وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحًا إِلَىٰ قَوۡمِهِۦٓ إِنِّي لَكُمۡ نَذِيرٞ مُّبِينٌ

ওয়া লাকাদ আরছালনা-নূহান ইলা-কাওমিহী ইন্নী লাকুম নাযীরুম মুবীন।উচ্চারণ

(আর এমনি অবস্থা ছিল যখন) আমি নূহকে তার কওমের কাছে পাঠিয়েছিলাম। ২৯ (সে বললোঃ) “আমি তোমাদের পরিষ্কার ভাষায় সাবধান করে দিচ্ছি, তাফহীমুল কুরআন

আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে এই বার্তা দিয়ে পাঠালাম যে, আমি তোমাদের জন্য এ বিষয়ের সুস্পষ্ট সতর্ককারী-মুফতী তাকী উসমানী

আর আমি নূহকে তার কাওমের নিকট রাসূল রূপে প্রেরণ করেছি, (নূহ বলল) আমি তোমাদের জন্য স্পষ্ট ভয় প্রদর্শনকারী,মুজিবুর রহমান

আর অবশ্যই আমি নূহ (আঃ) কে তাঁর জাতির প্রতি প্রেরণ করেছি, (তিনি বললেন) নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী।মাওলানা মুহিউদ্দিন খান

আমি তো নূহ্কে তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম। সে বলেছিল, ‘আমি অবশ্যই তোমাদের জন্যে প্রকাশ্য সতর্ককারী, ইসলামিক ফাউন্ডেশন

আর অবশ্যই আমি নূহকে প্রেরণ করেছিলাম তার কওমের কাছে (এই বার্তা দিয়ে) যে, ‘আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী’।আল-বায়ান

আমি নূহকে তার কাওমের কাছে পাঠিয়েছিলাম। (সে বলেছিল) আমি তোমাদের জন্য একজন স্পষ্ট সতর্ককারী,তাইসিরুল

আর নিশ্চয়ই আমরা নূহকে পাঠিয়েছিলাম তাঁর সম্প্রদায়ের কাছে, "নিঃসন্দেহ আমি তোমাদের জন্য একজন সতর্ক কারী, --মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

২৯

এ প্রসঙ্গে সূরা আ’রাফের ৮ রুকূ’র টীকাগুলো সামনে রাখলে ভালো হয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

২৫. আর অবশ্যই আমরা নূহকে তাঁর সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, নিশ্চয় আমি তোমাদের জন্য প্রকাশ্য সতর্ককারী।

তাফসীরে আহসানুল বায়ান

(২৫) আর নিশ্চয় আমি নূহকে তাঁর সম্প্রদায়ের নিকট প্রেরণ করেছি, (নূহ বলল,) ‘অবশ্যই আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী।