أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ

আইয়াহছাবুআল্লাম ইয়ারহূআহাদ।উচ্চারণ

সে কি মনে করে কেউ তাকে দেখেনি? তাফহীমুল কুরআন

সে কি মনে করে তাকে কেউ দেখছে না? মুফতী তাকী উসমানী

সে কি ধারণা করে যে, তাকে কেহই দেখছেনা?মুজিবুর রহমান

সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?মাওলানা মুহিউদ্দিন খান

সে কি মনে করে যে, তাকে কেউ দেখে নাই ? ইসলামিক ফাউন্ডেশন

সে কি ধারণা করছে যে, কেউ তাকে দেখেনি?আল-বায়ান

সে কি মনে করে যে তাকে কেউ দেখেনি?তাইসিরুল

সে কি ভাবে যে তাকে কেউ দেখতে পাবে না?মাওলানা জহুরুল হক

তাফহীমুল কুরআন

অর্থাৎ এই গৌরবকারী কি দেখে না ওপরে আল্লাহও একজন আছেন? তিনি দেখেছেন সবকিছু। কোন পথে সে এ ধন সম্পদ উপার্জন করেছে, কোনো কাজে ব্যয় করেছে এবং কি উদ্দেশ্যে, কোন নিয়তে ও স্বার্থে সে এসব কাজ করেছে তা তিনি দেখছেন। সে কি মনে করে, আল্লাহর ওখানে এই অমিতব্যয়িতা, খ্যাতি লাভের আকাঙ্ক্ষা ও অহংকারের কোন দাম হবে? সে কি মনে করে, দুনিয়ায় মানুষ যেমন তার কাজেকর্মে প্রতারিত হয়েছে তেমনি আল্লাহও প্রতারিত হবেন?

তাফসীরে মুফতি তাকি উসমানী

অর্থাৎ যা-কিছু ব্যয় করেছে, তা তো দেখানোর জন্য করেছে। এর উপর গর্ব কিসের? আল্লাহ তাআলা কি দেখছেন না সে কী কাজে ও কী উদ্দেশ্যে ব্যয় করছে?

তাফসীরে জাকারিয়া

৭. সে কি মনে করে যে, তাকে কেউ দেখেনি?

তাফসীরে আহসানুল বায়ান

৭। সে কি ধারণা করে যে, তাকে কেউই দেখে নি? (1)

(1) এমনিভাবেই আল্লাহর নাফরমানীতে অটল থেকে মাল খরচ করে আর ভাবে যে, তার পরিদর্শনকারী কেউ নেই। অথচ আল্লাহ সবই দেখছেন এবং সে ব্যাপারে তাকে তিনি সাজা দেবেন। পরবর্তী আয়াতসমূহে আল্লাহ তাআলা কিছু নিয়ামতের কথা উল্লেখ করেছেন; যাতে এমন মানুষেরা উপদেশ গ্রহণ করে।