وَلِسَانٗا وَشَفَتَيۡنِ

ওয়া লিছা-নাওঁ ওয়া শাফাতাইন।উচ্চারণ

একটি জিহ্বা ও দু’টি ঠোঁট দেইনি? তাফহীমুল কুরআন

এবং একটি জিহ্বা ও দু’টি ঠোঁট?মুফতী তাকী উসমানী

তার জিহবা ও ওষ্ঠদ্বয়?মুজিবুর রহমান

জিহবা ও ওষ্ঠদ্বয় ?মাওলানা মুহিউদ্দিন খান

আর জিহ্বা ও দুই ওষ্ঠ ? ইসলামিক ফাউন্ডেশন

আর একটি জিহবা ও দু’টি ঠোঁট?আল-বায়ান

আর একটা জিহবা আর দু’টো ঠোঁট?তাইসিরুল

আর একটি জিহবা ও দুটি ঠোঁট,মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

এর অর্থ হচ্ছে, আমি কি তাকে জ্ঞান ও বুদ্ধির উপকরণগুলো দেইনি? দু’টি চোখ মানে গরু ছাগলের চোখ নয়, মানুষের চোখ। যে চোখ মেলে তাকালে চারদিকে এমন সব নিশানী নজরে পড়বে, যা মানুষকে প্রকৃত সত্যের সন্ধান দেবে এবং তাকে ভুল ও নির্ভুল এবং সত্য ও মিথ্যার পার্থক্য বুঝিয়ে দেবে। জিহবা ও ঠোঁট মানে নিছক কথা বলার যন্ত্র নয় বরং যে ব্যক্তি কথা বলে এবং ঐ যন্ত্রগুলোর পেছনে বসে যে ব্যক্তি চিন্তা যোগায় তারপর মনের কথা প্রকাশ করার জন্য তার সাহায্য গ্রহণ করে।

তাফসীরে মুফতি তাকি উসমানী

তাফসীরে জাকারিয়া

৯. আর জিহ্বা ও দুই ঠোঁট?

তাফসীরে আহসানুল বায়ান

৯। আর জিহ্বা ও ওষ্ঠাধর? (1)

(1) জিহ্বা দ্বারা সে কথা বলে এবং নিজের মনের ইচ্ছা প্রকাশ করতে পারে। আর ওষ্ঠাধর (দুই ঠোঁট) দ্বারা সে বলা এবং খাওয়ার কাজে সহযোগিতা নিয়ে থাকে। এ ছাড়া এগুলো তার চেহারা ও মুখমন্ডলের সৌন্দর্যের বিশেষ কারণও বটে।