ওয়ানতাজিরু ইন্না-মুনতাজিরূন।উচ্চারণ
কাজের পরিণামের জন্য তোমরা অপেক্ষা করো এবং আমরাও অপেক্ষায় আছি। তাফহীমুল কুরআন
এবং তোমরাও (আল্লাহর পক্ষ হতে ফায়সালার) অপেক্ষা কর, আমরাও অপেক্ষা করছি।মুফতী তাকী উসমানী
এবং তোমরা প্রতীক্ষা কর, আমরাও প্রতীক্ষা করছি।মুজিবুর রহমান
এবং তোমরাও অপেক্ষা করে থাক, আমরাও অপেক্ষায় রইলাম।মাওলানা মুহিউদ্দিন খান
‘এবং তোমরা প্রতীক্ষা কর, আমরাও প্রতীক্ষা করছি।’ ইসলামিক ফাউন্ডেশন
এবং তোমরা অপেক্ষা কর আমরাও অপেক্ষমান’।আল-বায়ান
আর তোমরা অপেক্ষা কর, আমরাও অপেক্ষায় থাকলাম।’তাইসিরুল
আর অপেক্ষা কর, আমরাও নিঃসন্দেহ অপেক্ষারত।মাওলানা জহুরুল হক
১২২. এবং তোমরা প্রতীক্ষা কর, আমরাও প্রতীক্ষা করছি।
(১২২) এবং তোমরা প্রতীক্ষা কর, আমরাও প্রতীক্ষা করছি। (1)
(1) অর্থাৎ, অবিলম্বে তোমরা জানতে পারবে যে, শুভ পরিণামের অধিকারী কে এবং এও জানতে পারবে যে যালেমরা কৃতকার্য হতে পারবে না। সুতরাং আল্লাহর এই প্রতিশ্রুতি অবিলম্বে পূর্ণ হয়েছে, আল্লাহ তাআলা মুসলিমদেরকে জয়যুক্ত করেছেন এবং পুরো আরব উপদ্বীপ ইসলামের অধীনে এসে গেছে।