ওয়ামা-নুআখখিরুহূ ইল্লা-লিআজালিম মা‘দূদ।উচ্চারণ
তাকে আনার ব্যাপারে আমি কিছু বেশী বিলম্ব করছি না, হাতে গোনা একটি সময়কাল মাত্র তার জন্য নির্দিষ্ট রয়েছে। তাফহীমুল কুরআন
আমি তা স্থগিত রেখেছি গনা-গুণতি কিছু কালের জন্য।মুফতী তাকী উসমানী
আর আমি ওটা শুধু সামান্য কালের জন্য স্থগিত রেখেছি।মুজিবুর রহমান
আর আমি যে উহা বিলম্বিত করি, তা শুধু একটি ওয়াদার কারণে যা নির্ধারিত রয়েছে।মাওলানা মুহিউদ্দিন খান
এবং আমি নির্দিষ্ট কিছুকালের জন্যে তা স্থগিত রাখি মাত্র। ইসলামিক ফাউন্ডেশন
আর নির্দিষ্ট কিছুকালের জন্যই আমি তা বিলম্বিত করছি।আল-বায়ান
আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে বিলম্বিত করি মাত্র।তাইসিরুল
আর আমরা এটি পিছিয়ে রাখি না একটি নির্দিষ্ট সময়ের জন্য ব্যতীত।মাওলানা জহুরুল হক
১০৪. আর আমরা তো কেবল নির্দিষ্ট কিছু সময়ের জন্যই সেটা বিলম্বিত করছি।
(১০৪) আর আমি ওটা নির্দিষ্ট একটি কালের জন্যই বিলম্বিত করছি। (1)
(1) অর্থাৎ, কিয়ামত সংঘটিত হওয়াতে দেরী হওয়ার একমাত্র কারণ হল যে, আল্লাহ তাআলা তার জন্য একটি সময় নির্ধারিত করে রেখেছেন। অতঃপর যখন সেই নির্ধারিত সময় এসে যাবে, তখন এক মুহূর্তের জন্যও বিলম্ব করা হবে না।