ওয়ান্নাহা-রি ইযা জাল্লা-হা-।উচ্চারণ
দিনের কসম যখন তা (সূর্যকে) প্রকাশ করে। তাফহীমুল কুরআন
এবং দিনের, যখন তা সূর্যকে প্রকাশ করেমুফতী তাকী উসমানী
শপথ দিনের, যখন ওটা ওকে প্রকাশ করে।মুজিবুর রহমান
শপথ দিবসের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশ করে,মাওলানা মুহিউদ্দিন খান
শপথ দিবসের, যখন সে একে প্রকাশ করে, ইসলামিক ফাউন্ডেশন
কসম দিবসের, যখন তা সূর্যকে প্রকাশ করে।আল-বায়ান
শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে,তাইসিরুল
আর দিনের কথা যখন সে তাকে উজ্জ্বলভাবে প্রকাশ করে,মাওলানা জহুরুল হক
৩. শপথ দিনের, যখন সে সূর্যকে প্রকাশ করে(১),
(১) এখানে جَلَّاهَا এর সর্বনাম দ্বারা সূর্যও উদ্দেশ্য হতে পারে, আবার অন্ধকার বা আঁধার দূর করাও বোঝানো যেতে পারে। অর্থাৎ শপথ দিবসের, যখন তা সূর্যকে প্রকাশ করে। অথবা যখন তা অন্ধকারকে আলোকিত করে দুনিয়াকে প্রকাশ করে। (কুরতুবী) এর তৃতীয় অর্থ হতে পারে, শপথ সূর্যের, যখন তা পৃথিবীকে প্রকাশিত করে। (ইবন কাসীর)
৩। শপথ দিবসের, যখন তা সূর্যকে প্রকাশ করে। (1)
(1) অথবা অন্ধকারকে দূরীভূত করে। ‘অন্ধকার’ শব্দের উল্লেখ তো পূর্বে নেই; তবে বাগধারার ইঙ্গিতে তা বোঝা যায়।