দেহ তোমরা যা কর আমার প্রভু তা ঘেরাও করে আছেন।
ওয়া ইয়া-কাওমি‘মালূ‘আলা-মাক-নাতিকুম ইন্নী ‘আ-মিলুন ছাওফা তা‘লামূনা মাইঁ ইয়া’তীহি ‘আযা-বুইঁ ইউখঝীহি ওয়ামান হুওয়া ক-যিবুওঁ ওয়ারতাকিবূইন্নী মা‘আকুম রকীব।
আর, হে আমার সম্প্রদায়! তোমাদের বাড়িঘরে কাজ করে যাও, আমিও অবশ্য করে যাচ্ছি। তোমরা শীঘ্রই জানতে পারবে কার উপরে শাস্তি নামবে যা তাকে লাঞ্ছিত করে, আর কে হচ্ছে মিথ্যাবাদী। সুতরাং তোমরা প্রতীক্ষা কর, আমিও তোমাদের সাথে প্রতীক্ষাকারী।
ওয়া লাম্মা-জাআ আমরুনা- নাজ্জাইনা-শু‘আইবাওঁ ওয়াল্লাযীনা আ-মানূমা‘আহূ বিরহমাতিম মিন্না-ওয়া আখাযাতিল্লাযীনা জালামুসসাইহাতুফাআসবাহূফী দিয়া-রিহিম জা-ছিমীন।
আর যখন আমাদের নির্দেশ এল তখন আমরা শোআইবকে ও যারা তাঁর সঙ্গে বিশ্বাস করেছিল তাদের উদ্ধার করেছিলাম আমার তরফ থেকে অনুগ্রহের ফলে। আর যারা অত্যাচার করেছিল তাদের পাকড়াও করেছিল এক মহাধ্বনি, ফলে তারা হয়ে গেল তাদের ঘরে ঘরে নিথরদেহী, --
ওয়ামা-জালামনা-হুম ওয়ালা-কিন জালামূআনফুছাহুম ফামাআগনাত ‘আনহুম আলিহাতুহুমুল্লাতী ইয়াদ‘ঊনা মিন দূ নিল্লা-হি মিন শাইয়িল লাম্মা-জাআ আমরু রব্বিকা ওয়ামা-ঝা-দুহুম গাইর তাতবীব।
আর আমরা তাদের প্রতি অন্যায় করি নি, কিন্তু তারা তাদের নিজেদের প্রতি অন্যায় করেছিল, সুতরাং তাদের দেবতারা, যাদের তারা আহ্বান করত আল্লাহ্কে ছেড়ে দিয়ে, তাদের কোনো কাজে আসে নি যে-সময়ে তোমার প্রভুর বিধান এসে পৌঁছাল। আর তারা ধ্বংস ব্যতীত কিছুই তাদের জন্য সংযোগ করে নি।
ওয়া কাযা-লিকা আখযুরব্বিক ইযাআখাযাল কুর-ওয়াহিয়া জা-লিমাতুন ইন্না আখযাহূআলীমুন শাদীদ।
আর এইভাবেই হচ্ছে তোমার প্রভুর পাকড়ানো যখন তিনি পাকড়াও করেন জনপদগুলোকে যখন তারা অন্যায়াচরণ করে। নিঃসন্দেহ তাঁর পাকড়ানো মর্মন্তুদ, কঠিন।
ইন্না ফী যা-লিকা লাআ-য়াতাল লিমান খা-ফা ‘আযা-বাল আ-খিরতি যা-লিকা ইয়াওমুম মাজমূ‘উল্লাহুন্না-ছুওয়া যা-লিকা ইয়াওমুম মাশহুদ।
নিঃসন্দেহ এতে রয়েছে নিদর্শন তার জন্য যে পরকালের শাস্তিকে ভয় করে। এই হচ্ছে মানুষকে একত্রিত করণের দিন, আর এই হচ্ছে সাক্ষ্যদানের দিন।
খা-লিদীনা ফীহা-মা-দা-মাতিছছামা-ওয়া-তুওয়াল আরদুইল্লা-মা-শাআ রব্বুকা ইন্না রব্বাকা ফা‘‘আ-লুলিলমা-ইউরীদ।
তারা সেখানে থাকবে যতদিন মহাকাশমন্ডল ও পৃথিবী বিদ্যমান থাকবে -- যদি না তোমার প্রভু অন্যথা ইচ্ছা করেন। নিঃসন্দেহ তোমার প্রভু যা ইচ্ছা করেন তাই করে থাকেন।
