ফাআম্মাল্লাযীনা শাকূফাফিন্না-রি লাহুম ফীহা-ঝাফীরুওঁ ওয়া শাহীক।উচ্চারণ
হতভাগ্যরা জাহান্নামে যাবে (যেখানে অত্যধিক গরমে ও পিপাসায়) তারা হ্যাঁ,পাতে ও আর্তচীৎকার করতে থাকবে। তাফহীমুল কুরআন
সুতরাং যারা দুর্গতিগ্রস্ত হবে, তারা থাকবে জাহান্নামে, যেখানে তাদের চিৎকার ও আর্তনাদ শোনা যাবে।মুফতী তাকী উসমানী
অতএব যারা দুর্ভাগা হবে তারাতো জাহান্নামে এরূপ অবস্থায় থাকবে যে, তাতে তাদের চীৎকার ও আর্তনাদ হতে থাকবে।মুজিবুর রহমান
অতএব যারা হতভাগ্য তারা দোযখে যাবে, সেখানে তারা আর্তনাদ ও চিৎকার করতে থাকবে।মাওলানা মুহিউদ্দিন খান
এরপর যারা হতভাগ্য তারা থাকবে দোজখে এবং সেখানে তাদের জন্যে থাকবে চিৎকার ও আর্তনাদ, ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর যারা হয়েছে দুর্ভাগা, তারা থাকবে আগুনে। সেখানে থাকবে তাদের চীৎকার ও আর্তনাদ।আল-বায়ান
যারা হতভাগা হবে তারা জাহান্নামে যাবে, সেখানে তাদের জন্য আছে হা-হুতাশ আর আর্ত চীৎকার।তাইসিরুল
তারপর যারা হবে হতভাগ্য তারা আগুনে, তাদের জন্য সেখানে থাকবে দীর্ঘশ্বাস ও আর্তনাদ, --মাওলানা জহুরুল হক
১০৬. অতঃপর যারা হবে হতভাগ্য তারা থাকবে আগুনে এবং সেখানে তাদের থাকবে চিৎকার ও আর্তনাদ,
(১০৬) অতএব যারা দুর্ভাগ্যবান তারা তো হবে দোযখে; তাতে তাদের চীৎকারও আর্তনাদ হতে থাকবে।