কাদ আফলাহা মান ঝাক্ক-হা-।উচ্চারণ
নিঃসন্দেহে সফল হয়ে গেছে সেই ব্যক্তির নফসকে পরিশুদ্ধ করেছে তাফহীমুল কুরআন
সে-ই সফলকাম হবে, যে নিজ আত্মাকে পরিশুদ্ধ করবে। মুফতী তাকী উসমানী
সে’ই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে।মুজিবুর রহমান
যে নিজেকে শুদ্ধ করে, সেই সফলকাম হয়।মাওলানা মুহিউদ্দিন খান
সে-ই সফলকাম হবে, যে নিজেকে পবিত্র করবে। ইসলামিক ফাউন্ডেশন
নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে।আল-বায়ান
সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে।তাইসিরুল
সে-ই সফলতা অর্জন করবে যে তাকে শোধিত করবে;মাওলানা জহুরুল হক
আত্মাকে পরিশুদ্ধ করার অর্থ এটাই যে, অন্তরে যে ভালো-ভালো কাজের আগ্রহ ও প্রেরণা জাগে মানুষ তাকে আরো উজ্জীবিত করে সে অনুযায়ী কাজ করবে আর যেসব মন্দ চাহিদা দেখা দেয় তা দমন করে চলবে। এভাবে নিরবচ্ছিন্ন সাধনা চালাতে থাকলে আত্মা পরিশুদ্ধ হয়ে যায় এবং সে আত্মা আন-নাফসুল মুতমাইন্না বা প্রশান্ত চিত্তে পরিণত হয়, যার উল্লেখ সূরা ফাজরের শেষ দিকে আছে।
৯. সে-ই সফলকাম হয়েছে, যে নিজেকে পবিত্র করেছে।
৯। সে সফলকাম হবে, যে তাকে পরিশুদ্ধ করবে। (1)
(1) অর্থাৎ, যে আত্মাকে শিরক, অবাধ্যতা থেকে এবং চারিত্রিক অশ্লীলতা থেকে পবিত্র করবে, সে পরকালে সফলতা ও মুক্তি লাভ করবে।