ওয়াআম্মাল্লাযীনা ছু‘ইদূফাফিল জান্নাতি খা-লিদীনা ফীহা-মা-দা-মাতিছছামা-ওয়া-তু ওয়াল আরদুইল্লা-মা-শাআ রব্বুকা; ‘আতা-আন গাইর মাজযূয।
আর যারা হবে ভাগ্যবান তারা থাকবে বেহেশতে, তারা সেখানে থাকবে যতদিন মহাকাশমন্ডল ও পৃথিবী বিদ্যমান থাকবে -- যদি না তোমার প্রভু অন্যথা ইচ্ছা করেন। একটি দান যা কখনো কাটছাঁট হবে না।
ফালা-তাকুফী মিরইয়াতিম মিম্মা-ইয়া‘বুদুহাউলাই মা-ইয়া‘বুদূ না ইল্লা-কামাইয়া‘বুদুআ-বাউহুম মিন কাবলু ওয়া ইন্না-লামুওয়াফফূহুম নাসীবাহুম গাইর মানকূস।
কাজেই তুমি সন্দেহের মধ্যে থেকো না তারা যাদের উপাসনা করে তাদের সন্বন্ধে। তারা উপাসনা করে না যেভাবে তাদের পিতৃপুরুষরা ইতিপূর্বে উপাসনা করত সেভাবে ছাড়া। আর নিঃসন্দেহ তাদের পাওনা আমরা অবশ্যই তাদের পুরোপুরি মিটিয়ে দেবো কিছু মাত্র কমতি না ক’রে।
ওয়া লাকাদ আ-তাইনা-মুছাল কিতা-বা ফাখতুলিফা ফীহি ওয়া লাওলা-কালিমাতুন ছাবাকাত মির রব্বিকা লাকুদিয়া বাইনাহুম ওয়া ইন্নাহুম লাফী শাক্কিম মিনহু মুরীব।
আর আমরা অবশ্য মুসাকে গ্রন্থ দিয়েছিলাম, কিন্তু তাতে মতভেদ ঘটেছিল। আর যদি তোমার প্রভুর তরফ থেকে ঘোষণাটি সাব্যস্ত না হতো তাহলে তাদের মধ্যে মীমাংসা হয়ে যেত। আর নিঃসন্দেহ তারা তো সন্দেহের মধ্যে রয়েছে সে-সন্বন্ধে, -- বিভ্রান্তিকর।
ওয়া ইন্না কুল্লাল লাম্মা-লাইউওয়াফফিয়ান্নাহুম রব্বুকা আ‘মা-লাহুম ইন্নাহূবিমাইয়া‘মালূনা খাবীর।
আর নিঃসন্দেহ তোমার প্রভু যথাসময়ে তাদের প্রত্যেকের কর্মফল তাদের কাছে অবশ্যই পুরোপুরি মিটিয়ে দেবেন। তারা যা করে সে-বিষয়ে তিনি নিশ্চয়ই সবিশেষ অবহিত।
ফাছতাকিম কামাউমিরতা ওয়ামান তা-বা মা‘আকা ওয়ালা-তাতগাও ইন্নাহূবিমাতা‘মালূনা বাসীর।
অতএব তুমি সহজ-সঠিক পথে আঁকড়ে থেকো যেমন তোমাকে আদেশ করা হয়েছে, আর সেও যে তোমার সঙ্গে ফিরেছে, আর তোমরা সীমালংঘন করো না। তোমরা যা কর তিনি নিশ্চয়ই তার দ্রষ্টা।
ওয়ালা-তারকানূইলাল্লাযীনা জালামূফাতামাছছাকুমুন্না-রু ওয়ামা-লাকুমমিনদূনিল্লা-হি মিন আউলিয়াআ ছুম্মা লা-তুনসারূন।
আর তোমরা তাদের দিকে ঝুকোঁ না যারা অন্যায় করে, পাছে আগুন তোমাদের স্পর্শ করে। আর আল্লাহ্কে ছেড়ে দিয়ে তোমাদের জন্য কোনো অভিভাবকমন্ডলী নেই, সুতরাং তোমাদের সাহায্য করা হবে না।
