وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا

ওয়াশ শামছি ওয়াদু হা-হা-।

ভাবো সূর্যের আর তার সকাল বেলাকার কিরণের কথা,

وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا

ওয়াল কামারি ইযা-তালা-হা-।

আর চন্দ্রের কথা যখন সে তার কিরণ ধার করে,

وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا

ওয়ান্নাহা-রি ইযা জাল্লা-হা-।

আর দিনের কথা যখন সে তাকে উজ্জ্বলভাবে প্রকাশ করে,

وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا

ওয়াল্লাইলি ইযা-ইয়াগশা-হা-।

আর রাতের কথা যখন সে তাকে আচ্ছাদিত করে।

وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا

ওয়াছ ছামাই ওয়ামা-বানা-হা-।

ভাবো মহাকাশের কথা ও যিনি তাকে বানিয়েছেন,

وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا

ওয়াল আরদিওয়ামা-তাহা-হা-।

আর পৃথিবীর কথা ও যিনি তাকে প্রসারিত করেছেন,

وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا

ওয়া নাফছিওঁ ওয়া মা-ছাওওয়া-হা-।

আর মানবা‌ত্মার কথা ও যিনি তাকে সুঠাম করেছেন,

فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا

ফাআলহামাহা-ফুজূরহা-ওয়া তাকওয়া-হা-।

তারপর তাতে আবেগ সঞ্চার করেছেন তার মন্দ কাজের ও তার ধর্মপরায়ণতার।

قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا

কাদ আফলাহা মান ঝাক্ক-হা-।

সে-ই সফলতা অর্জন করবে যে তাকে শোধিত করবে;

وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا

ওয়া কাদ খা-বা মান দাছ ছা-হা-।

আর সে-ই ব্যর্থ হবে যে একে পঙ্গু করবে।

كَذَّبَتۡ ثَمُودُ بِطَغۡوَىٰهَآ

কাযযাবাত ছামূদুবিতাগওয়া-হা।

ছামূদ জাতি তাদের অবাধ্যতা বশত মিথ্যা বলেছিল,

إِذِ ٱنۢبَعَثَ أَشۡقَىٰهَا

ইযিম বা‘আছা আশক-হা-।

যখন তাদের সব চাইতে ইতর লোকটি উঠে দাঁড়িয়েছিল, --

فَقَالَ لَهُمۡ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقۡيَٰهَا

ফাক-লা লাহুম রছূলুল্লা-হি না-কাতাল্লা-হি ওয়া ছুকইয়া-হা-।

তখন আল্লাহ্‌র রসূল তাদের বলেছিলেন -- "আল্লাহ্‌র উষ্ট্রী, আর তার জলপানস্থল।"

فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمۡدَمَ عَلَيۡهِمۡ رَبُّهُم بِذَنۢبِهِمۡ فَسَوَّىٰهَا

ফাকাযযাবূহু ফা‘আকারূহা- ফাদামদামা ‘আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাছাওওয়াহা-।

কিন্ত তারা তাঁকে মিথ্যাবাদী বললো ও তাকে হত্যা করল, সেজন্য তাদের প্রভু তাদের পাপের জন্যে তাদের উপরে বিধ্বংসী আঘাত হানলেন, ফলে তাদের একসমান করে দিলেন;

وَلَا يَخَافُ عُقۡبَٰهَا

ওয়ালা-ইয়াখা-ফু‘উকবা-হা-।

আর তিনি এর পরিণামের জন্য ভয় করেন না।