ওয়া ছামূদাল্লাযীনা জা-বুসসাখর বিল ওয়া-দ।উচ্চারণ
আর সামূদের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণকরেছিল? ৫ তাফহীমুল কুরআন
এবং (কী আচরণ করেছেন) ছামুদ (জাতি)-এর প্রতি, যারা উপত্যকায় বড়-বড় পাথর কেটে ফেলেছিল? মুফতী তাকী উসমানী
এবং ছামূদের প্রতি, যারা উপত্যকার পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল?মুজিবুর রহমান
এবং সামুদ গোত্রের সাথে, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল।মাওলানা মুহিউদ্দিন খান
এবং সামূদের প্রতি, যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল; ইসলামিক ফাউন্ডেশন
আর সামূদ সম্প্রদায়, যারা উপত্যকায় পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করেছিল?আল-বায়ান
এবং সামূদের প্রতি যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল?তাইসিরুল
আর ছামূদ-জাতির প্রতি, যারা খোলা-প্রান্তরে বিশালাকার পাথর কাটতো;মাওলানা জহুরুল হক
৫
উপত্যকা বলতে ‘আলকুরা’ উপত্যকা বুঝানো হয়েছে। সামূদ জাতির লোকেরা সেখানে পাথর কেটে কেটে তার মধ্যে গৃহ নির্মাণ করেছিল। সম্ভবত ইতিহাসে তারাই প্রথম জাতি হিসেবে চিহ্নিত যারা পাহাড়ের মধ্যে এভাবে ইমারত নির্মাণের রীতি প্রচলন করেছিল। (বিস্তারিত জানার জন্য দেখুন তাফহীমুল কুরআন, আল আরাফ ৫৭-৫৯ টীকা, আল হিজর ৪৫ টীকা এবং আশ শু’আরা ৯৫-৯৯ টীকা)
ছামুদ জাতির কাছে নবী করে পাঠানো হয়েছিল হযরত সালেহ আলাইহিস সালামকে। তারা পাহাড় থেকে বড় বড় পাথর কেটে সুরক্ষিত ঘর-বাড়ি তৈরি করত। বর্তমান সৌদী আরবের ওয়াদিল-কুরায় ছিল তাদের অবস্থান। দেখুন সূরা আরাফ (৭ : ৭৩)।
৯. এবং সামূদের প্রতি? –যারা উপত্যকায়(১) পাথর কেটে ঘর নির্মাণ করেছিল;
(১) উপত্যকা বলতে ‘আলকুরা’ উপত্যকা বুঝানো হয়েছে। সামূদ জাতির লোকেরা সেখানে পাথর কেটে কেটে তার মধ্যে এভাবে ইমারত নির্মাণের রীতি প্রচলন করেছিল। (ইবন কাসীর; ফাতহুল কাদীর)
৯। এবং সামূদ জাতির সাথে? যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল? (1)
(1) এরা স্বালেহ (আঃ)-এর জাতি ছিল। আল্লাহ তাআলা তাদেরকে পাথর খোদাই কাজের বিশেষ দক্ষতা ও ক্ষমতা দান করেছিলেন। এমনকি তারা পাহাড়কে কেটে নিজেদের বাসস্থান নির্মাণ করত। যেমন কুরআন মাজীদে বলা হয়েছে, ‘‘তোমরা তো নৈপুণ্যের সাথে পাহাড় কেটে গৃহ নির্মাণ করছ।’’ (সূরা শুআরা ১৪৯ আয়াত)