ইন্নাল্লাযীনা আ-মানূওয়া ‘আমিলুসসা-লিহা-তি ওয়া আখবাতুইলা-রব্বিহিম উলাইকা আসহা-বুল জান্নাতি হুম ফীহা-খা-লিদূ ন।উচ্চারণ
তবে যারা ঈমান আনে, সৎকাজ করে এবং নিজের রবের একনিষ্ঠ অনুগত বান্দা হয়ে থাকে, তারা নিশ্চিত জান্নাতের অধিবাসী এবং জান্নাতে তারা চিরকাল থাকবে। ২৭ তাফহীমুল কুরআন
(অন্য দিকে) যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে এবং নিজেদের প্রতিপালকের সামনে বিনীত প্রশান্ত #%১৯%# হয়ে গেছে, তারাই জান্নাতের অধিবাসী। তারা তাতে সর্বদা থাকবে।মুফতী তাকী উসমানী
নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কার্যাবলী সম্পন্ন করেছে, আর নিজেদের রবের প্রতি ঝুঁকে পড়েছে এরূপ লোকেরাই হচ্ছে জান্নাতবাসী, তাতে তারা অনন্তকাল থাকবে।মুজিবুর রহমান
নিশ্চয়ই যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে এবং স্বীয় পালনকর্তার সমীপে বিনতি প্রকাশ করেছে তারাই বেহেশতবাসী, সেখানেই তারা চিরকাল থাকবে।মাওলানা মুহিউদ্দিন খান
যারা মু’মিন, সৎকর্মপরায়ণ এবং তাদের প্রতিপালকের প্রতি বিনয়াবনত, তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে এবং বিনীত হয়েছে তাদের রবের প্রতি, তারাই জান্নাতবাসী, তারা সেখানে স্থায়ী হবে।আল-বায়ান
নিশ্চয় যারা ঈমান আনে, সৎকর্ম করে আর তাদের রবেবর কাছে বিনীত, তারাই জান্নাতের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে।তাইসিরুল
নিঃসন্দেহ যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে, এবং বিনয়াবনত হয় তাদের প্রভুর কাছে, -- তারাই বেহেশতের বাসিন্দা, এতে তারা থাকবে চিরকাল।মাওলানা জহুরুল হক
২৭
এখানে আখেরাতের জীবনের বর্ণনা খতম হয়ে গেছে।
اخبتوا-এর ক্রিয়ামূল ‘ইখবাত’ যার উৎপত্তি الخبت হতে, অর্থ নিম্নভূমি। নিম্নভূমিতে কোন কিছু পড়লে তা সেখানে স্থির অনড় পড়ে থাকে। সুতরাং ইখবাত অর্থ নিচু নত হয়ে স্থির পড়ে থাকা। আয়াতে জান্নাতবাসীদের গুণ বলা হয়েছে যে, ঈমান ও ‘আমলে সালিহা’-এর সাথে তারা আল্লাহ তাআলার সামনে এমন বিনয়াবত থাকে যে, সবকিছু থেকে বিমুখ হয়ে স্থির প্রশান্ত মনে তাঁরই ইবাদত-আনুগত্যে মগ্ন থাকে। -অনুবাদক
২৩. নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, এবং তাদের রবের প্রতি বিনয়াবনত হয়েছে, তারাই জান্নাতের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।
(২৩) নিশ্চয় যারা বিশ্বাস করেছে এবং সৎকার্যাবলী সম্পন্ন করেছে, আর নিজেদের প্রতিপালকের কাছে বিনত হয়েছে, তারাই হবে জান্নাতবাসী; তাতে তারা অনন্তকাল থাকবে।