وَقُل لِّلَّذِينَ لَا يُؤۡمِنُونَ ٱعۡمَلُواْ عَلَىٰ مَكَانَتِكُمۡ إِنَّا عَٰمِلُونَ

ওয়া কুল লিল্লাযীনা লা- ইউ’মিনূনা‘মালূ‘আলা-মাক-নাতিকুম ইন্না-‘আ-মিলূন।উচ্চারণ

তবে যারা ঈমান আনে না তাদেরকে বলে দাও তোমরা তোমাদের পদ্ধতিতে কাজ করতে থাকো এবং আমরা আমাদের পদ্ধতিতে কাজ করে যাই। তাফহীমুল কুরআন

যারা ঈমান আনছে না তাদেরকে বল, তোমরা নিজেদের বর্তমান অবস্থা অনুযায়ী কাজ করতে থাক, আমরাও (নিজেদের নিয়ম অনুসারে) কাজ করছি।মুফতী তাকী উসমানী

যারা বিশ্বাস করেনা তাদেরকে বলঃ তোমরা যেমন করছ, করতে থাক এবং আমরাও আমাদের কাজ করছি।মুজিবুর রহমান

আর যারা ঈমান আনে না, তাদেরকে বলে দাও যে, তোমরা নিজ নিজ অবস্থায় কাজ করে যাও আমরাও কাজ করে যাই।মাওলানা মুহিউদ্দিন খান

যারা ঈমান আনে না তাদেরকে বল, ‘তোমরা স্ব স্ব অবস্থানে কাজ করতে থাক, আমরাও আমাদের কাজ করছি, ইসলামিক ফাউন্ডেশন

আর যারা ঈমান আনছে না তাদেরকে বল, ‘তোমরা স্ব স্ব অবস্থানে কাজ কর আমরাও কাজ করছি।আল-বায়ান

যারা ঈমান আনে না তাদেরকে বল, ‘তোমরা নিজেদের মত ও পথে থেকে কাজ করে যাও, আমরা (আমাদের) কাজ করছি।তাইসিরুল

আর যারা বিশ্বাস করে না তাদের বলো -- "তোমাদের নিজ নিজ ক্ষেত্রে কাজ করে যাও, নিঃসন্দেহ আমরাও কর্তব্যরত।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১২১. আর যারা ঈমান আনে না তাদেরকে বলুন, তোমরা স্ব স্ব অবস্থানে কাজ করতে থাক, আমরাও কাজ করছি।

তাফসীরে আহসানুল বায়ান

(১২১) হে নবী! যারা বিশ্বাস করে না তাদেরকে বল, ‘তোমরা যেমন করছ করতে থাক এবং আমরাও আমাদের কাজ করছি।