ইন্না ইবর-হীমা লাহালীমুন আওওয়া-হুম মুনীব।উচ্চারণ
আসলে ইবরাহীম ছিল বড়ই সহনশীল ও কোমল হৃদয়ের অধিকারী এবং সে সকল অবস্থায়ই আমার দিকে রুজূ করতো। তাফহীমুল কুরআন
বস্তুত ইবরাহীম অত্যন্ত সহনশীল, (আল্লাহর স্মরণে) অত্যধিক আহ্-উহ্কারী (এবং) সর্বদা আমার প্রতি অভিনিবিষ্ট ছিল। #%৫১%#মুফতী তাকী উসমানী
বাস্তবিক ইবরাহীম ছিল বড় সহিষ্ণু প্রকৃতির, দয়ালু স্বভাব, কোমল হৃদয়।মুজিবুর রহমান
ইব্রাহীম (আঃ) বড়ই ধৈর্য্যশীল, কোমল অন্তর, আল্লাহমুখী সন্দেহ নেই।মাওলানা মুহিউদ্দিন খান
ইব্রাহীম তো অবশ্যই সহনশীল, কোমলহৃদয়, সতত আল্লাহ্-অভিমুখী। ইসলামিক ফাউন্ডেশন
নিশ্চয় ইবরাহীম অত্যন্ত সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী, আল্লাহমুখী।আল-বায়ান
অবশ্যই ইবরাহীম ছিল বড়ই সহিষ্ণু, কোমল হৃদয় আর আল্লাহমুখী।তাইসিরুল
নিঃসন্দেহ ইব্রাহীম তো ছিলেন সহনশীল, কোমল হৃদয়, সতত প্রত্যাবর্তনকারী।মাওলানা জহুরুল হক
হযরত লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে এখনই শাস্তি না দিয়ে তাদেরকে আরও কিছুকালের জন্য অবকাশ দেওয়ার যে প্রার্থনা হযরত ইবরাহীম আলাইহিস সালাম করেছিলেন, তা কবুল করা না হলেও তিনি যেই আবেগে আপ্লুত হয়ে এ প্রার্থনা করেছিলেন এবং এর জন্য যে ভঙ্গিতে তিনি আল্লাহ তাআলার দিকে রুজু করেছিলেন, এ আয়াতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাষায় তার প্রশংসা করা হয়েছে।
৭৫. নিশ্চয় ইবরাহীম অত্যন্ত সহনশীল, কোমল হৃদয়(১), সর্বদা আল্লাহ অভিমুখী।
(১) সূরা আত-তাওবার ১১৪ নং আয়াতের ব্যাখ্যায় এর বিস্তারিত আলোচনা চলে গেছে।
(৭৫) নিশ্চয় ইব্রাহীম ছিল বড় সহিষ্ণু প্রকৃতির, কোমল হৃদয়ের, আল্লাহ অভিমুখী।