আল্লাতী লাম ইউখলাকমিছলুহা-ফিল বিলা-দ।উচ্চারণ
যাদের মতো কোন জাতি দুনিয়ার কোন দেশে সৃষ্টি করা হয়নি? ৪ তাফহীমুল কুরআন
যাদের সমান পৃথিবীতে আর কোন জাতিকে সৃষ্টি করা হয়নি?মুফতী তাকী উসমানী
যার সমতুল্য অন্য কোন নগর নির্মিত হয়নি?মুজিবুর রহমান
যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নিমাওলানা মুহিউদ্দিন খান
যার সমতুল্য কোন দেশে নির্মিত হয় নাই; ইসলামিক ফাউন্ডেশন
যার সমতুল্য কোন দেশে সৃষ্টি করা হয়নি।আল-বায়ান
যার সমতুল্য অন্য কোন দেশে নির্মিত হয়নি।তাইসিরুল
যাদের ক্ষেত্রে ওগুলোর সমতুল্য অন্য শহরে তৈরি হয় নি,মাওলানা জহুরুল হক
৪
অর্থাৎ তারা সমকালীন জাতিদের মধ্যে ছিল একটি তুলনাবিহীন জাতি। শক্তি, শৌর্য-বীর্য, গৌরব ও আড়ম্বরের দিক দিয়ে সে যুগে সারা দুনিয়ায় কোন জাতি তাদের সমকক্ষ ছিল না। কুরআনের অন্যান্য স্থানে তাদের সম্পর্কে বলা হয়েছেঃ
وَزَادَكُمۡ فِىۡ الۡخَلۡقِ بَصۜۡطَةًۚ
“দৈহিক গঠনের দিক দিয়ে তোমাদের অবয়বকে অত্যন্ত সমৃদ্ধ করেছেন। (আল আরাফ, ৬৯)
فَاَمَّا عَادٌ فَاسۡتَكۡبَرُوۡا فِىۡ الۡاَرۡضِ بِغَيۡرِ الۡحَقِّ وَقَالُوۡا مَنۡ اَشَدُّ مِنَّا قُوَّةًؕ
“আর তাদের ব্যাপারে বলতে গেলে বলতে হয়, তারা কোন অধিকার ছাড়াই পৃথিবীর বুকে নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করেছে। তারা বলেছেঃ কে আছে আমাদের চাইতে বেশী শক্তিশালী?” (হা-মীম আস্ সাজদাহ, ১৫)
وَاِذَا بَطَشۡتُمۡ بَطَشۡتُمۡ جَبَّارِيۡنَ“আর তোমরা যখন কারোর উপর হাত উঠিয়েছো প্রবল পরাক্রান্ত হয়েই উঠিয়েছো।” (আশ শু’আরা, ১৩০)
৮. যার সমতুল্য কোন দেশে সৃষ্টি করা হয়নি(১);
(১) অর্থাৎ আদ জাতি দৈহিক গঠন ও শক্তি-সাহসে অন্য সব জাতি থেকে স্বতন্ত্র ছিল। কুরআনের অন্যান্য স্থানে তাদের সম্পর্কে বলা হয়েছে, “দৈহিক গঠনের দিক দিয়ে তোমাদের অবয়বকে অত্যন্ত সমৃদ্ধ করেছেন।” (সূরা আল আরাফঃ ৬৯) আল্লাহ অন্যত্র আরো বলেছেন, “আর তাদের ব্যাপারে বলতে গেলে বলতে হয়, তারা কোন অধিকার ছাড়াই পৃথিবীর বুকে নিজেদের শ্রেষ্ঠত্বের অহংকার করেছে। তারা বলেছে, কে আছে আমাদের চাইতে বেশী শক্তিশালী? (সূরা হা-মীম আস সাজদাহঃ ১৫) আরও বলেছেন, “আর তোমরা যখন কারো ওপর হাত উঠিয়েছে প্ৰবল পরাক্রান্ত হয়েই উঠিয়েছো।” (সূরা আশ শু'আরাঃ ১৩০)
৮। যার সমতুল্য জাতি অন্য কোন দেশে সৃষ্টি হয়নি। (1)
(1) অর্থাৎ, এমন সুদীর্ঘ দেহী, বলবান ও শক্তিশালী আর কোন জাতি সৃষ্টি হয়নি। এই জাতি গর্ব করে বলত যে, ‘আমাদের থেকে অধিক শক্তিশালী আর কারা আছে।’ (সূরা হা -মীম সাজদাহ ১৫ আয়াত)