وَٱلۡفَجۡرِ

ওয়াল ফাজর।

ভাবো ভোরবেলার কথা,

وَلَيَالٍ عَشۡرٖ

ওয়া লায়া-লিন ‘আশর

আর দশ রাত্রির কথা,

وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ

ওয়াশশাফা‘ই ওয়াল ওয়াতর ।

আর জোড়ের ও বেজোড়ের কথা,

وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ

ওয়াল্লাইলি ইযা-ইয়াছর।

আর রাত্রির কথা যখন তা বিগত হয়।

هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ

হাল ফী যা-লিকা কাছামুল লিযী হিজর।

এতে কি নেই কোনো শপথবাক্য বোধশক্তিসম্পন্নদের জন্য?

أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ

আলাম তার কাইফা ফা‘আলা রব্বুকা বি‘আ-দ।

তুমি কি দেখো নি তোমার প্রভু কি করেছিলেন 'আদ বংশের প্রতি, --

إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ

ইরমা যা-তিল ‘ইমা-দ

ইরামের প্রতি যাদের ছিল উঁচু গঠন,

ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ

আল্লাতী লাম ইউখলাকমিছলুহা-ফিল বিলা-দ।

যাদের ক্ষেত্রে ওগুলোর সমতুল্য অন্য শহরে তৈরি হয় নি,

وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ

ওয়া ছামূদাল্লাযীনা জা-বুসসাখর বিল ওয়া-দ।

আর ছামূদ-জাতির প্রতি, যারা খোলা-প্রান্তরে বিশালাকার পাথর কাটতো;

وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ

ওয়া ফির‘আউনা যীল আওতা-দ।

আর ফিরআউনের প্রতি, যার ছিল দুর্ধর্ষ সেনাদল,

ٱلَّذِينَ طَغَوۡاْ فِي ٱلۡبِلَٰدِ

আল্লাযীনা তাগাও ফিল বিলা-দ।

যারা বিদ্রোহাচরণ করেছিল শহরে-নগরে,

فَأَكۡثَرُواْ فِيهَا ٱلۡفَسَادَ

ফাআকছারূ ফীহাল ফাছা-দ।

আর সেখানে অশান্তি বাড়িয়ে দিয়েছিল?

فَصَبَّ عَلَيۡهِمۡ رَبُّكَ سَوۡطَ عَذَابٍ

ফাসাব্বা ‘আলাইহিম রব্বুকা ছাওতা ‘আযা-ব।

সেইজন্য তোমার প্রভু তাদের উপরে হেনেছিলেন শাস্তির কশাঘাত।

إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ

ইন্না রব্বাকা লাবিলমিরসা-দ।

নিঃসন্দেহ তোমার প্রভু তো প্রহরামঞ্চে রয়েছেন।

فَأَمَّا ٱلۡإِنسَٰنُ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ رَبُّهُۥ فَأَكۡرَمَهُۥ وَنَعَّمَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَكۡرَمَنِ

ফাআম্মাল ইনছা-নুইযা-মাবতালা-হু রব্বুহু ফাআকরমাহূওয়া না‘‘আমাহূ ফাইয়াকূলু রববীআকরমান।

সুতরাং মানুষের বেলা -- যখন তার প্রভু তাকে পরীক্ষা করেন, ফলে তাকে সম্মান দেন ও তাকে অনুগ্রহ দান করেন, তখন সে বলে -- "আমার প্রভু আমাকে সম্মান দিয়েছেন।"

وَأَمَّآ إِذَا مَا ٱبۡتَلَىٰهُ فَقَدَرَ عَلَيۡهِ رِزۡقَهُۥ فَيَقُولُ رَبِّيٓ أَهَٰنَنِ

ওয়া আম্মাইযা-মাবতালা-হু ফাকাদার ‘আলাইহি রিঝকাহূ ফাইয়াকূলুরববী আহা-নান।

আর যখন তিনি তাকে পরীক্ষা করেন, ফলে তার প্রতি তার জীবনোপকরণ মেপে-জোখে দেন, তখন সে বলে -- "আমার প্রভু আমাকে হীন করেছেন।"

