لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ

লাউকছিমুবিহা-যাল বালাদ।

না, আমি শপথ করছি এই নগরের নামে,

وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ

ওয়া আনতা হিল্লুম বিহা-যাল বালাদ।

আর তুমি বৈধ থাকবে এই নগরীতে;

وَوَالِدٖ وَمَا وَلَدَ

ওয়া ওয়া-লিদিওঁ ওয়ামা-ওয়ালাদ।

আর জন্মদাতার, আর যাদের তিনি জন্ম দিয়েছেন।

لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ

লাকাদ খালাকনাল ইনছা-না ফী কাবাদ।

আমরা নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করেছি শ্রমনির্ভর করে।

أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ

ওয়া ইয়াহছাবুআল্লাইঁ ইয়াকদির ‘আলাইহি আহাদ।

সে কি ভাবে যে তার উপরে কেউ কোনো ক্ষমতা রাখতে পারে না?

يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا

ইয়াকূ লুআহলাকতুমা-লাল লুবাদা-।

সে বলে -- "আমি প্রচুর সম্পদ নিঃশেষ করেছি।"

أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ

আইয়াহছাবুআল্লাম ইয়ারহূআহাদ।

সে কি ভাবে যে তাকে কেউ দেখতে পাবে না?

أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ

আলাম নাজ‘আল্লাহূ‘আইনাইন।

আমরা কি তার জন্য বানিয়ে দিই নি দুটি চোখ,

وَلِسَانٗا وَشَفَتَيۡنِ

ওয়া লিছা-নাওঁ ওয়া শাফাতাইন।

আর একটি জিহবা ও দুটি ঠোঁট,

وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ

ওয়া হাদাইনা-হুন্নাজদাঈন।

আর আমরা কি তাকে দুটি পথই দেখাই নি?

فَلَا ٱقۡتَحَمَ ٱلۡعَقَبَةَ

ফালাকতাহামাল ‘আকাবাহ।

কিন্ত সে ঊর্ধ্বগামী পথ ধরতে চায় নি।

وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡعَقَبَةُ

ওয়ামাআদর-কা মাল ‘আকাবাহ।

আর কেমন করে তোমাকে বোঝানো যাবে কী সেই ঊর্ধ্বগামী পথ?

فَكُّ رَقَبَةٍ

ফাক্কুরকাবাহ ।

দাসকে মুক্তি দেওয়া,

أَوۡ إِطۡعَٰمٞ فِي يَوۡمٖ ذِي مَسۡغَبَةٖ

আও ইত‘আ-মুন ফী ইয়াওমিন যী মাছগাবাহ ।

অথবা আকালের দিনে খাবার দেওয়া --

يَتِيمٗا ذَا مَقۡرَبَةٍ

ইয়াতীমান যা-মাকরবাহ।

নিকট সম্পর্কের এতীমকে,

أَوۡ مِسۡكِينٗا ذَا مَتۡرَبَةٖ

আও মিছকীনান যা-মাতরবাহ।

অথবা ধুলোয় লুটানো নিঃস্বকে।

ثُمَّ كَانَ مِنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ وَتَوَاصَوۡاْ بِٱلۡمَرۡحَمَةِ

ছু ম্মা ক-না মিনাল্লাযীনা আ-মানূওয়াতাওয়া-সাও বিসসাবরি ওয়াতাওয়া-সাও বিল মারহামাহ।

তাহলে সে তাদের অন্তর্ভুক্ত যারা ঈমান এনেছে, আর পরস্পরকে অধ্যবসায় অবলন্বনে প্রচেষ্টা করে ও একে-অন্যে দয়া-দাক্ষিণ্যের প্রয়াস চালায়।

أُوْلَـٰٓئِكَ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ

উলাইকা আসহা-বুল মাইমানাহ।

এরাই হচ্ছে দক্ষিণপন্থীয়দের দলভুক্ত।

وَٱلَّذِينَ كَفَرُواْ بِـَٔايَٰتِنَا هُمۡ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ

ওয়াল্লাযীনা কাফারূবিআ-য়া-তিনা-হুম আসহা-বুল মাশআমাহ।

আর যারা আমাদের বাণীসমূহে অবিশ্বাস পোষণ করে তারাই হচ্ছে বামপন্থীয়দের দলভুক্ত।

عَلَيۡهِمۡ نَارٞ مُّؤۡصَدَةُۢ

‘আলাইহিম না-রুম মু’সাদাহ।

তাদের উপরে আগুন আচ্ছাদিত করে রইবে।