ওয়া আকিমিসসালা-তা তারফাইন্নাহা-রি ওয়া ঝুলাফাম মিনাল্লাইলি ইন্নাল হাছানা-তি ইউযহিবনাছ ছাইয়িআ-তি যা-লিকা যিকর-লিযযা-কিরীন।
আর নামায কায়েম রাখো দিনের দুই প্রান্ত ভাগে, আর রাতের প্রথমাংশে। শুভকাজ নিশ্চয়ই মন্দ কাজকে দূর করে দেয়। এটি এক স্মরণীয় উপদেশ তাদের জন্য যারা স্মরণকারী।
ফালাওলা-ক-না মিনাল কুরূনি মিন কাবলিকুম ঊলূবাকিইইয়াতিইঁ ইয়ানহাওনা ‘আনিল ফাছা-দি ফিল আরদিইল্লা-কালীলাম মিম্মান আনজাইনা-মিনহুম ওয়াত্তাবা‘আল্লাযীনা জালামুমাউতরিফূফীহি ওয়াক-নূমুজরীমিন।
তবে কেন তোমাদের পূর্বপুরুষদের মধ্যে বাকী থাকা লোকজন নেই যারা নিষেধ করে পৃথিবীতে বিপর্যয় ঘটাতে -- যাদের আমরা উদ্ধার করেছিলাম তাদের মধ্য থেকে শুধু অল্প কয়েকজন ছাড়া? কিন্তু যারা অন্যায় আচরণ করেছিল তারা অনুসরণ করেছিল তাদের যারা এতে সচ্ছল-সমৃদ্ধ ছিল, ফলে তারা ছিল অপরাধী।
ওয়া লাও শাআ রব্বুকা লাজা‘আলান্না-ছা উম্মাতাওঁ ওয়া-হিদাতাওঁ ওয়ালা-ইয়াঝা-লূনা মুখতালিফীন।
আর যদি তোমার প্রভু ইচ্ছা করতেন তবে তিনি মানবগোষ্ঠীকে অবশ্য এক জাতি বানিয়ে নিতেন, কিন্তু তারা মতভেদ করতেই থাকবে, --
ইল্লা-মার রহিমা রব্বুকা ওয়া লিযা-লিকা খালাকাহুম ওয়া তাম্মাত কালিমাতু রব্বিকা লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান্না-ছি আজমা‘ঈন।
সে ব্যতীত যাকে তোমার প্রভু করুণা করেছেন, আর এর জন্যেই তিনি তাদের সৃষ্টি করেছেন। আর সম্পূর্ণ হয়েছে তোমার প্রভুর বাণী -- "আমি আলবৎ একই সঙ্গে জিনদের ও মানুষদের দ্বারা জাহান্নাম ভর্তি করব।"
ওয়াকুল্লান নাকুসসু‘আলাইকা মিন আমবাইর রুছুলি মা-নুছাব্বিতুবিহী ফুআ-দাকা ওয়া জাআকা ফীহা-যিহিল হাক্কুওয়া মাও‘ইজাতুওঁ ওয়া যিকর-লিলমু’মিনীন।
আর রসূলগণের কাহিনী থেকে সব-কিছু আমরা তোমার কাছে বর্ণনা করছি এজন্য যে সে-সবের দ্বারা আমরা তোমার চিত্তকে বলিষ্ঠ করব, আর এতে তোমার কাছে এসেছে মুমিনদের জন্য সত্য ও উপদেশ ও স্মরণীয় বার্তা।
ওয়ালিল্লা-হি গাইবুছছামা-ওয়া-তি ওয়াল আরদিওয়া ইলাইহি ইউরজা‘উল আমরু কুল্লুহূ ফা‘বুদহু ওয়া তাওয়াক্কাল ‘আলাইহি ওয়ামা-রব্বুকা বিগা-ফিলিন ‘আম্মা-তা‘মালূন।
আর মহাকাশমন্ডল ও পৃথিবীর অদৃশ্য বিষয়বস্তু আল্লাহ্রই, আর তাঁরই কাছে বিষয়-আশয়ের সব-কিছু ফিরিয়ে আনা হবে। সুতরাং তাঁর উপাসনা কর আর তাঁরই উপরে নির্ভর কর। বস্তুতঃ তোমরা যা কর সে-সন্বন্ধে তোমার প্রভু অনবহিত নন।