ওয়াল্লাযীনা কাফারূবিআ-য়া-তিনা-হুম আসহা-বুল মাশআমাহ।উচ্চারণ
আর যারা আমার আয়াত মানতে অস্বীকার করেছে তারা বামপন্থী। ১৫ তাফহীমুল কুরআন
অপর দিকে যারা আমার আয়াতসমূহ অস্বীকার করেছে, তারাই হতভাগ্য। মুফতী তাকী উসমানী
যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে তারাই হতভাগ্য।মুজিবুর রহমান
আর যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে তারাই হতভাগা।মাওলানা মুহিউদ্দিন খান
আর যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে, এরাই হতভাগ্য। ইসলামিক ফাউন্ডেশন
আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে তারাই দুর্ভাগা।আল-বায়ান
আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই বামপন্থী (হতভাগা)।তাইসিরুল
আর যারা আমাদের বাণীসমূহে অবিশ্বাস পোষণ করে তারাই হচ্ছে বামপন্থীয়দের দলভুক্ত।মাওলানা জহুরুল হক
১৫
ডানপন্থী ও বামপন্থীর ব্যাখ্যা আমি ইতিপূর্বে সূরা ওয়াকি’আর তাফসীরে করে এসেছি। দেখুন তাফহীমুল কুরআন, আল ওয়াকি’আ ৫-৬ টীকা।
اَصْحٰبُ الْمَشْئَمَةِ -এর তরজমা। এর আরেক তরজমা হতে পারে ‘তারাই বাম হাত বিশিষ্ট’, অর্থাৎ যাদেরকে তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে।
১৯. আর যারা আমাদের আয়াতসমূহে কুফরী করেছে, তারাই হতভাগ্য।
১৯। পক্ষান্তরে যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছে, তারাই হল হতভাগ্য।