إِنَّ رَبَّكَ لَبِٱلۡمِرۡصَادِ

ইন্না রব্বাকা লাবিলমিরসা-দ।উচ্চারণ

আসলে তোমার রব ওঁৎপেতে আছেন। তাফহীমুল কুরআন

নিশ্চয়ই তোমার প্রতিপালক সকলের উপর সতর্ক দৃষ্টি রাখছেন।মুফতী তাকী উসমানী

নিশ্চয়ই তোমার রাব্ব সবই দেখেন ও সময়ের প্রতীক্ষায় থাকেন।মুজিবুর রহমান

নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন।মাওলানা মুহিউদ্দিন খান

তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখেন। ইসলামিক ফাউন্ডেশন

নিশ্চয় তোমার রব ঘাঁটিতেই।*আল-বায়ান

তোমার প্রতিপালক অবশ্যই সতর্ক দৃষ্টি রাখছেন (যেমন ঘাঁটিতে শত্রুর প্রতি দৃষ্টি রাখা হয়)।তাইসিরুল

নিঃসন্দেহ তোমার প্রভু তো প্রহরামঞ্চে রয়েছেন।মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

জালেম ও বিপর্যয় সৃষ্টিকারীদের কার্যকলাপের প্রতি নজর রাখার জন্য ওঁৎ পেতে থাকা প্রবাদটির ব্যবহার করা হয়েছে রূপক হিসেবে। কোন ব্যক্তির কারো অপেক্ষায় কোন গোপন স্থানে এই উদ্দেশ্যে লুকিয়ে বসে থাকা যে, তার আয়ত্বের মধ্যে আসার সাথে সাথেই সে তার ওপর ঝাঁপিয়ে পড়বে, একে বলা হয় ওঁৎ পেতে থাকা। যার জন্য লুকিয়ে বসে থাকা হয় সে জানতে পারে না যে, তার ওপর আক্রমণ করার জন্য কেউ কোথাও লুকিয়ে বসে আছে। সে নিশ্চিন্তে চারদিকে সম্পর্কে অসতর্ক হয়ে ঐ স্থান অতিক্রম করতে থাকে তখন অকস্মাৎ সে আক্রান্ত হয়ে পড়ে। দুনিয়ায় যেসব জালেম বিপর্যয়ের তুফান সৃষ্টি করে থাকে আল্লাহর মোকাবিলায় তাদের অবস্থাও অনুরূপ হবে। আল্লাহ যে একজন আছেন এবং তিনি তার সমস্ত কার্যকলাপের প্রতি লক্ষ্য রাখছেন, এ অনুভূতিই তার থাকে না। সে একেবারে নির্ভয়ে দিনের পর দিন বেশী বেশী শয়তানী কাজ করে যেতে থাকে। তারপর একদিন যখন সে এক সীমান্তে পৌঁছে যায় যেখান থেকে আল্লাহ তাকে আর এগিয়ে যেতে দিতে চান না তখন তার ওপর হঠাৎ আল্লাহর আযাবের চাবুক বর্ষিত হয়।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

১৪. নিশ্চয় আপনার রব সতর্ক দৃষ্টি রাখেন।(১)

(১) এ সূরায় পাঁচটি বস্তুর শপথ করে (إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ) আয়াতে বর্ণিত বিষয়বস্তুকে জোরদার করা হয়েছে। অর্থাৎ এ দুনিয়াতে তোমরা যাকিছু করছ, তার শাস্তি ও প্রতিদান অপরিহার্য ও নিশ্চিত। তোমাদের পালনকর্তা তোমাদের যাবতীয় কাজকর্ম ও গতিবিধির প্রতি সতর্ক দৃষ্টি রাখছেন এবং সবাইকে প্রতিদান ও শাস্তি দেবেন। (ইবন কাসীর; ফাতহুল কাদীর)

তাফসীরে আহসানুল বায়ান

১৪। নিশ্চয় তোমার প্রতিপালক সময়ের প্রতীক্ষায় থেকে সতর্ক দৃষ্টি রাখেন। (1)

(1) অর্থাৎ, সমস্ত সৃষ্টির কর্মাকর্ম তিনি পরিদর্শন করছেন এবং সেই অনুযায়ী তিনি ইহ-পরকালে প্রতিফল দেবেন।