كَلَّاۖ بَل لَّا تُكۡرِمُونَ ٱلۡيَتِيمَ

কাল্লা-বাল্লা-তুকরিমূনাল ইয়াতীম।

না, বস্তুত তোমরা এতীমকে সম্মান কর না,

وَلَا تَحَـٰٓضُّونَ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ

ওয়া লা-তাহাদ্দূ না ‘আলা-তা‘আ-মিল মিছকীন।

আর নিঃস্বদের খাবার দিতে পরস্পরকে উৎসাহিত কর না,

وَتَأۡكُلُونَ ٱلتُّرَاثَ أَكۡلٗا لَّمّٗا

ওয়া তা’কুলূনাত তুর-ছা আকলাল্লাম্মা-।

আর তোমরা গ্রাস করে ফেল উত্তরাধিকার স্বত্ব পুরোপুরি গলাধঃকরণে;

وَتُحِبُّونَ ٱلۡمَالَ حُبّٗا جَمّٗا

ওয়া তুহিব্বুনাল মা-লা হুব্বান জাম্মা-।

আর তোমরা ধনসম্পত্তি ভালবাস গভীর ভালবাসায়।

كَلَّآۖ إِذَا دُكَّتِ ٱلۡأَرۡضُ دَكّٗا دَكّٗا

কাল্লাইযা-দুক্কাতিল আরদুদাক্কান দাক্ক-।

কখনই না! যখন পৃথিবীটা ভেঙ্গে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে,

وَجَآءَ رَبُّكَ وَٱلۡمَلَكُ صَفّٗا صَفّٗا

ওয়া জাআ রব্বুকা ওয়াল মালাকুসাফফান সাফফা-।

আর তোমার প্রভু ও ফিরিশ্‌তাগণ আসবেন কাতারে কাতারে,

وَجِاْيٓءَ يَوۡمَئِذِۭ بِجَهَنَّمَۚ يَوۡمَئِذٖ يَتَذَكَّرُ ٱلۡإِنسَٰنُ وَأَنَّىٰ لَهُ ٱلذِّكۡرَىٰ

ওয়া জীআ ইয়াওমাইযিম বিজাহান্নামা ইয়াওমাইযিইঁ ইয়াতাযাক্কারুল ইনছা-নুওয়া আন্না-লাহুযযিকর-।

আর সেইদিন তিনি জাহান্নামকে নিয়ে আসবেন; সেইদিন মানুষ স্মরণ করবে, কিন্ত এ স্মরণে তার কী কাজ হবে?

يَقُولُ يَٰلَيۡتَنِي قَدَّمۡتُ لِحَيَاتِي

ইয়াকূ লুইয়া-লাইতানী কাদ্দামতুলিহায়া-তী।

সে বলবে -- "হায় আমার আফসোস! আমি যদি আগবাড়াতাম আমার এই জীবনের জন্য!"

فَيَوۡمَئِذٖ لَّا يُعَذِّبُ عَذَابَهُۥٓ أَحَدٞ

ফাইয়াওমাইযিল লা-ইউ‘আযযি বু‘আযা-বাহূআহাদ।

কিন্ত সেইদিন কেউই তাঁর শাস্তির মতো শাস্তি দিতে পারবে না,

وَلَا يُوثِقُ وَثَاقَهُۥٓ أَحَدٞ

ওয়ালা-ইঊছিকুওয়াছা-কাহূআহাদ।

আর না পারবে কেউ বাঁধতে তাঁর বাঁধনের মতো।

يَـٰٓأَيَّتُهَا ٱلنَّفۡسُ ٱلۡمُطۡمَئِنَّةُ

ইয়াআইয়াতুহান্নাফছুল মুতমাইন্নাহ

"ওহে প্রশান্ত প্রাণ!

ٱرۡجِعِيٓ إِلَىٰ رَبِّكِ رَاضِيَةٗ مَّرۡضِيَّةٗ

ইরজি‘ঈইলা-রব্বিকি র-দিয়াতাম মারদিইয়াহ।

"তোমার প্রভুর কাছে ফিরে এসো সন্তষ্ট হয়ে, -- সন্তোষভাজন হয়ে,

فَٱدۡخُلِي فِي عِبَٰدِي

ফাদখুলী ফী ‘ইবা-দী।

"তারপর প্রবেশ করো আমার বান্দাদের দলে;

وَٱدۡخُلِي جَنَّتِي

ওয়াদখুলী জান্নাতী।

আর প্রবেশ করো আমার জান্নাতে।