ফাদখুলী ফী ‘ইবা-দী।উচ্চারণ
শামিল হয়ে যাও আমার (নেক) বান্দাদের মধ্যে তাফহীমুল কুরআন
এবং আমার (নেক) বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাওমুফতী তাকী উসমানী
অতঃপর তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও,মুজিবুর রহমান
অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও।মাওলানা মুহিউদ্দিন খান
আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, ইসলামিক ফাউন্ডেশন
অতঃপর আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও।আল-বায়ান
অতঃপর আমার (নেক) বান্দাহদের মধ্যে শামিল হওতাইসিরুল
"তারপর প্রবেশ করো আমার বান্দাদের দলে;মাওলানা জহুরুল হক
২৯. অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও(১),
(১) প্রশান্ত আত্মাকে সম্বোধন করে বলা হবে, আমার বিশেষ বান্দাদের কাতারভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্ৰবেশ কর। এ আদেশ হতে ইঙ্গিত পাওয়া যায় যে, জান্নাতে প্রবেশ করা নেককার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার ওপর নির্ভরশীল। তাদের সাথেই জান্নাতে প্রবেশ করা যাবে। এ কারণেই সুলাইমান আলাইহিস সালাম দোআ প্রসঙ্গে বলেছিলেন, (وَأَدْخِلْنِي بِرَحْمَتِكَ فِي عِبَادِكَ الصَّالِحِينَ) “এবং আপনার অনুগ্রহে আমাকে আপনার সৎকর্মপরায়ণ বান্দাদের শামিল করুন।” (সূরা আন-নামল: ১৯) অনুরূপভাবে ইউসুফ আলাইহিস সালামও দো'আ করতে গিয়ে বলেছিলেন, (وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ) “আর আমাকে সৎকর্মপরায়ণদের সাথে মিলিয়ে দিন” (সূরা ইউসুফ: ১০১) এমনকি ইবরাহীম আলাইহিস সালামও দোআ করে বলেছিলেন, (رَبِّ هَبْ لِي حُكْمًا وَأَلْحِقْنِي بِالصَّالِحِينَ) “হে আমার রব! আমাকে প্রজ্ঞা দান করুন এবং আমাকে সৎকর্মপরায়ণদের সাথে মিলিয়ে দিন”। (সূরা আশ-শু'আরা: ৮৩) এতে বোঝা গেল, সৎসংসর্গ একটি মহা নেয়ামত, যা নবী-রাসূলগণও উপেক্ষা করতে পারেন না।
২৯। সুতরাং তুমি আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও।