‘আলাইহিম না-রুম মু’সাদাহ।উচ্চারণ
এদের ওপর আগুন ছেয়ে থাকবে। ১৬ তাফহীমুল কুরআন
তাদের উপর চাপানো থাকবে আবদ্ধকৃত আগুন। #%১০%#মুফতী তাকী উসমানী
তাদের উপরই অবরুদ্ধ রয়েছে প্রচন্ড আগুন।মুজিবুর রহমান
তারা অগ্নিপরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে।মাওলানা মুহিউদ্দিন খান
এরা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ অগ্নিতে।ইসলামিক ফাউন্ডেশন
তাদের উপর থাকবে অবরুদ্ধ আগুন।আল-বায়ান
তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন।তাইসিরুল
তাদের উপরে আগুন আচ্ছাদিত করে রইবে।মাওলানা জহুরুল হক
১৬
অর্থাৎ আগুন তাদেরকে চারদিক থেকে এমনভাবে ঘিরে থাকবে যে তা থেকে বের হবার কোন পথ থাকবে না।
অর্থাৎ তার দরজা বন্ধ করে দেওয়া হবে, যাতে জাহান্নামীরা বাইরে বের হতে না পারে। বদ্ধস্থানে থাকার কারণে আগুনের তীব্রতাও অনেক বেশি হবে।
২০. তারা পরিবেষ্টিত হবে অবরুদ্ধ আগুনে।
২০। তাদের উপরই রয়েছে অবরুদ্ধ অগ্নি।(1)
(1) مؤصَدَة এর অর্থ হল مُغلَقَة অর্থাৎ বন্ধ। তার মানে হল, তাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে তার চতুর্দিক বন্ধ করে দেওয়া হবে। যাতে প্রথমতঃ আগুনের সম্পূর্ণ তাপ তাদেরকে পৌঁছে এবং দ্বিতীয়তঃ সেখান হতে পলায়ন করে কোথাও যেতে না পারে।