ফালাকতাহামাল ‘আকাবাহ।উচ্চারণ
কিন্তু সে দুর্গম গিরিপথ অতিক্রম করার সহস করেনি। ১১ তাফহীমুল কুরআন
তবুও সে প্রবেশ করতে পারেনি ঘাঁটিতে।মুফতী তাকী উসমানী
কিন্তু সে গিরিসংকটে প্রবেশ করলনা।মুজিবুর রহমান
অতঃপর সে ধর্মের ঘাঁটিতে প্রবেশ করেনি।মাওলানা মুহিউদ্দিন খান
সে তো বন্ধুর গিরিপথে প্রবেশ করে নাই। ইসলামিক ফাউন্ডেশন
তবে সে বন্ধুর গিরিপথটি অতিক্রম করতে সচেষ্ট হয়নি।আল-বায়ান
(মানুষকে এত গুণবৈশিষ্ট্য ও মেধা দেয়া সত্ত্বেও) সে (ধর্মের) দুর্গম গিরি পথে প্রবেশ করল না।তাইসিরুল
কিন্ত সে ঊর্ধ্বগামী পথ ধরতে চায় নি।মাওলানা জহুরুল হক
১১
মূল বাক্যটি হচ্ছে, لاَ اقْتَحَمَ الْعَقَبَةَ এখানে ইকতিহাম (اِقنحا م ) মানে হচ্ছে, নিজেকে কোন কঠিন ও পরিশ্রম সাধ্য কাজে নিযুক্ত করা। আর পর্বতশৃঙ্গে যাবার জন্য পাহাড়ের মধ্যদিয়ে যে দুর্গম পথ অতিক্রম করতে হয় তাকে বলা হয় আকাবাহ (عقبه )। অর্থাৎ এখানে বলা হচ্ছে, দু’টি পথ আমি তাকে দেখিয়েছি। একটি গেছে ওপরের দিকে। কিন্তু সেখানে যেতে হলে খুব কষ্ট ও পরিশ্রম করতে হয়। সে পথটি বড়ই দুর্গম। সে পথে যেতে হলে মানুষকে নিজের প্রবৃত্তি ও তার আখাংকা এবং শয়তানের প্ররোচনার সাথে লড়াই করে এগিয়ে যেতে হয়। আর দ্বিতীয় পথটি বড়ই সহজ। এটি খাদ্যের মধ্যে নেমে গেছে। এই পথ দিয়ে নেমে যাবার জন্য কোন পরিশ্রমের প্রয়োজন হয়না। বরং এ জন্য শুধুমাত্র নিজের প্রবৃত্তির বাঁধনটা একটু আলগা করে দেয়াই যথেষ্ট। তারপর মানুষ আপনা আপনি গড়িয়ে যেতে থাকেব। এখন এই যে ব্যক্তিকে আমি দু’টি পথই দেখিয়ে দিয়েছিলাম সে ঐ দু’টি পথের মধ্য থেকে নীচের দিকে নেমে যাবার পথটি গ্রহণ করে নিয়েছে এবং ওপরের দিকে যে পথটি গিয়েছে সেটি পরিত্যাগ করেছে।
العقبة অর্থ ঘাঁটি, দুই পাহাড়ের মধ্যবর্তী পথ। সাধারণত যুদ্ধকালে শত্রু থেকে আত্মরক্ষার জন্য এরূপ পথ বেছে নেওয়া হয়। এস্থলে ঘাঁটিতে প্রবেশ করার অর্থ সওয়াবের কাজ করা, যেমন পরের আয়াতসমূহে আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা করে দিয়েছেন। এসব কাজকে ‘ঘাঁটিতে প্রবেশ’ শব্দে ব্যক্ত করা হয়েছে এ কারণে যে, এগুলো মানুষকে আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষার জন্য সহায়ক হয়।
১১. তবে সে তো বন্ধুর গিরিপথে(১) প্রবেশ করেনি।
(১) عَقَبَة বলা হয় পাহাড়ের বিরাট প্রস্তর খণ্ডকে এবং দুই পাহাড়ের মধ্যবর্তী গিরিপথকে। (ফাতহুল কাদীর)
১১। কিন্তু সে গিরি সংকটে প্রবেশ করল না। (1)
(1) عقبة বলা হয় পাহাড়ের মাঝে মাঝে রাস্তা বা গিরিপথকে। সাধারণতঃ এ পথ বড় দুস্তর, দুরতিক্রম্য ও সংকটময় হয়। এটি মানুষের সেই শ্রম ও কষ্টকে স্পষ্ট করে বুঝাবার জন্য একটি উদাহরণ; যা নেক কাজ করার পথে শয়তানের কুমন্ত্রণা এবং মনের কামনা-বাসনার বিরুদ্ধে করতে হয়। যেমন পাহাড়ের ঐ পথে চড়া অত্যন্ত কঠিন, তেমনি তার নেক কাজ করাও বড় সুকঠিন। (ফাতহুল ক্বাদীর)